Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • বিহারে ইন্ডিয়া জোটের মুখ্যমন্ত্রীর মুখ কে ? ধন্ধে কংগ্রেস-আরজেডি

বিহারে ইন্ডিয়া জোটের মুখ্যমন্ত্রীর মুখ কে ? ধন্ধে কংগ্রেস-আরজেডি

Online Desk অক্টোবর 7, 2025
Bihar.jpg

ওঙ্কার ডেস্ক : ২০১৫ সাল থেকে নানাভাবে বিহারের ক্ষমতায় রয়েছেন নীতিশ কুমার। ২০২৫-এর নির্বাচনে তাঁকে ক্ষমতাচ্যুত করাই এখন পাখির চোখ বিরোধী মহাজোটের। কিন্তু কে হবেন এই লড়াইয়ের মুখ, তা নিয়ে এখনও সংশয় কাটল না। ভোটের আর ৩০ দিনও বাকি নেই, তবু এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেনি বিরোধী মহাজোট। দিন যতই এগিয়ে আসছে ততই ধোঁয়াশা দেখা দিচ্ছে।

কংগ্রেস নেতা উদিত রাজের মন্তব্যে এই অনিশ্চয়তা আরও ঘনীভূত হয়ে উঠেছে। মঙ্গলবার সকালে সংবাদ সংস্থা পিটিআইকে তিনি বলেছেন, “তেজস্বী যাদব মুখ্যমন্ত্রী পদের জন্য তার দলের পছন্দ হতে পারেন, তবে তিনি এখনও ইন্ডিয়া ব্লকের পছন্দ নন, কংগ্রেসের নেতৃত্বে জাতীয় স্তরের বিজেপি-বিরোধী ফ্রন্ট এবং যার মধ্যে আরজেডিও রয়েছে।” উদিত এও জানিয়েছেন, “ইন্ডিয়া ব্লকের প্রার্থী এখনও ঠিক করা হয়নি। দেখা যাক কংগ্রেস সদর দপ্তর কী সিদ্ধান্ত নেয়।“

আরজেডি বা তেজস্বী যাদব কেউই উদিত রাজের এই মন্তব্যের জবাব দেননি। যদিও এর আগে তেজস্বী জানিয়েছিলেন, “আমরা মুখ্যমন্ত্রীর মুখ না দেখিয়ে প্রতিদ্বন্দ্বিতা করব না”। কিন্তু মুখ্যমন্ত্রীর মুখ নিয়ে এই গুঞ্জন চলছে কয়েক মাস ধরেই। আরজেডি-কংগ্রেসের বাইরে, তেজস্বী যাদবকে একমাত্র বাস্তবসম্মত বিকল্প হিসেবে দেখা হয়। একজন রাজনৈতিক নেতা ও জনসাধারণের কাছে গ্রহণযোগ্যতার নিরিখে এই মুহূর্তে তেজস্বী যাদবই একমাত্র বিকল্প যিনি নীতিশ কুমারকে চ্যালেঞ্জ জানাতে পারেন। একেই তিনি আরজেডির শ্রষ্ঠা লালু প্রসাদ যাদবের ছেলে এবং দু’ বারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী। ফলে তাঁর অভিজ্ঞতাও কাজে দেবে।

কিন্তু কংগ্রেস তেজস্বী যাদবকে প্রকাশ্যে মুখ্যমন্ত্রী পদের মুখ হিসেবে মেনে নিতে পারছে না। তাই এমন প্রশ উঠলেই তাঁরা এড়িয়ে যাচ্ছেন। সিদ্ধান্তের বিষয়টি ঠেলে দিচ্ছেন দলের হাই-কমান্ডের উপর। কংগ্রেসের রাহুল গান্ধীও এই প্রশ্নটি এড়িয়ে গেছেন। তেজস্বী যাদবকে পাশে বসিয়ে রাহুল সাংবাদিকদের বলেছেন, “ইন্ডিয়া ব্লক অংশীদাররা কাজ করছে… কোনও উত্তেজনা ছাড়াই। আমরা একসঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করব এবং ফলাফল ভালো হবে।”

একেই বিরোধী জোটের ফাটল ফিসেবে দেখিয়ে ভোট ময়দানে নেমেছে বিজেপি। কারণ, এই ইস্যুতে আরজেডি ও কংগ্রেসের মধুচন্দ্রিমা ভেঙে যেতে পারে এমন একটা হাওয়া উঠতে শুরু করেছে।

Post Views: 103

Continue Reading

Previous: চলতি সপ্তাহে বঙ্গ থেকে বিদায় নিতে চলেছে বর্ষা
Next: জুবিন গর্গের মৃত্যু রহস্যে নয়া মোড়, কোটি টাকার লেনদেন সঙ্গীদের অ্যাকাউন্টে! কি জানাচ্ছে তদন্তকারীরা?

সম্পর্কিত গল্প

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.