Skip to content
অক্টোবর 11, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাষ্ট্র
  • গুলিতে মৃত্যু মহিলার, জ্বালিয়ে দেওয়া হল একাধিক বাড়ি, ফের অশান্ত মণিপুর

গুলিতে মৃত্যু মহিলার, জ্বালিয়ে দেওয়া হল একাধিক বাড়ি, ফের অশান্ত মণিপুর

Online Desk অক্টোবর 10, 2026
1000390780.jpg

ওঙ্কার ডেস্ক: মণিপুরে ফের অশান্তি। কামজং জেলায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু এক মহিলার। এর ফলে এলাকায় নতুন করে হিংসা ছড়িয়ে পড়েছে। রাতভর গুলি চলার শব্দ শোনা গিয়েছে। পাশাপাশি আগুন ধরিয়ে দেওয়া হয়েছে একাধিক বাড়িতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন।

শনিবার প্রশাসনের তরফে জানানো হয়েছে, ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত প্রায় ৯টা ৪০ মিনিট নাগাদ। কামজং জেলার কুকি-অধ্যুষিত চাসাদ গ্রামে ওই মহিলা গুলিবিদ্ধ হন। জেলাটি মূলত নাগা-অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত। নিহতের নাম ডমখোনেই তৌথাং। তিনি পাঁচ সন্তানের মা। গলায় গুলির আঘাত লাগে তাঁর। কয়েক মিনিটের মধ্যেই মৃত্যু হয়।

স্থানীয় সূত্রের খবর, ঘটনার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে। লাগাতার গুলির শব্দ শোনা যায়। একাধিক বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার খবরও সামনে এসেছে। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, গুলি চালানো ও অগ্নিসংযোগের ঘটনা চলছিল। কতগুলি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। নতুন করে হিংসা ছড়ানো ঠেকাতে চাসাদ পুলিশ গেট জংশনের ৪০০ মিটারের মধ্যে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১৬২ নম্বর ধারায় এই নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে একসঙ্গে পাঁচ বা তার বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিধিনিষেধ কার্যকর থাকবে।

তবে নিরাপত্তাকর্মী, দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট, জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মী এবং বিশেষ অনুমতিপ্রাপ্ত ব্যক্তিদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য নয়। নিষিদ্ধ এলাকায় পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন জেলাশাসক। এদিকে, ডমখোনেইয়ের মৃত্যুর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে কুকি-জো উইমেন্স ফোরাম। ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং নির্দিষ্ট সময়ের মধ্যে তা শেষ করার দাবি তুলেছে সংগঠনটি। দোষীদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করারও দাবি জানানো হয়েছে।

Continue Reading

Previous: স্বাস্থ্যসাথী বা আয়ুষ্মান কার্ড থাকলে ফেরত দিতে হবে, সরকারি কর্মীদের জন্য কড়া নির্দেশ নবান্নের
Next: বিহারের অতিরিক্ত জেলাশাসকের আয়বহির্ভূত সম্পত্তি! তল্লাশি চালিয়ে কোটি টাকার হদিশ, বেপাত্তা অভিযুক্ত

সম্পর্কিত গল্প

New-Project-26.webp

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, কাল থেকেই মিলবে পুজোর অনুদান, ইডেন থেকে বড় ঘোষণা শুভেন্দুর

Online Desk অক্টোবর 10, 2026
New-Project-25.webp

তেল অভিভগামী বিমানে ভারতীয় পাইলটের উপর হামলা, ফ্লাইদুবাই কাণ্ডে এবার ইউএপিএ ধারায় মামলা এনআইএ-র

Online Desk অক্টোবর 10, 2026
T20.jpg

ক্যারিবিয়ানদের কাছে হেরে পিচকে দুষলেন গম্ভীর

Online Desk অক্টোবর 10, 2026

You may have missed

WhatsApp-Image-2026-10-10-at-23.31.11.jpg

ছাদবাগানে ফুটিয়ে তুলুন মায়ের প্রিয় পদ্মফুল : পদ্ম চাষের সম্পূর্ণ পদ্ধতি ও প্রচুর ফুল পাওয়ার টিপস

Online Desk অক্টোবর 11, 2026
Anxiety.jpg

উদ্বেগ জনিত রোগ : লক্ষণ, কারণ ও উপশমের উপায়

Online Desk অক্টোবর 10, 2026
Festive-Bengali-Fashion-Collage.jpg

মোটা, রোগা, শ্যামলা কিংবা ফর্সা—পুজোর চার দিনে মহিলারা কেমন পোশাক পরবেন ?

Online Desk অক্টোবর 10, 2026
New-Project-26.webp

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, কাল থেকেই মিলবে পুজোর অনুদান, ইডেন থেকে বড় ঘোষণা শুভেন্দুর

Online Desk অক্টোবর 10, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.