Skip to content
অক্টোবর 10, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • কলকাতা-শিলিগুড়ি যাত্রীবাহী বাসে উদ্ধার চার কোটি টাকার মাদক ক্যাপসুল

কলকাতা-শিলিগুড়ি যাত্রীবাহী বাসে উদ্ধার চার কোটি টাকার মাদক ক্যাপসুল

Online Desk অক্টোবর 9, 2026
New-Project-4.webp

নিজস্ব প্রতিনিধি নদিয়া: কলকাতা থেকে শিলিগুড়ি গামী যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মাদক ক্যাপসুল উদ্ধার করল কৃষ্ণনগর কাস্টমস প্রিভেন্টিভ ইউনিট। সূত্রের দাবি, উদ্ধার হওয়া মাদকের আন্তর্জাতিক বাজারমূল্য আনুমানিক ৪ কোটি টাকা।

কৃষ্ণনগর কাস্টমস ডিপিইউ-এর ইন্সপেক্টর সুবোধচন্দ্র রায় জানান, গোপন সূত্রে তাঁদের কাছে খবর আসে যে একটি পাবলিক বাসে নিষিদ্ধ নারকোটিক ড্রাগ পাচার করা হচ্ছে। সেই তথ্যের ভিত্তিতে গতকাল, অর্থাৎ বৃহস্পতিবার রাতে ১২ নম্বর জাতীয় সড়কে এক হোটেলের কাছে নাকা তল্লাশি শুরু করেন কাস্টমস আধিকারিকরা। কলকাতা থেকে শিলিগুড়িগামী একটি বেসরকারি সংস্থার যাত্রীবাহী বাস সেখানে আসতেই সেটিকে থামানো হয়।

অভিযোগ, বাসটির নিচের ডিকিতে পোল্ট্রি ফিডের বস্তার আড়ালে লুকানো তিনটি সন্দেহভাজন বস্তা উদ্ধার করা হয়। যেগুলির ওপর মুরগির ছবি আঁকা ছিল। কার্যালয়ে নিয়ে এসে বস্তাগুলো খুলে দেখা যায়, ভেতরে রয়েছে প্রায় ৯৬ হাজার পিস ‘স্পাসমো প্রক্সিভন প্লাস’ ক্যাপসুল। সাধারণত পেইনকিলার বা ব্যথানাশক হিসেবে ব্যবহৃত হলেও বর্তমানে এই ওষুধটি মাদক হিসেবেই সেবন বা ব্যবহার করা হয়।

বাসের চালক ও কর্মীদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, কাউন্টার থেকে বুকিং হওয়া এই পার্সেল শিলিগুড়ির কাউন্টারে নামানোর কথা ছিল।সেখানে প্রাপক এসে তা নিয়ে যেতেন বলে বাসের কর্মী সূত্রে জানা গেছে। ঘটনায় কাউকে সরাসরি আটক করা সম্ভব হয়নি। তবে উদ্ধার হওয়া সমস্ত সামগ্রী এনডিপিএস আদালতে আজ পেশ করা হবে এবং চক্রটির পেছনে কারা যুক্ত রয়েছে তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে কাস্টমস। একই সাথে কলকাতা থেকে কে বা কারা এই বস্তা ভর্তি মাদক বুকিং করেছিল তার সমস্ত খুঁটিনাটি জানার চেষ্টা করছে কাস্টমস অফিসাররা।

Continue Reading

Previous: চাকরিপ্রার্থীরা এআই দিয়ে উগরে দিচ্ছে হাবিজাবি উত্তর, বিশ্বের উন্নত দেশগুলিতেও শিক্ষালাভের অন্তরায় এআই
Next: ৯ অক্টোবর ২০২৬ কেমন কাটবে ১২টি রাশির দিন? জেনে নিন আজকের রাশিফল

সম্পর্কিত গল্প

Delhi-police.jpg

সাংবাদিকরা যেন পুলিশের কাজে বাধা না হয় ! দিল্লি পুলিশের নির্দেশিকা

Online Desk অক্টোবর 9, 2026
1000419569.webp

মুসলিম গড়ে পদ্ম, শুভেন্দুর বাড়ানো ‘বন্ধুত্বের হাতে’ ভরসা রেজিনগরের, ভোটলুটের পাল্টা তোপ বিরোধীদের

Online Desk অক্টোবর 9, 2026
1000419352.webp

পুজোয় ছাতা সঙ্গী, অষ্টমী পর্যন্ত ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ, জানাল হাওয়া অফিস

Online Desk অক্টোবর 9, 2026

You may have missed

Delhi-police.jpg

সাংবাদিকরা যেন পুলিশের কাজে বাধা না হয় ! দিল্লি পুলিশের নির্দেশিকা

Online Desk অক্টোবর 9, 2026
SC.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 9, 2026
1000419569.webp

মুসলিম গড়ে পদ্ম, শুভেন্দুর বাড়ানো ‘বন্ধুত্বের হাতে’ ভরসা রেজিনগরের, ভোটলুটের পাল্টা তোপ বিরোধীদের

Online Desk অক্টোবর 9, 2026
1000419352.webp

পুজোয় ছাতা সঙ্গী, অষ্টমী পর্যন্ত ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ, জানাল হাওয়া অফিস

Online Desk অক্টোবর 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.