Skip to content
জুন 9, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • যোগীরাজ্যে মুসলিম যুবক ও হিন্দু প্রেমিকাকে খুনের পর দেহ লোপাটের চেষ্টা

যোগীরাজ্যে মুসলিম যুবক ও হিন্দু প্রেমিকাকে খুনের পর দেহ লোপাটের চেষ্টা

Online Desk জানুয়ারি 22, 2026
police-d.jpg

ওঙ্কার ডেস্ক: হাড়হিম করা ঘটনা উত্তরপ্রদেশে! ভিন ধর্মে প্রেম করায় তরুণীকে এবং তাঁর প্রেমিককে খুন করে দেহ মাটি চাপা দিয়ে দিল প্রেমিকার পরিবার। উত্তরপ্রদেশের মোরাদাবাদে এই ঘটনা ঘটেছে। ২৭ বছর বয়সী মুসলিম যুবক এবং তাঁর ২২ বছর বয়সী হিন্দু প্রেমিকাকে বেঁধে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। ওই তরুণীর ভাইয়েরা এই নৃশংস এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে তদন্তকারীরা জানতে পেরেছেন। ইতিমধ্যে দুজন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আরমান নামের এক যুবক সৌদি আরবে কর্মরত ছিলেন। গত কয়েক মাস ধরে মোরাদাবাদে থাকছিলেন তিনি। এই সময় পর্বে কাজলের সঙ্গে তাঁর পরিচয় হয়। দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। দুজনের এই সম্পর্কের কথা জানতে পারে কাজলের ভাইয়েরা। ভিন ধর্মে প্রেমের বিরোধিতা করে তারা। শুধু তাই নয় সম্পর্কটি শেষ করে দিতে বলে কাজলের পরিবার। এই পরিস্থিতিতে প্রায় তিন দিন আগে আরমান ও কাজল নিখোঁজ হন। ছেলেকে খোঁজাখুঁজি করেও কোনও হদিশ না পাওয়ায় আরমানের বাবা হানিফ একটি নিখোঁজ ডায়েরি করেন। তদন্ত চলাকালীন পুলিশ জানতে পারে কাজলেরও খোঁজ পাওয়া যাচ্ছে না। কাজলের ভাইদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা স্বীকার করে নেয় যুগলকে খুন করার কথা। অভিযুক্তরা জানায় দুজনকে খুনের পর প্রমাণ লোপাট করতে যুগলের দেহ মাটিতে পুঁতে দেয় তারা। পুলিশকে সেই জায়গাটি দেখিয়ে দেওয়ার পর মঙ্গলবার সন্ধ্যায় মরদেহ দুটি মাটি খুঁড়ে তোলেন তদন্তকারীরা। অভিযুক্তরা পুলিশকে জানিয়েছে, আরমান ও কাজলের হাত-পা বেঁধে তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেছে।

সিনিয়র পুলিশ সুপার সৎপাল আন্তিল বিষয়টি নিয়ে বলেন, ‘তদন্তের সময় আমরা জানতে পারি, ওই তরুণীর ভাইয়েরা দুজনকে হত্যা করেছে। তারা অপরাধ স্বীকার করার পর আমরা মৃতদেহ দুটি উদ্ধার করি। হত্যাকাণ্ডে ব্যবহৃত কোদালটিও উদ্ধার করা হয়েছে।’ তিনি আরও বলেন, তরুণীর তিন ভাইয়ের মধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে। এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

Post Views: 164

Continue Reading

Previous: অন্ধপ্রদেশে বাস দুর্ঘটনায় ভয়াবহ অগ্নিকান্ড; মৃত ২, আহত অবস্থায় চিকিৎসাধীন বহু
Next: সুপ্রিম কোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গে ‘অসঙ্গতি’ ও ‘আনম্যাপড’ ভোটারদের পূর্ণ তালিকা প্রকাশে নির্বাচন কমিশন

সম্পর্কিত গল্প

death.jpg

লিভ-ইন সম্পর্কের কথা পরিবার জানতে পারায় বাড়ির ছাদ থেকে মরণঝাঁপ যুবকের

Online Desk জুন 8, 2026
Untitled.png

অতিরিক্ত গেম খেলার নেশা হল কাল! গেমের নেশায় নিজের বাবা, বোনকে হত্যা করল যুবক!

Online Desk জুন 8, 2026
steel.jpg

বিশাখাপত্তনমে ইস্পাত কারখানায় গলিত ইস্পাত গায়ে পড়ে মৃত্যু চার শ্রমিকের, জখম একাধিক

Online Desk জুন 8, 2026

You may have missed

Joy-Bangla.jpg

বাংলাদেশে ‘জয় বাংলা’ কি নিষিদ্ধ স্লোগান ? রাষ্ট্রযন্ত্রের চরিত্র ও গণতন্ত্রের ভবিষ্যৎ

Online Desk জুন 8, 2026
death.jpg

লিভ-ইন সম্পর্কের কথা পরিবার জানতে পারায় বাড়ির ছাদ থেকে মরণঝাঁপ যুবকের

Online Desk জুন 8, 2026
Untitled.png

অতিরিক্ত গেম খেলার নেশা হল কাল! গেমের নেশায় নিজের বাবা, বোনকে হত্যা করল যুবক!

Online Desk জুন 8, 2026
steel.jpg

বিশাখাপত্তনমে ইস্পাত কারখানায় গলিত ইস্পাত গায়ে পড়ে মৃত্যু চার শ্রমিকের, জখম একাধিক

Online Desk জুন 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.