Skip to content
অক্টোবর 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাষ্ট্র
  • পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগ, অসমে গ্রেফতার আরও এক

পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগ, অসমে গ্রেফতার আরও এক

Online Desk অক্টোবর 6, 2026
arrest-e.jpg

ওঙ্কার ডেস্ক: পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে অসমের গুয়াহাটি থেকে আরও এক ব্যক্তিকে গ্রেফতার করল রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দল বা এসটিএফ। ধৃতের নাম রীতেশকুমার সিংহ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিনি বিহারের বেগুসরাইয়ের বাসিন্দা। গুয়াহাটির সাতগাঁও এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকতেন রীতেশ। সোমবার সেখান থেকেই তাঁকে আটক করা হয়। পরে গ্রেফতার করে এসটিএফ।
তদন্তকারীদের দাবি, দেশের কয়েকটি সংবেদনশীল স্থানের তথ্য পাকিস্তানি গোয়েন্দাদের কাছে পাঠিয়েছিলেন রীতেশ। তাঁর বিরুদ্ধে সেই অভিযোগেই তদন্ত শুরু হয়। এর আগে গত ৪ অক্টোবর অসম থেকেই অভিষেককুমার সিংহ নামে এক ব্যক্তিকে একই অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। সেই তদন্তের সূত্র ধরেই রীতেশের সন্ধান পাওয়া যায়। অভিষেক গ্রেফতার হওয়ার ৪৮ ঘণ্টা পার হওয়ার আগেই সাতগাঁও থেকে রীতেশকে পাকড়াও করা হল।

তদন্তকারীদের সূত্রে আরও জানা গিয়েছে, অভিষেকের সঙ্গে রীতেশের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। দু’জনে মিলে পাকিস্তানে কোনও তথ্য পাঠিয়েছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তাঁদের ব্যবহৃত মোবাইল ফোন ও অন্যান্য ডিজিটাল তথ্য পরীক্ষা করছেন তদন্তকারীরা। জেরায় দু’জনের পাকিস্তান-যোগের বিষয়টিও জানার চেষ্টা চলছে। পাকিস্তানে তাঁদের সঙ্গে কারা যোগাযোগ রাখতেন, তা খতিয়ে দেখা হচ্ছে। একইসঙ্গে কোনও আর্থিক লেনদেন হয়েছিল কি না, সেই বিষয়েও তদন্ত চলছে।

উল্লেখ্য, সম্প্রতি তামিলনাড়ুর কোয়েম্বটুরের একটি নৌ-প্রশিক্ষণ কেন্দ্র থেকে চরবৃত্তির অভিযোগে এক নৌসেনাকর্মীকে গ্রেফতার করা হয়েছিল। তাঁর নাম প্রদীপ মুখোপাধ্যায়। অন্ধ্রপ্রদেশের কাউন্টার ইন্টেলিজেন্স সেল তাঁকে গ্রেফতার করে। অভিযোগ, যৌনতার ফাঁদে পড়ে পাকিস্তানের কাছে নৌবাহিনী সংক্রান্ত তথ্য পাচার করেছিলেন প্রদীপ। ২০১৪ সালে ভারতীয় নৌসেনায় যোগ দিয়েছিলেন তিনি। পরে বিশাখাপত্তনমে ইস্টার্ন নেভাল কম্যান্ডের অধীনে কর্মরত ছিলেন।

Continue Reading

Previous: মহালয়ায় ইডেনে আসছেন না মোদী-শাহ, ছোট হচ্ছে রাজ্য সরকারের পুজো-অনুষ্ঠান!
Next: কাঁচ কলার নাম শুনলেই যাদের মুখ বেজার হয়ে যায় তাদের জন্য রইল এই কাঁচ কলার কোপ্তাকারী

সম্পর্কিত গল্প

Arnab.jpg

ভারত-সহ গোটা বিশ্বে তরুণী এবং নাবালিকারা আক্রান্ত পলিসিস্টিক ওভারি সিনড্রামে, দিল্লি এইমসের গবেষণায় উঠে এল কিছু নতুন তথ্য

Online Desk অক্টোবর 6, 2026
1000415635.webp

ভোট দিয়েই ‘রেকর্ড’ জয়ের দাবি শুভেন্দুর, দুপুর গড়াতেই ‘ভোট লুটের’ অভিযোগে সরব বিরোধীরা

Online Desk অক্টোবর 6, 2026
1000415611.webp

হরমুজ প্রণালীতে ফের বাণিজ্যিক জাহাজে হামলা, আহত ১১ ভারতীয় নাবিক

Online Desk অক্টোবর 6, 2026

You may have missed

CEC.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 6, 2026
Arnab.jpg

ভারত-সহ গোটা বিশ্বে তরুণী এবং নাবালিকারা আক্রান্ত পলিসিস্টিক ওভারি সিনড্রামে, দিল্লি এইমসের গবেষণায় উঠে এল কিছু নতুন তথ্য

Online Desk অক্টোবর 6, 2026
1000415635.webp

ভোট দিয়েই ‘রেকর্ড’ জয়ের দাবি শুভেন্দুর, দুপুর গড়াতেই ‘ভোট লুটের’ অভিযোগে সরব বিরোধীরা

Online Desk অক্টোবর 6, 2026
1000415611.webp

হরমুজ প্রণালীতে ফের বাণিজ্যিক জাহাজে হামলা, আহত ১১ ভারতীয় নাবিক

Online Desk অক্টোবর 6, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.