Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘গোটা বিশ্ব ভারতের শক্তি দেখেছে’, মহাকুম্ভ নিয়ে মন্তব্য প্রধানমন্ত্রী মোদীর

‘গোটা বিশ্ব ভারতের শক্তি দেখেছে’, মহাকুম্ভ নিয়ে মন্তব্য প্রধানমন্ত্রী মোদীর

Online Desk মার্চ 18, 2025
modi-snan.jpg

ওঙ্কার ডেস্ক: উত্তরপ্রদেশের প্রয়াগরাজে গঙ্গা যমুনা ও অন্তঃসলিলা সরস্বতী নদীর সঙ্গমস্থলে চলতি বছর মহাকুম্ভে প্রায় ৬৬ কোটি পুণ্যার্থী স্নান সেরেছেন। এবার লোকসভায় মোদীর বক্তব্যে উঠে এলো মহাকুম্ভের কথা। মঙ্গলবার লোকসভায় ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী মোদী মহাকুম্ভ নিয়ে বলেন, ‘গোটা বিশ্ব ভারতের শক্তি দেখেছে।’

এদিন ভাষণের শুরুতেই মহাকুম্ভের সাফল্যের জন্য দেশের মানুষকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘প্রয়াগরাজের মহাকুম্ভের সাফল্যের নেপথ্যে যাঁদের অবদান, দেশের সেই সব কোটি কোটি মানুষকে আমি নতমস্তকে প্রণাম জানাচ্ছি।’
তাঁর আরও সংযোজন, ‘গোটা বিশ্ব ভারতের শক্তি দেখেছে। যাঁরা আমাদের ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন, মহাকুম্ভ তাঁদের জবাব দিয়েছে।’

মহাকুম্ভের সামগ্রিক ব্যবস্থাপনার জন্য উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকারের প্রশংসা করেন মোদী। যদিও প্রধানমন্ত্রীর ভাষণ শুরু হতেই বিরোধী সাংসদরা হইচই শুরু করে দেন। সংসদীয় আচরণের কথা উল্লেখ করে স্পিকার বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে কোনও প্রশ্ন তোলা যায় না। অন্যদিকে নরেন্দ্র মোদী এদিন জানান, মরিশাস সফরে তিনি মহাকুম্ভের জল নিয়ে গিয়েছিলেন। উল্লেখ্য, মহাকুম্ভ মেলা চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে পুণ্যস্নান করেছিলেন। তাঁর সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও।

Post Views: 65

Continue Reading

Previous: জামাইয়ের গোপন জবানবন্দিতে কি বাড়বে পার্থের বিপদ ?
Next: সুনীতাকে ভারতে আমন্ত্রণ জানিয়ে চিঠি প্রধানমন্ত্রী মোদীর

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.