Skip to content
অক্টোবর 5, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • আন্তর্জাতিক
  • হরমুজ প্রণালীতে তেল ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা, অক্ষত অবস্থায় উদ্ধার ৫ ভারতীয় নাবিক

হরমুজ প্রণালীতে তেল ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা, অক্ষত অবস্থায় উদ্ধার ৫ ভারতীয় নাবিক

Online Desk অক্টোবর 3, 2026
strait-of-hormuz.jpg

ওঙ্কার ডেস্ক: ফের অশান্ত হরমুজ প্রণালী। আন্তর্জাতিক এই জলপথে কুয়েতের পতাকাবাহী একটি অপরিশোধিত তেলবাহী ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তবে বড় বিপদ এড়ানো গিয়েছে। জাহাজে থাকা পাঁচ ভারতীয় নাবিককে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। শুক্রবার রাতে এই খবর নিশ্চিত করেছে ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস।

উদ্ধারকাজে দ্রুত সহযোগিতার জন্য ওমান প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছে ভারত। শিপিং সংক্রান্ত অনলাইন তথ্য অনুযায়ী, আক্রান্ত জাহাজটির নাম ‘এমটি কাজিমাহ ৩’। কুয়েতের পতাকাবাহী ওই ট্যাঙ্কারে অপরিশোধিত তেল নিয়ে যাওয়া হচ্ছিল। জাহাজটির গন্তব্য ছিল আফ্রিকার তোগোর লোমে বন্দর। হরমুজ প্রণালী অতিক্রম করার সময় আচমকাই হামলার শিকার হয় জাহাজটি। ঘটনার খবর পাওয়ার পরই উদ্ধার কাজ শুরু হয়। ওমানের প্রশাসনের সঙ্গে সমন্বয় করে মাসকটে থাকা ভারতীয় দূতাবাসও অভিযানে যুক্ত হয়।

দূতাবাসের তরফে জানানো হয়েছে, হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজটি থেকে পাঁচ ভারতীয় নাগরিককে উদ্ধার করা সম্ভব হয়েছে। প্রত্যেককে নিরাপদে উপকূলে নিয়ে আসা হয়েছে। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক জলসীমায় বাণিজ্যিক জাহাজের উপর হামলার ঘটনা বেড়েছে। লোহিত সাগর, কৃষ্ণসাগর এবং পারস্য উপসাগরেও এমন একাধিক ঘটনা ঘটেছে। ফলে সাধারণ নাবিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে পশ্চিম এশিয়ার স্পর্শকাতর সমুদ্রপথে কর্মরত ভারতীয় নাবিকদের সুরক্ষায় বাড়তি নজর দিয়েছে কেন্দ্র। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সম্প্রতি জানিয়েছেন, পারস্য উপসাগরীয় অঞ্চলে ৪,৫০০-র বেশি ভারতীয় নাবিক কর্মরত রয়েছেন। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, ওই অঞ্চলে ১২টি সক্রিয় কার্গো জাহাজে অন্তত ১৬৩ জন ভারতীয় নাবিক রয়েছেন। এর মধ্যে ছ’টি জাহাজ ভারতের পতাকাবাহী। বাকি ছ’টি বিদেশি পতাকার জাহাজ। সেগুলি ভারতের জন্য পণ্য বা কার্গো পরিবহণ করছে।

Continue Reading

Previous: পুজোয় বড় উপহার খাদ্যমন্ত্রীর! অর্ধেক দামে মিলবে চিনি-ময়দা-সুজি
Next: এসআইআর এর বৈধতা খতিয়ে দেখবে প্রাক্তন বিচারপতিদের কমিটি

সম্পর্কিত গল্প

1000412465.webp

পুণ্যের পথে পরিচ্ছন্নতার বার্তা, প্লাস্টিক কুড়িয়ে কেদারনাথ সাফ করছেন তীর্থযাত্রীরাই

Online Desk অক্টোবর 4, 2026
WhatsApp-Image-2026-10-04-at-16.30.37.jpeg

দেশের আদালতগুলিতে মামলার পাহাড় ! ১০ বছরের ওপর নিষ্পত্তিহীন লাখ লাখ মামলা, জানাচ্ছে কেন্দ্রও

Online Desk অক্টোবর 4, 2026
New-Project-60.webp

ফ্লাইদুবাই কাণ্ডে ‘দেবদূত’ দুই পাইলটকে নিয়ে বাড়ছে রহস্য, পরিচয় গোপন রাখল সংস্থা

Online Desk অক্টোবর 4, 2026

You may have missed

1000412465.webp

পুণ্যের পথে পরিচ্ছন্নতার বার্তা, প্লাস্টিক কুড়িয়ে কেদারনাথ সাফ করছেন তীর্থযাত্রীরাই

Online Desk অক্টোবর 4, 2026
Edit.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 4, 2026
Untitled.png

বাড়িতেই বানিয়ে নিন রেস্টুরেন্টের স্বাদের মোগলাই পরোটা

Online Desk অক্টোবর 4, 2026
Untitled.png

ফ্যাটি লিভার কী, কেন হয়, লক্ষণ ও উপশমের উপায়

Online Desk অক্টোবর 4, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.