Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • নরেন্দ্র মোদীর পর প্রধানমন্ত্রী কে? উত্তর দিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত

নরেন্দ্র মোদীর পর প্রধানমন্ত্রী কে? উত্তর দিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত

Online Desk ডিসেম্বর 11, 2025
bhagawat-modi.jpg

ওঙ্কার ডেস্ক: নরেন্দ্র মোদীর পর দেশের প্রধানমন্ত্রী পদে কে বসবে? মোদীর ৭৫ বছর বয়স হয়ে যাওয়ার পর বিভিন্ন সময়ে এই প্রশ্ন মাথাচড়া দিয়েছে। এই বিষয়ে এবার নিজের প্রতিক্রিয়া জানালেন আরএসএস প্রধান মোহন ভাগবত। মঙ্গলবার চেন্নাইয়ে সঙ্ঘ পরিবারের অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে নিজের মত প্রকাশ করেন ভাগবত।
আরএসএস ১০০ বছর পূর্ণ করেছে। সেই উপলক্ষে দেশের বিভিন্ন জায়গায় নানা কর্মসূচি নেওয়া হয়েছে। চেন্নাইয়ে তেমনই এক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে মোহন ভাগবত বলেন, ‘কিছু প্রশ্ন আমার এখতিয়ারের বাইরে। তাই, এগুলিতে আমার কোনও বক্তব্য নেই। আমি কেবল শুভেচ্ছা জানাতে পারি, আর কিছু নয়। মোদীজির পরে কে? এই বিষয়ে বিজেপি এবং মোদীজি সিদ্ধান্ত নেবেন।’ সঙ্ঘ প্রধানের এই মন্তব্য তাৎপর্যপূর্ণ, কারণ চার মাসের মধ্যে এই নিয়ে দ্বিতীয় বার তিনি বিজেপিতে ৭৫ বছর বয়সে অবসর গ্রহণের যে ‘অলিখিত নিয়ম’ রয়েছে তা নিয়ে এবং মোদীর উত্তরসূরী কে, সে বিষয়ে সরাসরি মন্তব্য করতে রাজি হননি।

গত আগস্টে ভাগবত বলেছিলেন, তিনি কখনও এই কথা বলেননি, কারও ৭৫ বছর বয়সে অবসর নেওয়া উচিত। উল্লেখ্য, চলতি বছরের সেপ্টেম্বরে মোদী ৭৫ বছর বয়সে পা রেখেছেন। তার পর থেকে অবসর নিয়ে বিতর্ক তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। যদিও বিজেপির তরফে স্পষ্ট করে জানানো হয়েছে, দলে এমন কোনও নিয়ম নেই, যেখানে বলা হয়েছে যে এক জনের একটি নির্দিষ্ট বয়সে অবসর নিতে হবে।

Post Views: 140

Continue Reading

Previous: রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ৬ লক্ষ কোটি টাকার বেশি টাকার ঋণ মুছে গেল
Next: টিআরপি তালিকায় বদল নেই প্রথম স্থানে, এ সপ্তাহেও সেরা হল পরশুরাম

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.