Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বেঙ্গালুরুতে বাঙালি শিশুকন্যাকে খুন, দেহ ব্যাগে মুড়ে ফেলা হল নর্দমায়

বেঙ্গালুরুতে বাঙালি শিশুকন্যাকে খুন, দেহ ব্যাগে মুড়ে ফেলা হল নর্দমায়

Online Desk জানুয়ারি 7, 2026
death.jpg

ওঙ্কার ডেস্ক: ছয় বছর বয়সী এক বাঙালি শিশুকন্যাকে খুন করে দেহ ব্যাগে মুড়ে ফেলা হল নর্দমায়। কর্নাটকের বেঙ্গালুরুতে এই নৃশংস হত্যাকাণ্ডটি ঘটেছে। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, ব্যক্তিগত বিবাদের জেরে ওই শিশুকে খুন করা হয়েছে।

তদন্তে জানা গিয়েছে, খুনের পর শিশুকন্যার দেহটি একটি প্লাস্টিকের ব্যাগে মুড়ে নর্দমায় ফেলে দেওয়া হয়েছিল। বেঙ্গালুরুর হোয়াইটফিল্ড এলাকার কাছে এই ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশের অনুমান, শিশুটির বাবা-মায়ের সঙ্গে এক প্রতিবেশীর ব্যক্তিগত বিবাদ ছিল। তার জেরেই এই হত্যাকাণ্ড। শিশুটির পরিবার এবং অভিযুক্তরা উভযয়েই পশ্চিমবঙ্গের বাসিন্দা। ওই এলাকায় পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ গিয়েছেন তাঁরা।

শিশুটিকে খুঁজে না পাওয়ায় সোমবার বিকেলে হোয়াইটফিল্ড থানায় একটি অপহরণের মামলা দায়ের হয়। এফআইআর দায়ের করার পর, পুলিশ তল্লাশি অভিযান শুরু করে। মধ্যরাতে তদন্তকারীরা নাল্লুরহাল্লির টেম্পল রোডে শিশুটির মৃতদেহের হদিশ পান। হোয়াইটফিল্ডের ডেপুটি কমিশনার অফ পুলিশ (ডিসিপি) সাইদুলু আদাভাথ বলেন, নিহত শিশুর মৃতদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত করা হবে। ডিসিপি বলেন, ‘মৃতদেহটির গলায় প্লাস্টিকের দড়ি বাঁধা ছিল। প্রাথমিকভাবে আমরা অন্য কোনও আঘাতের চিহ্ন পাইনি। মনে হচ্ছে শ্বাসরোধ করে তাকে খুন করা হয়েছে। অভিযুক্তদের খুঁজে বের করার জন্য পুলিশ কাজ করছে। শীঘ্রই তাদেরকে গ্রেফতার করা হবে।’ অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে।

Post Views: 89

Continue Reading

Previous: ছত্তিসগঢ়ের সুকমায় ২৬ জন মাওবাদীর আত্মসমর্পণ
Next: নোবেল জয়ী অমর্ত্য সেনের SIR নোটিশ পৌঁছে দিলেন BLO

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.