Skip to content
জুন 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • কর্মীদের দিকেই সন্দেহের তীর, রাম মন্দিরে চুরির রিপোর্টে বিস্ফোরক দাবি সিটের

কর্মীদের দিকেই সন্দেহের তীর, রাম মন্দিরে চুরির রিপোর্টে বিস্ফোরক দাবি সিটের

Online Desk জুন 24, 2026
ram-mandir.jpg

ওঙ্কার ডেস্কঃ রাম মন্দিরে চুরির রিপোর্টে বিস্ফোরক তথ্য সিটের। রামমন্দিরে অনুদান গ্রহণ এবং ভক্তদের দর্শনের প্রক্রিয়ায় প্রায় প্রতিটি ধাপেই রয়েছে গাফিলতি! এ যেন সরষের মধ্যেই ভুত। সূত্রের খবর, তদন্তের প্রাথমিক রিপোর্টে বিস্ফোরক দাবি করেছে উত্তরপ্রদেশ সরকারের গঠন করা সিট। মঙ্গলবার উত্তরপ্রদেশ সরকারের কাছে রামমন্দিরের চুরির অভিযোগের প্রাথমিক রিপোর্ট পেশ করেছে সিট।
সিটের রিপোর্ট বলছে, মন্দির ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত একাধিক ব্যক্তির বিরুদ্ধে বেনিয়মের প্রমাণ মিলেছে। যদি মন্দিরে চুরি হয়ে থাকে সেটার সঙ্গে যে মন্দিরের কর্মীরাই যুক্ত-তা একপ্রকার স্পষ্ট। সূত্রের খবর, চুরির অভিযোগ প্রকাশ্যে আসার পর টাকা গণনার পুরো দলটাকে বদলে দেওয়া হয়েছে। টাকা ব্যাঙ্কে নিয়ে যান যারা সেই দলটিকেও বদলে দেওয়া হয়েছে।
সিটের রিপোর্টে আরও বলা হয়েছে, মন্দির ব্যবস্থাপনার প্রায় প্রতিটি স্তরে গলদ রয়েছে। চুরি রুখতে সিটের তরফে একাধিক পরামর্শ দেওয়া হয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য হল, এখন থেকে দানবাক্স থেকে টাকা বের করা ও তা পরিবহণের গোটা প্রক্রিয়া ভিডিও করা। এমনকি যারা টাকা গুনবেন তাঁদের জন্য বরাদ্দ হচ্ছে বিশেষ পোশাক। যেখানে থাকবে না কোনও পকেট। শুধু তাই নয়, টাকা গোনার পর বাইরে তাঁদের তল্লাশিও করা হবে।
উল্লেখ্য, রাম মন্দিরের টাকা চুরির বিষয়টি সম্প্রতি এনেছিলেন সপা প্রধান অখিলেশ যাদব। এই বিষয়ে আদালতের তত্ত্বাবধানে হস্তক্ষেপ দাবি করেন অখিলেশ। প্রাথমিকভাবে টাকাচুরির অভিযোগ নাকচ করে দেয় ট্রাস্ট। পরে অভ্যন্তরীণ তদন্ত শেষে সন্দেহজনক লেনদেনের হদিশে পেয়েছে ট্রাস্টও। এবং ট্রাস্টের তরফেই যোগীর কাছে সিট গঠনের দাবিতে চিঠি দেওয়া হয়।

Post Views: 17

Continue Reading

Previous: দিল্লিতে নাবালিকা ধর্ষণ-খুনের অভিযুক্তকে গুলি দিল্লি পুলিশের
Next: চিকিৎসার জন্য দ্রুত বিদেশে যেতে চান, তাড়া দিতেই উচ্চ আদালতে জোর ধাক্কা খেলেন অভিষেক

সম্পর্কিত গল্প

harras.jpg

মহারাষ্ট্রে কিশোরীকে ঘরে টেনে নিয়ে গিয়ে পর পর ধর্ষণ, অধরা অভিযুক্ত

Online Desk জুন 24, 2026
affair-love.jpg

মধ্যরাতে বিবাহিত প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে হামলায় হাত হারাল যুবক, আক্রমণকারী ওই মহিলার আরেক প্রেমিক

Online Desk জুন 24, 2026
ejujhu.png

তারাতলায় ঘটনাস্থল পরিদর্শনে শুভেন্দু অধিকারী; ঘটনার পূর্ণতদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

Online Desk জুন 24, 2026

You may have missed

harras.jpg

মহারাষ্ট্রে কিশোরীকে ঘরে টেনে নিয়ে গিয়ে পর পর ধর্ষণ, অধরা অভিযুক্ত

Online Desk জুন 24, 2026
affair-love.jpg

মধ্যরাতে বিবাহিত প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে হামলায় হাত হারাল যুবক, আক্রমণকারী ওই মহিলার আরেক প্রেমিক

Online Desk জুন 24, 2026
ejujhu.png

তারাতলায় ঘটনাস্থল পরিদর্শনে শুভেন্দু অধিকারী; ঘটনার পূর্ণতদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

Online Desk জুন 24, 2026
ayatollah-ali-khamenei.jpg

খামেনেইর শেষকৃত্যে যোগ দেওয়ার জন্য মোদীকে আমন্ত্রণ ইরানের

Online Desk জুন 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.