Skip to content
অক্টোবর 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাষ্ট্র
  • সুইজারল্যান্ডের প্রেসিডেন্টকে তিন বিশেষ চিজ উপহার মোদীর, তালিকায় কী কী জানেন?

সুইজারল্যান্ডের প্রেসিডেন্টকে তিন বিশেষ চিজ উপহার মোদীর, তালিকায় কী কী জানেন?

Online Desk অক্টোবর 6, 2026
modi-g.jpg

ওঙ্কার ডেস্ক: চিজের দীর্ঘ ঐতিহ্যের জন্য বিশ্বজুড়ে পরিচিত সুইজারল্যান্ড। দেশটিতে ৪৫০-রও বেশি ধরনের চিজ তৈরি হয়। সেই দেশের প্রেসিডেন্ট গাই পারমেলিনের হাতে এবার পৌঁছল ভারতের তিন বিশেষ আর্টিজানাল চিজ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে উপহার হিসেবে দেন ‘গুলমার্গ’, ‘কোনার্ক’ এবং ‘ইয়েওর’। মুম্বইয়ের পুরস্কারজয়ী চিজ প্রস্তুতকারক সংস্থা ‘ইলেফথেরিয়া চিজ’ এই তিন ধরনের চিজ তৈরি করেছে। ইউরোপীয় চিজ তৈরির ঐতিহ্য থেকে অনুপ্রেরণা নেওয়া হলেও প্রতিটিতেই রয়েছে ভারতীয় স্বাদের আলাদা বৈশিষ্ট্য।
‘গুলমার্গ’

ফরাসি ব্রি চিজের ধাঁচে তৈরি হয়েছে ‘গুলমার্গ’। পাস্তুরাইজড গরুর দুধ ব্যবহার করা হয় এই চিজ তৈরিতে। নামের সঙ্গে মিল রেখে এর আকৃতিও হৃদয়ের মতো। চিজটির বাইরের অংশে রয়েছে নরম ও হালকা সাদা ‘ব্লুমি রাইন্ড’। ভিতরের অংশ মসৃণ এবং অত্যন্ত নরম। স্বাদে মাখনের মতো ক্রিমি ভাব রয়েছে। সঙ্গে মেলে মাশরুম ও মাটির গন্ধের হালকা আভাস।

‘কোনার্ক’
‘কোনার্ক’ তৈরি হয়েছে ফরাসি টোম চিজের আদলে। এর বাইরের স্তর কিছুটা রুক্ষ। ভিতরের অংশ অবশ্য নরম ও মসৃণ। স্বাদে রয়েছে হালকা মাটির গন্ধ। চিজটি মিষ্টি নয়। বরং এতে সামান্য টক স্বাদ পাওয়া যায়। আন্তর্জাতিক প্রতিযোগিতাতেও ‘কোনার্ক’ নজর কেড়েছে। ২০২৩ সালে নরওয়ের ‘ওয়ার্ল্ড চিজ অ্যাওয়ার্ডস’-এ সোনা পেয়েছিল এটি।

‘ইয়েওর’
তিন চিজের মধ্যে সবচেয়ে আলাদা বৈশিষ্ট্য রয়েছে ‘ইয়েওর’-এর। সুইস গ্রুয়েরের ধাঁচে তৈরি এই চিজ দীর্ঘ সময় ধরে জারিত করা হয়। প্রায় আট থেকে নয় মাসের জারণ প্রক্রিয়ার পর এটি প্রস্তুত হয়। স্বাদে রয়েছে বাদামের মতো আভাস। পাশাপাশি পাওয়া যায় হালকা মিষ্টি এবং হার্বাল স্বাদ। তবে ভারতীয় বৈশিষ্ট্যই ‘ইয়েওর’-কে আরও স্বতন্ত্র করে তুলেছে। এর রাইন্ডে ব্যবহার করা হয় প্রচুর শুকনো গোলাপের পাপড়ি ও মৌরি।

Continue Reading

Previous: জেঠুর শ্রাদ্ধ করতে এসে ভাগীরথীতে তলিয়ে গেল কিশোর! ৩ ঘণ্টা পরেও ডুবুরি না আসায় ক্ষোভ নবদ্বীপে
Next: মোর্চার প্রতিষ্ঠা দিবসে দার্জিলিং যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু, প্রস্তুতি তুঙ্গে পাহাড়ে

সম্পর্কিত গল্প

1000415635.webp

ভোট দিয়েই ‘রেকর্ড’ জয়ের দাবি শুভেন্দুর, দুপুর গড়াতেই ‘ভোট লুটের’ অভিযোগে সরব বিরোধীরা

Online Desk অক্টোবর 6, 2026
1000415611.webp

হরমুজ প্রণালীতে ফের বাণিজ্যিক জাহাজে হামলা, আহত ১১ ভারতীয় নাবিক

Online Desk অক্টোবর 6, 2026
1000415492.webp

ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও হুগলি জেলা পরিষদের ইঞ্জিনিয়ার, ফাঁদ পাতল ACB

Online Desk অক্টোবর 6, 2026

You may have missed

CEC.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 6, 2026
Arnab.jpg

ভারত-সহ গোটা বিশ্বে তরুণী এবং নাবালিকারা আক্রান্ত পলিসিস্টিক ওভারি সিনড্রামে, দিল্লি এইমসের গবেষণায় উঠে এল কিছু নতুন তথ্য

Online Desk অক্টোবর 6, 2026
1000415635.webp

ভোট দিয়েই ‘রেকর্ড’ জয়ের দাবি শুভেন্দুর, দুপুর গড়াতেই ‘ভোট লুটের’ অভিযোগে সরব বিরোধীরা

Online Desk অক্টোবর 6, 2026
1000415611.webp

হরমুজ প্রণালীতে ফের বাণিজ্যিক জাহাজে হামলা, আহত ১১ ভারতীয় নাবিক

Online Desk অক্টোবর 6, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.