Skip to content
আগস্ট 5, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মাঝ আকাশে এয়ার ইন্ডিয়ার বিমানে তীব্র ঝাঁকুনি, আহত ১২

মাঝ আকাশে এয়ার ইন্ডিয়ার বিমানে তীব্র ঝাঁকুনি, আহত ১২

Online Desk আগস্ট 4, 2026
air-india.jpg

ওঙ্কার ডেস্ক: এয়ার ইন্ডিয়ার ফুকেট থেকে দিল্লিগামী বিমানে তীব্র ঝাঁকুনি। যাত্রী নিয়ে মাঝ আকাশে ওড়ার সময় হঠাৎ ঝাঁকুনি হওয়ায় বিমানে থাকা ১২ জন অসুস্থ হয়ে পড়েছেন। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। সূত্রের খবর, এই ঘটনায় বিমানে থাকা দুই ক্রু সদস্য-সহ ১২ জন আহত হয়েছেন। ঝাঁকুনির ফলে বিমানেরও কিছু ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে।

এই ঘটনার কথা স্বীকার করেছে বিমান সংস্থাটি। এক বিবৃতিতে এয়ার ইন্ডিয়া জানিয়েছে, ৪ আগস্ট ফুকেট থেকে দিল্লি যাচ্ছিল ফ্লাইট এআই৩৭৯। আকাশে ওড়ার সময় হঠাৎ বাতাসের তীব্র ঝাঁকুনি বা টার্বুলেন্সের কবলে পড়ে বিমানটি। যার ফলে বিমান অনেকটা নীচুতে নেমে আসে। তবে দুর্ঘটনার কবলে পড়লেও বিমানটি নিরাপদে দিল্লিতে অবতরণ করেছে বলে বিবৃতিতে বলা হয়েছে। বিমানে থাকা সমস্ত যাত্রী ও ক্রু নিরাপদে রয়েছেন।

এয়ার ইন্ডিয়া বিবৃতিতে জানিয়েছে, ‘সামান্য আঘাতপ্রাপ্ত কয়েকজন যাত্রী ও ক্রু সদস্যকে—চিকিৎসার জন্য এয়ার ইন্ডিয়ার বিমানবন্দর টিম ও চিকিৎসাকর্মীরা চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেছেন।’ অবতরণের পর বিমানের যাত্রীরা জানান, বিমানটি আচমকা অনেকটা নীচে নেমে যাওয়ায় কয়েকজন যাত্রী আহত হন। এক যাত্রী বলেন, ‘হঠাৎ বিমানের উচ্চতা কমে গিয়েছিল। এতে আমার মাথা বিমানের ছাদের সঙ্গে ধাক্কা খায় এবং আমি নিচে পড়ে যাই।’ বেশ কয়েক জন যাত্রীর শরীরে কালশিটে দাগ পড়েছে এবং মাথায় সামান্য আঘাত লেগেছে। এয়ারলাইনটি জানিয়েছে, ‘যাত্রী ও ক্রুদের নিরাপত্তা ও সুস্থতা এয়ার ইন্ডিয়ার কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সব ধরনের সাহায্য করছি। তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে পূর্ণ সহযোগিতা করছি।’

Post Views: 28

Continue Reading

Previous: অসমে ১৬ বছরের কিশোরীকে ধর্ষণ ও খুনের ঘটনায় ধৃত প্রেমিক-সহ ৩
Next: কর্তব্যরত অবস্থায় ২ সহকর্মীকে গুলি করে আত্মঘাতী সিআরপিএফ জওয়ান

সম্পর্কিত গল্প

rachana-banerjee.jpg

‘আমরা ২০ জনই আছি, সংখ্যাটা আরও বাড়তে পারে’, শুভেন্দুর সঙ্গে বৈঠকের পর দাবি রচনার

Online Desk আগস্ট 4, 2026
hasina-sk.jpg

দেশ ছাড়ার পর ভারতের মাটি থেকে প্রথম বার সাংবাদিকদের মুখোমুখি হতে চলেছেন হাসিনা, দূরত্ব বাড়াল নয়াদিল্লি

Online Desk আগস্ট 4, 2026
udaynidhi-stalin.jpg

গ্রেফতারের প্রায় চার ঘণ্টা পর আদালতের নির্দেশে জামিন পেলেন উদয়নিধি স্ট্যালিন

Online Desk আগস্ট 4, 2026

You may have missed

rachana-banerjee.jpg

‘আমরা ২০ জনই আছি, সংখ্যাটা আরও বাড়তে পারে’, শুভেন্দুর সঙ্গে বৈঠকের পর দাবি রচনার

Online Desk আগস্ট 4, 2026
hasina-sk.jpg

দেশ ছাড়ার পর ভারতের মাটি থেকে প্রথম বার সাংবাদিকদের মুখোমুখি হতে চলেছেন হাসিনা, দূরত্ব বাড়াল নয়াদিল্লি

Online Desk আগস্ট 4, 2026
udaynidhi-stalin.jpg

গ্রেফতারের প্রায় চার ঘণ্টা পর আদালতের নির্দেশে জামিন পেলেন উদয়নিধি স্ট্যালিন

Online Desk আগস্ট 4, 2026
Capture.JPG

বালিঘাইতে রাস্তা সম্প্রসারণ ঘিরে তীব্র বিতর্ক, মাফজোক শুরু হতেই বিক্ষোভ — আগে বাজারের বেআইনি দখল উচ্ছেদের দাবিতে সরব গ্রামবাসীরা!

Online Desk আগস্ট 4, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.