Skip to content
অক্টোবর 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • মহালয়ায় ইডেনে আসছেন না মোদী-শাহ, ছোট হচ্ছে রাজ্য সরকারের পুজো-অনুষ্ঠান!

মহালয়ায় ইডেনে আসছেন না মোদী-শাহ, ছোট হচ্ছে রাজ্য সরকারের পুজো-অনুষ্ঠান!

Online Desk অক্টোবর 6, 2026
New-Project-86.webp

নিজস্ব প্রতিনিধি: মহালয়ার দিন ইডেন গার্ডেন্সে রাজ্য সরকারের বড় পুজো অনুষ্ঠানে থাকছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ব্যস্ত কর্মসূচির কারণে তাঁরা আসতে পারছেন না বলে দিল্লি থেকে নবান্নকে জানিয়ে দেওয়া হয়েছে। আর তার জেরেই ইডেনের মেগা আয়োজনের আড়ম্বর অনেকটাই কাটছাঁট করা হচ্ছে।

নবান্ন সূত্রে খবর, মোদী-শাহকে মাথায় রেখেই মহালয়ার অনুষ্ঠানের বড়সড় ব্লু-প্রিন্ট তৈরি করা হয়েছিল। কিন্তু তাঁরা না আসায় এখন ছোট আকারে অনুষ্ঠান করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী না এলেও অনুষ্ঠান বাতিল হচ্ছে না। সেখানে উপস্থিত থাকবেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তাঁর মন্ত্রিসভার সকল সদস্য। মুখ্যমন্ত্রীর দফতর থেকে সব মন্ত্রীকে ওই দিন বাধ্যতামূলকভাবে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি রাজ্যের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনদেরও আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের মে মাসে তৃণমূলকে হারিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি। মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। ক্ষমতা বদলের পর এটাই প্রথম দুর্গাপুজো। তাই এবারের পুজোয় কেন্দ্রীয় নেতৃত্বকে সামনে রেখে বড় সরকারি অনুষ্ঠানের পরিকল্পনা করেছিল নতুন সরকার। নবান্নের দাবি, প্রথমে মোদী এবং শাহ দুজনেই ইডেনের অনুষ্ঠানে আসার ব্যাপারে সম্মতি দিয়েছিলেন, পরে কর্মসূচি বদলায় তাঁরা আসতে পারছেন না বলে জানান।

তবে মহালয়ায় না এলেও পুজোর মধ্যে কলকাতায় আসতে পারেন অমিত শাহ। সূত্রের খবর, রাজ্যের বেশ কয়েকটি বড় পুজোর উদ্বোধনে তাঁর থাকার কথা রয়েছে। কেন্দ্রের আরও কয়েকজন মন্ত্রীও পুজো পরিক্রমায় অংশ নিতে কলকাতায় আসতে পারেন।

রাজনৈতিক মহলের মতে, ছবিটা এবার অনেকটাই আলাদা। তৃণমূল জমানায় বিজেপির শীর্ষ নেতাদের উপস্থিতি মূলত সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোতেই সীমাবদ্ধ থাকত। বিজেপি নেতা সজল ঘোষের পুজোতেই কেন্দ্রীয় মন্ত্রীরা ভিড় করতেন, অন্য পুজোয় শাসকদলের বাধার অভিযোগও উঠত। এবার সরকার বদলানোর পর কলকাতার বিভিন্ন পুজোয় কেন্দ্রীয় মন্ত্রীদের উপস্থিতি রাজনৈতিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Continue Reading

Previous: চোখের সৌন্দর্যে আইব্রোর ভূমিকা
Next: পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগ, অসমে গ্রেফতার আরও এক

সম্পর্কিত গল্প

1000415635.webp

ভোট দিয়েই ‘রেকর্ড’ জয়ের দাবি শুভেন্দুর, দুপুর গড়াতেই ‘ভোট লুটের’ অভিযোগে সরব বিরোধীরা

Online Desk অক্টোবর 6, 2026
1000415611.webp

হরমুজ প্রণালীতে ফের বাণিজ্যিক জাহাজে হামলা, আহত ১১ ভারতীয় নাবিক

Online Desk অক্টোবর 6, 2026
1000415492.webp

ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও হুগলি জেলা পরিষদের ইঞ্জিনিয়ার, ফাঁদ পাতল ACB

Online Desk অক্টোবর 6, 2026

You may have missed

CEC.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 6, 2026
Arnab.jpg

ভারত-সহ গোটা বিশ্বে তরুণী এবং নাবালিকারা আক্রান্ত পলিসিস্টিক ওভারি সিনড্রামে, দিল্লি এইমসের গবেষণায় উঠে এল কিছু নতুন তথ্য

Online Desk অক্টোবর 6, 2026
1000415635.webp

ভোট দিয়েই ‘রেকর্ড’ জয়ের দাবি শুভেন্দুর, দুপুর গড়াতেই ‘ভোট লুটের’ অভিযোগে সরব বিরোধীরা

Online Desk অক্টোবর 6, 2026
1000415611.webp

হরমুজ প্রণালীতে ফের বাণিজ্যিক জাহাজে হামলা, আহত ১১ ভারতীয় নাবিক

Online Desk অক্টোবর 6, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.