Skip to content
অক্টোবর 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • মোর্চার প্রতিষ্ঠা দিবসে দার্জিলিং যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু, প্রস্তুতি তুঙ্গে পাহাড়ে

মোর্চার প্রতিষ্ঠা দিবসে দার্জিলিং যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু, প্রস্তুতি তুঙ্গে পাহাড়ে

Online Desk অক্টোবর 6, 2026
New-Project-88.webp

কলকাতা: বুধবার পাহাড়ে বড় কর্মসূচিতে যোগ দিতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গোর্খা জনমুক্তি মোর্চার প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দার্জিলিংয়ে যে মূল সমাবেশের আয়োজন করা হয়েছে, সেখানেই প্রধান বক্তা হিসেবে থাকবেন তিনি। নবান্ন সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর এই পাহাড় সফরকে ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।

গত সেপ্টেম্বর মাসে কলকাতায় এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন মোর্চা সভাপতি বিমল গুরুং এবং দলের সাধারণ সম্পাদক রোশন গিরি। পূর্ত দফতরের ময়দান তাঁবুতে সেই বৈঠক হয়। পাহাড়ের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দীর্ঘ আলোচনার পর মোর্চার তরফে প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শুভেন্দু অধিকারীকে আমন্ত্রণ জানানো হয়।

নবান্নের এক সূত্রের দাবি, সেই আমন্ত্রণ গ্রহণ করে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, কেন্দ্রীয় নেতৃত্বের জরুরি তলব না থাকলে তিনি অবশ্যই দার্জিলিংয়ে যাবেন। সেই প্রতিশ্রুতি অনুযায়ীই বুধবারের অনুষ্ঠানে তাঁর উপস্থিতি এখন প্রায় চূড়ান্ত।

রাজনৈতিক মহলের মতে, এই যোগদান যথেষ্ট তাৎপর্যপূর্ণ। গুরুং নেতৃত্বাধীন গোর্খা জনমুক্তি মোর্চা এখন এনডিএ-র শরিক। চলতি বছরের বিধানসভা ভোটে পাহাড় ও সমতলের একাধিক আসনে বিজেপিকে সমর্থন করেছিল মোর্চা। ফলও মিলেছে হাতেনাতে। উত্তরবঙ্গে বড় ব্যবধানে জিতেছে বিজেপি, দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং – পাহাড়ের তিনটি আসনেই ফুটেছে পদ্ম। ভোটের আগে ও পরে বিজেপি-মোর্চা ঘনিষ্ঠতা আরও বেড়েছে। তাই মুখ্যমন্ত্রীর এই সফরকে পাহাড়ের সঙ্গে নতুন সরকারের সম্পর্কের নতুন বার্তা হিসেবেই দেখা হচ্ছে।

জানা গিয়েছে, বুধবার অনুষ্ঠানে যোগ দিয়েই ওই দিনই কলকাতায় ফিরে আসবেন মুখ্যমন্ত্রী। তার আগে সফরের প্রস্তুতি খতিয়ে দেখতে পাহাড়ে গিয়েছিলেন পরিবহণমন্ত্রী অর্জুন সিং। সেপ্টেম্বরে মুখ্যমন্ত্রী-মোর্চা বৈঠকেও তিনি উপস্থিত ছিলেন। ফলে মুখ্যমন্ত্রীর এই সফরে তাঁর ভূমিকাও নজরে রাখছে রাজনৈতিক মহল।

Continue Reading

Previous: সুইজারল্যান্ডের প্রেসিডেন্টকে তিন বিশেষ চিজ উপহার মোদীর, তালিকায় কী কী জানেন?
Next: দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা এসইউভি-র, গুজরাটের ভাবনগরে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ৭

সম্পর্কিত গল্প

1000415635.webp

ভোট দিয়েই ‘রেকর্ড’ জয়ের দাবি শুভেন্দুর, দুপুর গড়াতেই ‘ভোট লুটের’ অভিযোগে সরব বিরোধীরা

Online Desk অক্টোবর 6, 2026
1000415611.webp

হরমুজ প্রণালীতে ফের বাণিজ্যিক জাহাজে হামলা, আহত ১১ ভারতীয় নাবিক

Online Desk অক্টোবর 6, 2026
1000415492.webp

ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও হুগলি জেলা পরিষদের ইঞ্জিনিয়ার, ফাঁদ পাতল ACB

Online Desk অক্টোবর 6, 2026

You may have missed

CEC.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 6, 2026
Arnab.jpg

ভারত-সহ গোটা বিশ্বে তরুণী এবং নাবালিকারা আক্রান্ত পলিসিস্টিক ওভারি সিনড্রামে, দিল্লি এইমসের গবেষণায় উঠে এল কিছু নতুন তথ্য

Online Desk অক্টোবর 6, 2026
1000415635.webp

ভোট দিয়েই ‘রেকর্ড’ জয়ের দাবি শুভেন্দুর, দুপুর গড়াতেই ‘ভোট লুটের’ অভিযোগে সরব বিরোধীরা

Online Desk অক্টোবর 6, 2026
1000415611.webp

হরমুজ প্রণালীতে ফের বাণিজ্যিক জাহাজে হামলা, আহত ১১ ভারতীয় নাবিক

Online Desk অক্টোবর 6, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.