Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • নারীদের জন্য দেশের মধ্যে সেরা শহর বেঙ্গালুরু, প্রথম পাঁচে জায়গা পেল না কলকাতা

নারীদের জন্য দেশের মধ্যে সেরা শহর বেঙ্গালুরু, প্রথম পাঁচে জায়গা পেল না কলকাতা

Online Desk জানুয়ারি 8, 2026
bengalore.jpg

ওঙ্কার ডেস্ক: নারীদের জন্য নিরাপত্তা, স্বাস্থ্য, শিক্ষা, জীবনযাত্রার মান, চাকরির সুযোগ, এমন একাধিক বিষয়ে দেশের মধ্যে সেরা শহর হিসেবে জায়গা করে নিয়েছে কর্নাটকের বেঙ্গালুরু। প্রথম পাঁচের ওই তালিকায় চেন্নাই, পুনে জায়গা করে নিলেও ঠাঁই পায়নি কলকাতা।

কর্মক্ষেত্রে অন্তর্ভুক্তি বিষয়ক সংস্থা ‘অবতার’ একটি সমীক্ষা করেছে। তারা একটি সূচক নির্ধারণ করে ১২৫টি শহরকে মূল্যায়ন করেছে। বিভিন্ন শহরে নারীরা নিরাপত্তা-সহ একাধিক ক্ষেত্রে সুযোগ সুবিধা কতটা পায়, সেই বিষয়টি জানার চেষ্টা করা হয়েছে ওই সমীক্ষায়। তাদের সূচক অনুসারে, ২০২৫ সালে বেঙ্গালুরুকে ভারতের নারীদের জন্য সেরা শহর হিসেবে জায়গা দেওয়া হয়েছে। সিটি ইনক্লুশন স্কোর (সিআইএস)-এ বেঙ্গালুরু শীর্ষ স্থানে রয়েছে। এই শহরের স্কোর ৫৩.২৯। এর পরেই রয়েছে চেন্নাই (৪৯.৮৬) এবং পুনে (৪৬.২৭)। হায়দরাবাদ (৪৬.০৪) এবং মুম্বই (৪৪.৪৯) প্রথম পাঁচের তালিকায় জায়গা পেয়েছে। মূলত দুটি মূল বিষয়ের উপর ভিত্তি করে এই সূচকটি দুটি তৈরি করা হয়েছে। একটি হল সোশ্যাল ইনক্লুশন স্কোর (এসআইএস), এটি নিরাপত্তা, স্বাস্থ্য, শিক্ষা, গতিশীলতা এবং জীবনযাত্রার মানের মত বিষয়গুলি যাচাই করে। আরেকটি হল ইন্ডাস্ট্রিয়াল ইনক্লুশন স্কোর (আইআইএস), যা চাকরির সুযোগ, কর্পোরেট অন্তর্ভুক্তি, দক্ষতা বৃদ্ধি এবং কর্মশক্তিতে মহিলাদের অংশগ্রহণকে মূল্যায়ন করে।

তবে প্রথম পাঁচে কলকাতা জায়গা না পেলেও এই সূচকে শীর্ষ ১০ শহরের মধ্যে রয়েছে তিলোত্তমা। বেঙ্গালুরু, চেন্নাই, পুনে, হায়দরাবাদ, মুম্বই, গুরুগ্রামের পরে কলকাতার অবস্থান। আহমেদাবাদ, তিরুবনন্তপুরম এবং কোয়েম্বাটুরও প্রথম দশের তালিকায় রয়েছে।

Post Views: 98

Continue Reading

Previous: কানপুরে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ পুলিশকর্মী এবং সাংবাদিকদের বিরুদ্ধে
Next: ভারতের ওপর ফের কোপ বসাতে চলেছে ওয়াশিংটন, ৫০০ শতাংশ শুল্ক আরোপে সম্মতি ট্রাম্পের!

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.