Skip to content
অক্টোবর 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • জেঠুর শ্রাদ্ধ করতে এসে ভাগীরথীতে তলিয়ে গেল কিশোর! ৩ ঘণ্টা পরেও ডুবুরি না আসায় ক্ষোভ নবদ্বীপে

জেঠুর শ্রাদ্ধ করতে এসে ভাগীরথীতে তলিয়ে গেল কিশোর! ৩ ঘণ্টা পরেও ডুবুরি না আসায় ক্ষোভ নবদ্বীপে

Online Desk অক্টোবর 6, 2026
New-Project-87.webp

নবদ্বীপ, নদিয়া: জেঠুর বাৎসরিক শ্রাদ্ধের কাজ করতে এসে ভাগীরথীর জলে তলিয়ে গেল ১৫ বছরের এক কিশোর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল ১০টা নাগাদ নবদ্বীপ থানার বড়ালঘাটে। তলিয়ে যাওয়া কিশোরের নাম সুজিত সাহা, বাড়ি কৃষ্ণনগরের বৌবাজার অরবিন্দ রোড এলাকায়। বাবা প্রদীপ সাহা পেশায় ব্যবসায়ী।

পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে পরিবারের সদস্যদের সঙ্গে জেঠুর শ্রাদ্ধের বাৎসরিক কাজ করতে বড়ালঘাটে এসেছিল সুজিত। ঘাটে স্নান করতে নেমেই আচমকা জলের তোড়ে তলিয়ে যায় সে। মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিবারের সদস্যরা চিৎকার শুরু করলে স্থানীয়রা ছুটে আসেন এবং নিজেরাই উদ্ধারের চেষ্টা করেন। খবর দেওয়া হয় নবদ্বীপ থানায় এবং বিপর্যয় মোকাবিলা দফতরে।

কিন্তু অভিযোগ, ঘটনার প্রায় তিন ঘণ্টা পেরিয়ে গেলেও ঘটনাস্থলে পৌঁছয়নি ডুবুরি। দুপুর গড়িয়ে গেলেও প্রশাসনের তরফে কোনও তৎপরতা দেখা যায়নি বলে ক্ষোভ উগরে দেন পরিবারের সদস্যরা এবং স্থানীয় বাসিন্দারা। স্থানীয় এক বাসিন্দার অভিযোগ, “প্রতিবছর এই ঘাটে দুর্ঘটনা ঘটে। প্রশাসন জানে এখানে স্রোত বেশি, তবুও কোনও নিরাপত্তার ব্যবস্থা নেই। একটা ছেলে তলিয়ে গেল, ৩ ঘণ্টা ধরে কোনও ডুবুরি নেই।”

অবশেষে বেলা ১টা নাগাদ ডুবুরি এসে ভাগীরথীতে তল্লাশি শুরু করে। শেষ খবর পাওয়া পর্যন্ত কিশোরের খোঁজ মেলেনি। পুজোর মুখে এমন ঘটনায় নবদ্বীপ জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ঘাটে নিরাপত্তা এবং দ্রুত বিপর্যয় মোকাবিলা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

Continue Reading

Previous: ব্রিটিশ এয়ারওয়েজ়ের উড়ানে বিপত্তি, মাঝ-আকাশে ২৮ হাজার ফুট নীচে নেমে গেল বিমান!
Next: সুইজারল্যান্ডের প্রেসিডেন্টকে তিন বিশেষ চিজ উপহার মোদীর, তালিকায় কী কী জানেন?

সম্পর্কিত গল্প

1000415635.webp

ভোট দিয়েই ‘রেকর্ড’ জয়ের দাবি শুভেন্দুর, দুপুর গড়াতেই ‘ভোট লুটের’ অভিযোগে সরব বিরোধীরা

Online Desk অক্টোবর 6, 2026
1000415611.webp

হরমুজ প্রণালীতে ফের বাণিজ্যিক জাহাজে হামলা, আহত ১১ ভারতীয় নাবিক

Online Desk অক্টোবর 6, 2026
1000415492.webp

ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও হুগলি জেলা পরিষদের ইঞ্জিনিয়ার, ফাঁদ পাতল ACB

Online Desk অক্টোবর 6, 2026

You may have missed

CEC.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 6, 2026
Arnab.jpg

ভারত-সহ গোটা বিশ্বে তরুণী এবং নাবালিকারা আক্রান্ত পলিসিস্টিক ওভারি সিনড্রামে, দিল্লি এইমসের গবেষণায় উঠে এল কিছু নতুন তথ্য

Online Desk অক্টোবর 6, 2026
1000415635.webp

ভোট দিয়েই ‘রেকর্ড’ জয়ের দাবি শুভেন্দুর, দুপুর গড়াতেই ‘ভোট লুটের’ অভিযোগে সরব বিরোধীরা

Online Desk অক্টোবর 6, 2026
1000415611.webp

হরমুজ প্রণালীতে ফের বাণিজ্যিক জাহাজে হামলা, আহত ১১ ভারতীয় নাবিক

Online Desk অক্টোবর 6, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.