Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ভোটমুখী বিহারে বিজেপি ছাড়লেন বিধায়ক, ইন্ডিয়া জোটের চাপ বাড়াল মিম

ভোটমুখী বিহারে বিজেপি ছাড়লেন বিধায়ক, ইন্ডিয়া জোটের চাপ বাড়াল মিম

Online Desk অক্টোবর 12, 2025
20251012_153328.jpg

ওঙ্কার ডেস্ক: গত ৬ অক্টোবর বিহার বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ভোটের দামামা বেজে যাওয়ার পর বিহারে এখন জল মাপছে শাসক ও বিরোধী পক্ষ। দুই শিবিরই রণকৌশল সাজাতে ব্যস্ত। এই আবহে সে রাজ্যে বিজেপি ছাড়লেন আলিনগরের বিধায়ক মিশ্রিলাল যাদব। শনিবার আনুষ্ঠানিকভাবে দলত্যাগ করার কথা ঘোষণা করেছেন তিনি।

বিজেপি ত্যাগী মিশ্রিলাল জানান, বিজেপি জোট সরকারের আমলে বিহারে দলিত ও পিছিয়ে পড়া শ্রেণি বঞ্চিত নিজেদের প্রাপ্য থেকে। এর প্রতিবাদে তিনি দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। ভোট হতে বিহারে যেখানে এক মাসও বাকি নেই, সেই আবহে বিধায়কের দলত্যাগ পদ্ম শিবির বড় ধাক্কা বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। অন্য দিকে বিহার বিধানসভা নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে আসাদউদ্দিন ওয়েইসির মিম পার্টি। ইতিমধ্যে বিজেপি বিরোধী জোট ইন্ডিয়া তে তিনি সামিল হতে চেয়ে তিনি একাধিকবার আগ্রহ প্রকাশ করেছেন। কিন্তু রাহুল, তেজস্বীদের তরফে কোনও সাড়া পাওয়া যায়নি। এই পরিস্থিতিতে ১০০ আসনে মিম প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জানিয়েছে। ওয়েইসি। ফলে ভোটে মিম বড় ফ্যাক্টর হতে চলেছে বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, গত ৬ অক্টোবর মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানান, বিহারের ২৪৩টি বিধানসভা আসনে দু দফায় হবে নির্বাচন। আগামী ৬ নভেম্বর এবং ১১ নভেম্বর দু দফায় ভোট গ্রহণ হবে। ফল ঘোষণা হবে ১৪ নভেম্বর। প্রথম দফার ভোটের জন্য নমিনেশন জমা দেওয়ার শেষ দিন ১৭ অক্টোবর। এই দফায় প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন ২০ অক্টোবর। অন্য দিকে, দ্বিতীয় দফার জন্য নমিনেশন জমা দেওয়ার শেষ দিন ২০ অক্টোবর। এই দফায় প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন ২৩ অক্টোবর।

Post Views: 95

Continue Reading

Previous: দুর্গাপুরে মেডিক্যাল ছাত্রীর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রীর কঠোর পদক্ষেপের নির্দেশ
Next: মেয়েকে নিয়ে বাংলা ছাড়তে চান নির্যাতিতার বাবা

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.