Skip to content
অক্টোবর 5, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাষ্ট্র
  • অন্ধ্রপ্রদেশের ওষুধ কারখানায় বয়লার বিস্ফোরণ! মৃত্যু ৪ কর্মীর, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

অন্ধ্রপ্রদেশের ওষুধ কারখানায় বয়লার বিস্ফোরণ! মৃত্যু ৪ কর্মীর, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

Online Desk অক্টোবর 3, 2026
blast.jpg

ওঙ্কার ডেস্ক: ওষুধ কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। শনিবার অন্ধ্রপ্রদেশের তিরুপতি জেলায় বেসরকারি ওই ওষুধ কারখানায় জলের বয়লার বিস্ফোরণের ফলে চার জনের মৃত্যু হয়েছে। এদিন সকাল ৮টা নাগাদ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। ঘটনার পরই উদ্ধার কাজ শুরু হয়েছে।

প্রশাসন সূত্রে খবর, বয়লার বিস্ফোরণের পর ঘটনাস্থলেই দু জনের মৃত্যু হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন প্রাণ হারান। গুরুতর জখম আরেক জনের চিকিৎসা চলছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সত্যভেদু মণ্ডলের শ্রী সিটি স্পেশাল ইকোনমিক জোনে অবস্থিত বেসরকারি কারখানাটি। সেখানেই এই বিস্ফোরণ ঘটে। রাতের শিফটে কর্মরত ছিলেন বেশ কয়েকজন কর্মী। মূলত তাঁরাই বিস্ফোরণের কবলে পড়েন। এর পর পুলিশ ও জরুরি পরিষেবার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। তবে ঠিক কী কারণে এই বিস্ফোরণ তা এখনও স্পষ্ট নয়।

এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। প্রশাসনের আধিকারিকদের কাছ থেকে ঘটনার বিষয়ে বিশদে জানতে চেয়েছেন। মুখ্যমন্ত্রী ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। বিস্ফোরণ থেকে বেঁচে যাওয়া এক ব্যক্তি ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেন, তিনি ইডলি খেতে শুরু করেছিলেন, সেই সময় বিকট শব্দ শুনতে পান এবং আগুন ছড়িয়ে পড়ে। তিনি আগুনে আংশিক দগ্ধ হন। বিস্ফোরণে জখম কৃষ্ণবেণী নামের এক মহিলা জানান, তিনি ডিউটিতে এসেছিলেন। ক্যান্টিনে বসে থাকার সময় দুর্ঘটনা ঘটে। তাঁর কথায়, চা খাওয়ার সময় তিনি আঘাত পান। বাইরে কী ঘটেছে তা বুঝতে পারেননি।

Continue Reading

Previous: এসআইআর এর বৈধতা খতিয়ে দেখবে প্রাক্তন বিচারপতিদের কমিটি
Next: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ১০ অক্টোবর ‘দিল্লি চলো’ ডাক ককরোচ জনতা পার্টির

সম্পর্কিত গল্প

1000412465.webp

পুণ্যের পথে পরিচ্ছন্নতার বার্তা, প্লাস্টিক কুড়িয়ে কেদারনাথ সাফ করছেন তীর্থযাত্রীরাই

Online Desk অক্টোবর 4, 2026
WhatsApp-Image-2026-10-04-at-16.30.37.jpeg

দেশের আদালতগুলিতে মামলার পাহাড় ! ১০ বছরের ওপর নিষ্পত্তিহীন লাখ লাখ মামলা, জানাচ্ছে কেন্দ্রও

Online Desk অক্টোবর 4, 2026
Nevy.jpg

পাকিস্তানি মহিলা এজেন্টের কাছে প্রতিরক্ষা তথ্য ফাঁস, কোয়েম্বাটোরে গ্রেপ্তার ভারতীয় নৌবাহিনীর বাঙালি নাবিক

Online Desk অক্টোবর 4, 2026

You may have missed

1000412465.webp

পুণ্যের পথে পরিচ্ছন্নতার বার্তা, প্লাস্টিক কুড়িয়ে কেদারনাথ সাফ করছেন তীর্থযাত্রীরাই

Online Desk অক্টোবর 4, 2026
Edit.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 4, 2026
Untitled.png

বাড়িতেই বানিয়ে নিন রেস্টুরেন্টের স্বাদের মোগলাই পরোটা

Online Desk অক্টোবর 4, 2026
Untitled.png

ফ্যাটি লিভার কী, কেন হয়, লক্ষণ ও উপশমের উপায়

Online Desk অক্টোবর 4, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.