Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ভোটের আগে আপকে গণহত্যার চক্রান্ত করছে বিজেপি সরকার, দাবি আপ নেতা কেজরীওয়ালের

ভোটের আগে আপকে গণহত্যার চক্রান্ত করছে বিজেপি সরকার, দাবি আপ নেতা কেজরীওয়ালের

Online Desk জানুয়ারি 28, 2025
untitled-design-3.png

ওঙ্কার ডেস্কঃ যমুনার জলে বিষ মেশাচ্ছে হরিয়ানা!তার জেরে টান পড়ছে রাজধানীর পানীয় জল সরবরাহে। দিল্লির আসন্ন বিধানসভা ভোটের আগে হরিয়ানার বিজেপি সরকারের বিরুদ্ধে এমনটাই অভিযোগ তুললেন আম আদমি পার্টির দুই প্রধান নেতা অরবিন্দ কেজরীওয়াল ও আতিশী মার্লেনাও।
সোমবারই হরিয়ানার বিজেপি সরকারে বিরুদ্ধে যমুনার জলে বিষ মেশানোর অভিযোগ এনেছিলেন আপ প্রধান তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল। মঙ্গলবার সকালে সেই দাবিকে সমর্থন জানালেন কেজরীর স্থানে মুখ্যমন্ত্রী পদে আসীন আতিশী মার্লেনাও। আতিশী বলেন, ‘‘এই মূহূর্তে হরিয়ানা থেকে দিল্লিতে আসা যমুনার জলে অ্যামোনিয়ার মাত্রা স্বাভাবিকের চেয়ে ছ’গুণ বেশি। এই মাত্রা মানব শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। এই জল আর পরিশোধনযোগ্যও নেই। দিল্লির মানুষকে এই জল দেওয়া যাবে না। এই জল খেলে তাঁদের মৃত্যু পর্যন্ত হতে পারে।’’
অন্যদিকে, দুই রাজ্যের মুখ্যসচিবের উপস্থিতিতে কেজরিয়ালকে সোনিপতে জলের নমুনা পরীক্ষা করে দেখার খোলা চ্যালেঞ্জও ছুড়ে দেন হরিয়ানার মুখ্যমন্ত্রী। সোমবার নয়াব সিং সাইনি সরকারের বিরুদ্ধে যমুনার জলে বিষ মেশানোর বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন তিনি বলেন, যমুনার বিষাক্ত জল তিনি দিল্লিতে আসতে দেননি। ওই বিষাক্ত জল দিল্লিতে এসে পানীয় জলে মিশলে, না জানি কত মানুষের মৃত্যু হত। তিনি বলেছিলেন, ‘‘ভোটের আগে ‘গণহত্যা’র দায় আপের ঘাড়ে চাপাতেই বিজেপির এই চক্রান্ত!’’ যদিও অভিযোগ শুনেই পাল্টা তোপ দেগে সাইনি বলেন, ‘‘মিথ্যে কথা বলছেন।এ রকম নির্লজ্জ ভাবে ঘৃণা ছড়ানোর জন্য কেজরীকে অবিলম্বে হরিয়ানা ও দিল্লির মানুষের কাছে ক্ষমা চাইতে হবে।’’

Post Views: 91

Continue Reading

Previous: বইমেলায় স্টল খুঁজতে রাস্তা হারিয়ে ফেলছেন? মুশকিল আসান করবে আইকেবিএফ অ্যাপ
Next: তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রাখি সবন্ত, স্বামী পাকিস্তানের অভিনেতা

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.