ওঙ্কার ডেস্ক: ২২ জানুয়ারি বৃহস্পতিবার মাঝরাতে অন্ধপ্রদেশের নান্দ্যাল জেলায় এক যাত্রী বাহি বাস এবং এক পণ্যবাহী লড়ির মুখোমুখি সংঘর্ষ লেগে ভয়াবহ অগ্নিকান্ড ঘটে। এই অগ্নিকান্ডে এখনও পর্যন্ত দুই জন মারা গেছেন এবং একাধিক যাত্রী গুরতর জখম অবস্থা থে হাসপাতালে ভর্তি রয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১ টার দিকে এক যাত্রীবাহী বেসরকারি বাস অন্ধপ্রদেশের তেলেঙ্গানা থেকে হায়দ্রাবাদের দিকে যাচ্ছিল। হঠাতই বাসের একটি টায়ার ফেটে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পাশের লেনে ঢুকে পরে। অপরদিকে সামনে থেকে আসা একটি মটর বাইক বোঝাই করা পণ্যবাহী ট্রাককে ধাক্কা মারে বাসটি। মুহুর্তের মধ্যেই গাড়ি দুটিতে আগুন লেগে যায় বলে জানায় প্রত্যক্ষদর্শীরা।
দুর্ঘটনার জেরে ঘটনাস্থলেই প্রাণ হারান বাস চালাক। গুরতর জখম অবস্থায় লড়ির সহচালাককে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। অগ্নি কান্ডের জেরফে কিছু যাত্রী আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হন। ঘটনার জেরে এখনও পর্যন্ত দুই জনের মৃত্যুর খবর জানিয়েছে অন্ধ্র পুলিশ। পুলিশ আরও জানিয়েছে দুর্ঘটনার পর বাসের কন্ডাক্টারের তৎপরতায় বাসের যাত্রীদের দ্রুত বের করে আনা সম্ভপর হয়েছিল। যার জেরে হতাহতের সংখ্যা আর বারেনি। প্রসঙ্গত গত বছর গুজরাতে ভয়াবহ বাস দুর্ঘটনায় ২০ জন যাত্রীর মৃত্যু হয়েছিল।
ঘটনার খবর পেয়ে এলাকায় একাধিক দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু ততক্ষনে দুটি গাড়ি সম্পুর্ণ ভাবে পুড়ে যায়। দুর্ঘটনার জেরে বেশ কিছু ক্ষণ যাতায়াত বন্ধ ছিল এলাকা জুড়ে। ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের। এলালায় পুলিশ এসে তদন্ত শুরু করেছে ইতিমধ্যেই। গাড়ি দুটি বাজেয়াপ্ত করে তুলে নিয়ে গেছে পুলিশ প্রশাসন। অন্যদিকে মৃত দুই ব্যাক্তির দেহ ময়ানা তদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানা গেছে। এই ঘটনা ফের বেসরকারি বাসের নিরাপত্তা, রক্ষণাবেক্ষণকে বড়সর প্রশ্নের মুখে দাঁর করিয়ে দিয়েছে।
