Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • শনিবার মালদহ থেকে বন্দে ভারত স্লিপার ট্রেনের সূচনা করবেন মোদী, রয়েছে জনসভাও

শনিবার মালদহ থেকে বন্দে ভারত স্লিপার ট্রেনের সূচনা করবেন মোদী, রয়েছে জনসভাও

Online Desk জানুয়ারি 17, 2026
20260117_105952.jpg

ওঙ্কার ডেস্ক: ভোটের আগে বঙ্গবাসীর জন্য বড় উপহার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। দুই দিনের রাজ্য সফরে এসে শনিবার মালদহ থেকে হাওড়া-গুয়াহাটি বন্দে ভারত স্লিপার ট্রেনের শুভ সূচনা করবেন তিনি। ১৭ জানুয়ারি সরকারি কর্মসূচির পাশাপাশি রাজনৈতিক সভাও করবেন প্রধানমন্ত্রী। রবিবারও বঙ্গে থাকবেন মোদী। ওইদিন অর্থাৎ ১৮ জানুয়ারি, হুগলির সিঙ্গুরে একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসের কথা রয়েছে তাঁর।

সূত্রের খবর প্রধানমন্ত্রীর দুদিনের বঙ্গ সফরের প্রথম দিন অর্থাৎ শনিবার মালদহে সরকারি অনুষ্ঠানে ৩,২৫০ কোটিরও বেশি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। এ ছাড়াও চারটি নতুন অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনেরও সূচনা করা হবে এদিন। শনিবার মালদহের অনুষ্ঠানে যে একাধিক রেল প্রকল্পের শিলান্যাস করা হবে তার মধ্যে রয়েছে বালুরঘাট–হিলি নতুন রেললাইন, নিউ জলপাইগুড়ি স্টেশনে অত্যাধুনিক মালবাহী ট্রেন রক্ষণাবেক্ষণ কেন্দ্র, শিলিগুড়ি লোকো শেডের উন্নয়ন।

রাজ্য সফরের দ্বিতীয় দিনে হুগলির সিঙ্গুরে কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। রবিবার বিকেলে সেখানে প্রায় ৮৩০ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এর পর একটি রাজনৈতিক সভাতে ভাষণ দেবেন তিনি। প্রসঙ্গত, চলতি বছরেই রয়েছে রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে মোদীর বঙ্গ সফর তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। এদিনের সভা থেকে শাসকদল তৃণমূল কংগ্রেসকে বিঁধে তিনি কী বলেন সেদিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের।

Post Views: 93

Continue Reading

Previous: বাজলো ছুটির ঘন্টা, রাজ্য থেকে বিদায় শীতের! সরস্বতী পুজোয় কেমন থাকবে আবহাওয়া?
Next: দু’বছর পর বক্সায় দেখা মিলল বাঘের, খুশি বনমন্ত্রী

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.