ওঙ্কার ডেস্কঃ ২০২৪ সালের পর আগামী ২০২৯ সালে লোকসভা নির্বাচন নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আহবেদাবাদে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘২০২৯-এর নির্বাচনে ফের জয়ী হতে চলেছে বিজেপি। তবে এই কথা রাহুলকে বোঝানোর সাধ্য সত্যিই আমার নেই।’
অমিত শাহ আরোও জানান, ‘যদি কোনও রাজনৈতিক দল জনগণের চাওয়া-পাওয়া সবকিছুরই বিরোধীরা করতে থাকে, তবে তারা মানুষের ভোট পাবে না। এই সহজ হিসেবটা রাহুলের বোঝার বাইরে। সম্প্রতি লোকসভায় আলোচনার সময় বিরোধী দলনেতা রাহুল গান্ধী আমায় এক অদ্ভুত প্রশ্ন করেছিলেন। তিনি জানতে চেয়েছিলেন, তাঁর দলই কেন প্রতিবার নির্বাচনে হেরে যায়। রাহুল বাবা আপনি যদি আমার এই মন্তব্য বুঝতে পারেন তবে আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।”
আসন্ন তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে কংগ্রেস হারতে চলেছে বলে কটাক্ষ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রশ্ন তোলেন, জনগণের পছন্দের বিরোধিতা করলে কীভাবে ভোট পাবে? ভারতের জনগণ বিজেপির নীতির সঙ্গে একাত্ম। তাই এবারও কংগ্রেস মুখ থুবড়ে পড়বে বলে জানিয়েছেন অমিত শাহ।
