Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • লালকেল্লার গাড়ি বিস্ফোরণে ব্যবহৃত হয়েছিল ৪০ কেজি বিস্ফোরক, জানালেন শাহ

লালকেল্লার গাড়ি বিস্ফোরণে ব্যবহৃত হয়েছিল ৪০ কেজি বিস্ফোরক, জানালেন শাহ

Online Desk ডিসেম্বর 27, 2025
amit-shah-1280.jpg

ওঙ্কার ডেস্ক: গত নভেম্বর মাসে দিল্লির লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণ গোটা দেশকে কাঁপিয়ে দিয়েছিল। যে ঘটনার তদন্ত করছে এনআইএ। প্রায় দেড় মাস আগে ঘটা ওই বিস্ফোরণ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার দিল্লিতে আয়োজিত সন্ত্রাসবিরোধী সম্মেলন ২০২৫-এ ভাষণ দেওয়ার সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, লালকেল্লার বিস্ফোরণে ব্যবহার করা হয়েছিল প্রায় ৪০ কেজি বিস্ফোরক।

শুক্রবার শাহ আরও বলেন, সন্ত্রাসবাদ মোকাবিলায় কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমন্বয় আরও দৃঢ় করার লক্ষ্যে দেশের সব রাজ্যের পুলিশপ্রধানদের দ্রুত একটি অভিন্ন এটিএস কাঠামো গড়ে তুলতে হবে। এদিন ভাষণে অমিত শাহ বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র সন্ত্রাসের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতির উপর দাঁড়িয়েই এই সম্মেলনগুলির গুরুত্ব বেড়েছে।’ লালকেল্লা চত্বরে বিস্ফোরণ প্রসঙ্গে অমিত শাহ বলেন, দিল্লির ওই ঘটনায় ৪০ কেজি বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল। বিস্ফোরণের আগেই তদন্তের সময় প্রায় ৩ টন বিস্ফোরক উদ্ধার করা হয়েছিল, এ প্রসঙ্গে শাহ বলেন, সেগুলি যদি ফাটত, তাহলে ভয়াবহ বিপদ নেমে আসত। বিস্ফোরণের পিছনে থাকা মাথাদের আগেই গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেন তিনি।

প্রসঙ্গত, লালকেল্লায় গাড়ি বিস্ফোরণে নাম জড়িয়েছিল হরিয়ানার আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের। তদন্তে নেমে ওই বিশ্ববিদ্যালয় থেকে নগদ ১৮ লক্ষ টাকা উদ্ধার হয়। ওই রুমটি ব্যবহার করতেন বিস্ফোরণের ঘটনায় ধৃত অন্যতম অভিযুক্ত শাহিন সাইদ। বিপুল পরিমাণ ওই টাকার উৎস কী, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Post Views: 118

Continue Reading

Previous: বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ভারত, দীপু খুনে সে দেশে চলছে ধরপাকড়
Next: দেশের কনিষ্ঠতম পুর প্রশাসক কেরলের দিয়া বানু, ভারতেও ‘জেন জি’-র প্রতিনিধিত্ব শুরু ?

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.