Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ৩ সন্তানকে খুনে ১৫ বছর জেলে ছিলেন, ‘গুরুবোন’কে কুপিয়ে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ সেই ব্যক্তির

৩ সন্তানকে খুনে ১৫ বছর জেলে ছিলেন, ‘গুরুবোন’কে কুপিয়ে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ সেই ব্যক্তির

Online Desk ফেব্রুয়ারি 17, 2026
knife.jpg

ওঙ্কার ডেস্ক: নিজের তিন সন্তানকে খুনের দায়ে আদালত তাঁকে কারাদণ্ড দিয়েছিল। ১৫ বছর হাজতবাস সম্পন্ন করে ছাড়া পেয়েছিলেন। এবার গুরুবোনকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল সেই ব্যক্তির বিরুদ্ধে। শুধু তাই নয়, মহিলাকে খুন করে নিজেই চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন অভিযুক্ত। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ভোপালে।

রিপোর্ট অনুসারে, ছুরিকাঘাতে নিহত মহিলার নাম দুর্গা বাই কুশওয়াহা। ৪৫ বছর বয়স তাঁর। তদন্তে জানা গিয়েছে, মহিলার বুকে নয় বার, পেটে তিনবার এবং ঘাড়ে একবার ছুরিকাঘাত করে খুন করা হয়েছে। দুর্গাকে খুনের পর অভিযুক্ত ব্যক্তি প্রীতম কুশওয়াহা চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দেন। তার ফলে তাঁরও মৃত্যু হয়েছে। দুর্গা প্রীতমকে ‘গুরু ভাই’ হিসেবে মানতেন। প্রীতম তাঁর তিন সন্তানকে খুনের দায়ে ১৫ বছর কারাদণ্ড শেষে প্রায় এক বছর ধরে দুর্গার বাড়িতেই ছিলেন। পরিবারের মতে, দুর্গা এবং তাঁর পরিবার কয়েক মাস ধরে প্রীতমকে বাড়ি ছেড়ে দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন। এই বিষয়টি নিয়ে ঝগড়া হত তাদের মধ্যে। সোমবার, যখন দুর্গার স্বামী এবং ছেলে বাড়িতে ছিলেন না, তখন প্রীতম বাড়িতে যান বলে অভিযোগ। কাছাকাছি একটি নির্মীয়মাণ বাড়ি পরিষ্কার করার অজুহাতে দুর্গাকে সেখানে নিয়ে যায় অভিযুক্ত। একটি ঘরে ধারালো অস্ত্র দিয়ে মহিলাকে আক্রমণ করে বলে অভিযোগ। সেই নারকীয় হত্যাকাণ্ডের পর প্রীতম চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন।

অন্য দিকে, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ফরেনসিক দলও যায় ঘটনাস্থলে। খুনে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করেছেন তদন্তকারীরা। পাশাপাশি পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলছে পুলিশ।

Post Views: 48

Continue Reading

Previous: মমতা বন্দোপাধ্যায় দেশের পরবর্তী মহিলা প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য; দাবি কংগ্রেস ঘনিষ্ঠের
Next: এপ্রিলের প্রথম সপ্তাহেই অসমে বিধানসভা নির্বাচনের সম্ভাবনা, নির্ঘন্ট ঘোষণা মার্চে: সূত্র

সম্পর্কিত গল্প

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.