Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মেয়েকে নিয়ে বাংলা ছাড়তে চান নির্যাতিতার বাবা

মেয়েকে নিয়ে বাংলা ছাড়তে চান নির্যাতিতার বাবা

Online Desk অক্টোবর 12, 2025
20251012_163308.jpg

ওঙ্কার ডেস্ক: মেয়ের উপর যৌন নিগ্রহ ও গণধর্ষণের ঘটনার পর মুষড়ে পড়েছেন দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে নির্যাতিতার বাবা। ওড়িশার মুখ্যমন্ত্রীর কাছে তিনি আর্জি জানিয়েছেন, মেয়েকে বাংলা থেকে দ্রুত নিয়ে যাওয়ার ব্যবস্থা করার জন্য।

ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝিকে অনুরোধ করেছেন নির্যাতিতার বাবা, মেয়েকে নিয়ে যাওয়ার জন্য। তাঁর কথায়, ‘মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করেছি, যাতে মেয়েকে এখান থেকে ওড়িশায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। এই জায়গার উপর আর ভরসা নেই।মেয়েকে মেরেও ফেলতে পারে।’ তিনি আরও বলেন, ‘মেয়ে এখনও হাঁটতে পারছে না। বেডরেস্টে রয়েছে। মুখ্যমন্ত্রী, ডিজি, এসপি এবং জেলাশাসক আমাদের অনেক সাহায্য করছেন। বারবার মেয়ের বিষয়ে খোঁজ নিচ্ছেন। আমি মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছি, মেয়েকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য।’ উল্লেখ্য, দুর্গাপুর ধর্ষণকাণ্ডে দোষীরা যাতে সাজা পান তা নিশ্চিত করতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শুক্রবারই অনুরোধ করেছিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য, নির্যাতিতা ছাত্রী আদতে ওড়িশার বাসিন্দা। পড়াশোনার জন্য তিনি এ রাজ্যে এসেছেন। দুর্গাপুরের শোভাপুরের একটি বেসরকারি মেডিক্যাল কলেজে পাঠরত তিনি। শুক্রবার রাতে এক সহপাঠীর সঙ্গে ক্যাম্পাসের বাইরে বেরোন ওই ছাত্রী। অভিযোগ, কয়েক জন যুবক তাঁকে নির্যাতন করে, এর পর টেনেহিঁচড়ে পাশের জঙ্গলে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয়। ইতিমধ্যে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।

Post Views: 144

Continue Reading

Previous: ভোটমুখী বিহারে বিজেপি ছাড়লেন বিধায়ক, ইন্ডিয়া জোটের চাপ বাড়াল মিম
Next: কালীপুজোর প্রস্তুতি কেমন চলছে কুমোরটুলিতে ?

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.