Skip to content
অক্টোবর 5, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • পুজোয় বড় উপহার খাদ্যমন্ত্রীর! অর্ধেক দামে মিলবে চিনি-ময়দা-সুজি

পুজোয় বড় উপহার খাদ্যমন্ত্রীর! অর্ধেক দামে মিলবে চিনি-ময়দা-সুজি

Online Desk অক্টোবর 3, 2026
ashoke-kirtania.jpg

ওঙ্কার ডেস্ক: পুজোর আগে রেশনভুক্ত পরিবারগুলির জন্য বিশেষ উপহারের ঘোষণা করল রাজ্য সরকার। উৎসব উপলক্ষে চালু করা হচ্ছে বিশেষ ‘ফেস্টিভ প্যাকেজ’। এই প্যাকেজে নির্দিষ্ট কয়েকটি খাদ্যসামগ্রী বাজারদরের তুলনায় ৫০ শতাংশ কম দামে পাওয়া যাবে। শুক্রবার সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। তাঁর দাবি, আগে রেশনে নির্দিষ্ট সামগ্রীর ক্ষেত্রে সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হত। এবার সেই ছাড় বাড়িয়ে ৫০ শতাংশ করা হয়েছে।

রাজ্যে বর্তমানে প্রায় ২ কোটি ১২ লক্ষ পরিবার রেশন ব্যবস্থার আওতায় রয়েছে। এই সমস্ত রেশন কার্ডধারী পরিবারই উৎসব প্যাকেজের সুবিধা পাবে। প্যাকেজে থাকছে এক কেজি চিনি। সঙ্গে দেওয়া হবে এক কেজি ময়দা এবং ২৫০ গ্রাম সুজি। নির্ধারিত সামগ্রীগুলি বাজারদরের অর্ধেক দামে কিনতে পারবেন উপভোক্তারা। খাদ্যমন্ত্রী জানিয়েছেন, এই প্রকল্প বাস্তবায়নে রাজ্য সরকারের অতিরিক্ত প্রায় ১১৪ কোটি টাকা খরচ হবে। আগের সরকারের রেখে যাওয়া ঋণের চাপ থাকা সত্ত্বেও এই অর্থ বরাদ্দ করা হয়েছে।

প্রাথমিকভাবে সামগ্রীগুলি সম্পূর্ণ বিনামূল্যে দেওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু বর্তমান আর্থিক পরিস্থিতির কথা মাথায় রেখে চলতি বছরে সেই সিদ্ধান্ত বদলানো হয়েছে। আপাতত অর্ধেক দামে সামগ্রী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী দিনে রাজ্যের আর্থিক পরিস্থিতি স্থিতিশীল থাকলে উৎসবের সময় এই সামগ্রী বিনামূল্যে দেওয়ার পরিকল্পনাও রয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী। তবে ঈদ বা অন্য ধর্মীয় উৎসবে এই ধরনের বিশেষ প্যাকেজ থাকবে কি না, সেই প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার ধর্মের ভিত্তিতে কোনও বিভাজনে বিশ্বাস করে না।

Continue Reading

Previous: জ্ঞানেশের ইস্তফার দাবিতে দেশের বিভিন্ন শহরে বিক্ষোভ, পদত্যাগ করবেন মুখ্য নির্বাচন কমিশনার?
Next: হরমুজ প্রণালীতে তেল ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা, অক্ষত অবস্থায় উদ্ধার ৫ ভারতীয় নাবিক

সম্পর্কিত গল্প

1000412465.webp

পুণ্যের পথে পরিচ্ছন্নতার বার্তা, প্লাস্টিক কুড়িয়ে কেদারনাথ সাফ করছেন তীর্থযাত্রীরাই

Online Desk অক্টোবর 4, 2026
New-Project-61.webp

ভোট প্রচারে বেরিয়ে আক্রান্ত ISF প্রার্থী, উত্তপ্ত নন্দীগ্রাম

Online Desk অক্টোবর 4, 2026
WhatsApp-Image-2026-10-04-at-16.30.37.jpeg

দেশের আদালতগুলিতে মামলার পাহাড় ! ১০ বছরের ওপর নিষ্পত্তিহীন লাখ লাখ মামলা, জানাচ্ছে কেন্দ্রও

Online Desk অক্টোবর 4, 2026

You may have missed

1000412465.webp

পুণ্যের পথে পরিচ্ছন্নতার বার্তা, প্লাস্টিক কুড়িয়ে কেদারনাথ সাফ করছেন তীর্থযাত্রীরাই

Online Desk অক্টোবর 4, 2026
Edit.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 4, 2026
Untitled.png

বাড়িতেই বানিয়ে নিন রেস্টুরেন্টের স্বাদের মোগলাই পরোটা

Online Desk অক্টোবর 4, 2026
Untitled.png

ফ্যাটি লিভার কী, কেন হয়, লক্ষণ ও উপশমের উপায়

Online Desk অক্টোবর 4, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.