Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • স্ত্রীকে গুলি করে খুন, আত্মঘাতী মেরিটাইম অফিসার স্বামীও, যুগলের মৃত্যুতে ঘনাচ্ছে রহস্য

স্ত্রীকে গুলি করে খুন, আত্মঘাতী মেরিটাইম অফিসার স্বামীও, যুগলের মৃত্যুতে ঘনাচ্ছে রহস্য

Online Desk জানুয়ারি 22, 2026
mohila.jpg

ওঙ্কার ডেস্কঃ স্ত্রীকে গুলি করে নিজে আত্মঘাতী মেরিটাইম অফিসার। আমেদাবাদের ঘটনা। পুলিশ সূত্রে খবর, মৃতদের নাম যশরাজসিং গোহিল এবং রাজেশ্বরীবা জাদেজা। পুলিশের প্রাথমিক অনুমান, স্ত্রীকে গুলি করে নিজে আত্মঘাতী হয়েছেন যশরাজসিং।
সূত্রের খবর, বুধবার রাত ১১টা ৪৫ মিনিটে অ্যাম্বুল্যান্স চেয়ে ১০৮ এমার্জেন্সি নম্বরে ফোন করেছিলেন যশরাজসিং। ঘটনাস্থলে পৌঁছে চিকিৎসক তাঁর স্ত্রীকে মৃত বলে ঘোষণা করেন। এমার্জেন্সি টিম চলে যাওয়ার পরে যশরাজসিং গোহিল নিজেকে গুলি করেন। পরিবার সূত্রে খবর, বুধবার রাতে এই যুগল এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন ডিনারের জন্য। নিজেদের পাসপোর্ট রিনিউ হওয়ার পরে বিদেশ ভ্রমণের পরিকল্পনাও ছিল তাঁদের।
জানা গিয়েছে, গুজরাট মেরিটাইম বোর্ডের অফিসার ছিলেন যশরাজ। তিনি কংগ্রেস নেতা তথা রাজ্যসভার সাংসদ শক্তিসিং গোহিলের ভাইপো। কংগ্রেসের মুখপাত্র মণীশ দোশী যশরাজের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। তিনি বলেন, ‘আমি ব্যক্তিগত ভাবে যশরাজকে চিনি। ও খুব হাসিখুশি থাকত। রিভলভার নিয়ে খেলা করার বদভ্যাস ছিল যশরাজের। সেই সময়েই অসাবধানতাবশত ওর রিভলভার থেকে গুলি চলে, যা ওঁর স্ত্রীর গায়ে লাগে। তড়িঘড়ি ও ১০৮-এ ফোন করে অ্যাম্বুল্যান্স ডাকে। ওদের টিম যখন পৌঁছয়, সেই সময়ে ওঁর স্ত্রীর মৃত্যু হয়েছিল। আঘাত পেয়ে ও নিজেকেও গুলি করে।’ পুরো বিষয় খতিয়ে দেখছে পুলিশ।

Post Views: 206

Continue Reading

Previous: ঝাড়খন্ডে সারান্ডার জঙ্গলে নিরাপত্তা রক্ষীর সঙ্গে সংঘর্ষে নিহত মাওবাদী
Next: ক্রোয়েশিয়ায় ভারতীয় দূতাবাসে হামলা; নেপথ্যে খালিস্থানিপন্থীদের হাত, দাবী ভারতীয় বিদেশমন্ত্রকের

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.