Skip to content
অক্টোবর 11, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাষ্ট্র
  • বিহারের অতিরিক্ত জেলাশাসকের আয়বহির্ভূত সম্পত্তি! তল্লাশি চালিয়ে কোটি টাকার হদিশ, বেপাত্তা অভিযুক্ত

বিহারের অতিরিক্ত জেলাশাসকের আয়বহির্ভূত সম্পত্তি! তল্লাশি চালিয়ে কোটি টাকার হদিশ, বেপাত্তা অভিযুক্ত

Online Desk অক্টোবর 10, 2026
1000390757.jpg

ওঙ্কার ডেস্ক: আয়বহির্ভূত সম্পত্তির অভিযোগে বিহারের গোপালগঞ্জের অতিরিক্ত জেলাশাসক রাজেশ্বরী পাণ্ডের একাধিক ঠিকানায় তল্লাশি চালাল স্পেশাল ভিজিল্যান্স ইউনিট (এসভিইউ)। শুক্রবার তাঁর বাড়ি ও অফিস-সহ বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়। এর পর থেকেই তাঁর কোনও খোঁজ মিলছে না। তাঁকে খুঁজতে অভিযান শুরু করেছে পুলিশ।

তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, অভিযানে রাজেশ্বরীর নামে থাকা ৩৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সন্ধান মিলেছে। ওই অ্যাকাউন্টগুলিতে জমা রয়েছে প্রায় দেড় কোটি টাকা। পাশাপাশি, তাঁর স্ত্রী ও পুত্রের নামে পটনা, রোহতাস এবং উত্তরপ্রদেশের বারাণসীতে ১২টি জমি ও বাড়ির হদিস পেয়েছেন তদন্তকারীরা। এই সম্পত্তিগুলির মোট বাজারমূল্য কয়েক কোটি টাকা বলে জানা গিয়েছে। রিপোর্ট অনুসারে, রাজেশ্বরীর বাড়ি থেকে নগদ ১ লক্ষ ৮৫ হাজার টাকা উদ্ধার হয়েছে। মিলেছে ৮ লক্ষ ৫০ হাজার টাকার ফিক্সড ডিপোজিটের নথি এবং বিভিন্ন বিনিয়োগ সংক্রান্ত কাগজপত্র। এ ছাড়াও বাজেয়াপ্ত করা হয়েছে ৩২ লক্ষ টাকা মূল্যের সোনা ও রুপোর গয়না।

তদন্তকারীদের দাবি, রাজেশ্বরীর আয়ের তুলনায় ১৩৫ শতাংশ বেশি সম্পত্তির সন্ধান পাওয়া গিয়েছে। কী ভাবে এই সম্পত্তি তৈরি হয়েছে, তা খতিয়ে দেখছেন তাঁরা।
বিহার পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ২০১০ সালে চাকরিতে যোগ দিয়েছিলেন রাজেশ্বরী। তদন্তকারী সূত্রের খবর, শুক্রবার পটনা, গোপালগঞ্জ ও রোহতাসে তাঁর চারটি ঠিকানায় একযোগে তল্লাশি চালানো হয়। সেই অভিযানেই বিপুল সম্পত্তির সন্ধান মেলে।

Continue Reading

Previous: গুলিতে মৃত্যু মহিলার, জ্বালিয়ে দেওয়া হল একাধিক বাড়ি, ফের অশান্ত মণিপুর
Next: জোড়া শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পানামা, জারি সুনামি সতর্কতা

সম্পর্কিত গল্প

New-Project-26.webp

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, কাল থেকেই মিলবে পুজোর অনুদান, ইডেন থেকে বড় ঘোষণা শুভেন্দুর

Online Desk অক্টোবর 10, 2026
New-Project-25.webp

তেল অভিভগামী বিমানে ভারতীয় পাইলটের উপর হামলা, ফ্লাইদুবাই কাণ্ডে এবার ইউএপিএ ধারায় মামলা এনআইএ-র

Online Desk অক্টোবর 10, 2026
T20.jpg

ক্যারিবিয়ানদের কাছে হেরে পিচকে দুষলেন গম্ভীর

Online Desk অক্টোবর 10, 2026

You may have missed

WhatsApp-Image-2026-10-10-at-23.31.11.jpg

ছাদবাগানে ফুটিয়ে তুলুন মায়ের প্রিয় পদ্মফুল : পদ্ম চাষের সম্পূর্ণ পদ্ধতি ও প্রচুর ফুল পাওয়ার টিপস

Online Desk অক্টোবর 11, 2026
Anxiety.jpg

উদ্বেগ জনিত রোগ : লক্ষণ, কারণ ও উপশমের উপায়

Online Desk অক্টোবর 10, 2026
Festive-Bengali-Fashion-Collage.jpg

মোটা, রোগা, শ্যামলা কিংবা ফর্সা—পুজোর চার দিনে মহিলারা কেমন পোশাক পরবেন ?

Online Desk অক্টোবর 10, 2026
New-Project-26.webp

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, কাল থেকেই মিলবে পুজোর অনুদান, ইডেন থেকে বড় ঘোষণা শুভেন্দুর

Online Desk অক্টোবর 10, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.