Skip to content
অক্টোবর 5, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাষ্ট্র
  • এসআইআর এর বৈধতা খতিয়ে দেখবে প্রাক্তন বিচারপতিদের কমিটি

এসআইআর এর বৈধতা খতিয়ে দেখবে প্রাক্তন বিচারপতিদের কমিটি

Online Desk অক্টোবর 3, 2026
voter-list.jpg

ওঙ্কার ডেস্ক: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর -এর বৈধতা নিয়ে নতুন করে উদ্যোগ নিল আইনজীবীদের একটি সংগঠন। এই প্রক্রিয়ার সাংবিধানিক ও আইনি বৈধতা খতিয়ে দেখবে অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে গঠিত একটি কমিশন। লইয়ার্স অ্যাসোসিয়েশন ফর কনস্টিটিউশন নামের ওই সংগঠন এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। সংগঠনের বিজ্ঞপ্তি অনুযায়ী, পাঁচ সদস্যের কমিশনের নেতৃত্বে থাকছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি মদন বি লোকুর।
ওই কমিশন ভোটার তালিকায় স্পেশাল ইনটেনসিভ রিভিশন প্রক্রিয়ার সাংবিধানিক ও বিধিবদ্ধ ভিত্তি পরীক্ষা করবে। একই সঙ্গে সংশোধনের পদ্ধতি এবং এর সামগ্রিক প্রভাবও খতিয়ে দেখা হবে। সংগঠনটি জানিয়েছে, এসআইআর এর ফলে নাগরিকদের অধিকার ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, সেটিও কমিশনের অনুসন্ধানের আওতায় থাকবে। উল্লেখ্য, এসআইআর-এর সাংবিধানিক বৈধতা নিয়ে মামলায় সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনের পদক্ষেপকে বৈধতা দিয়েছে বলে সংগঠনটি উল্লেখ করেছে। শীর্ষ আদালতের সম্মতির পরই গত বছর বিহারে প্রথম এই প্রক্রিয়া কার্যকর করা হয়।
দেশজুড়ে ইতিমধ্যে এসআইআর নিয়ে একাধিক অভিযোগ উঠেছে। বিরোধীদের দাবি, বিশেষ নিবিড় সংশোধনের মাধ্যমে প্রায় ১৩ কোটি ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে। তাঁদের বক্তব্য, এর মধ্যে বৈধ ভোটাররাও রয়েছেন। এই পরিস্থিতিতে আইনজীবীদের সংগঠনটির উদ্যোগ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সংগঠনটি সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে স্বাধীন কমিশন তৈরি করেছে। কমিশনে বিচারপতি মদন বি লোকুর ছাড়াও রয়েছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি এ কে পট্টনায়েক। রয়েছেন জম্মু ও কাশ্মীর হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি বদর দুররেজ আহমেদ। এছাড়া রয়েছেন প্রাক্তন বিচারপতি রেখা শর্মা এবং অঞ্জনা প্রকাশ।

Continue Reading

Previous: হরমুজ প্রণালীতে তেল ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা, অক্ষত অবস্থায় উদ্ধার ৫ ভারতীয় নাবিক
Next: অন্ধ্রপ্রদেশের ওষুধ কারখানায় বয়লার বিস্ফোরণ! মৃত্যু ৪ কর্মীর, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

সম্পর্কিত গল্প

1000412465.webp

পুণ্যের পথে পরিচ্ছন্নতার বার্তা, প্লাস্টিক কুড়িয়ে কেদারনাথ সাফ করছেন তীর্থযাত্রীরাই

Online Desk অক্টোবর 4, 2026
WhatsApp-Image-2026-10-04-at-16.30.37.jpeg

দেশের আদালতগুলিতে মামলার পাহাড় ! ১০ বছরের ওপর নিষ্পত্তিহীন লাখ লাখ মামলা, জানাচ্ছে কেন্দ্রও

Online Desk অক্টোবর 4, 2026
Nevy.jpg

পাকিস্তানি মহিলা এজেন্টের কাছে প্রতিরক্ষা তথ্য ফাঁস, কোয়েম্বাটোরে গ্রেপ্তার ভারতীয় নৌবাহিনীর বাঙালি নাবিক

Online Desk অক্টোবর 4, 2026

You may have missed

1000412465.webp

পুণ্যের পথে পরিচ্ছন্নতার বার্তা, প্লাস্টিক কুড়িয়ে কেদারনাথ সাফ করছেন তীর্থযাত্রীরাই

Online Desk অক্টোবর 4, 2026
Edit.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 4, 2026
Untitled.png

বাড়িতেই বানিয়ে নিন রেস্টুরেন্টের স্বাদের মোগলাই পরোটা

Online Desk অক্টোবর 4, 2026
Untitled.png

ফ্যাটি লিভার কী, কেন হয়, লক্ষণ ও উপশমের উপায়

Online Desk অক্টোবর 4, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.