Skip to content
জুলাই 29, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘বিজেপির শাসনে জাতি-ধর্মের ভিত্তিতে ঘৃণা ছড়ানো হচ্ছে’: উত্তরপ্রদেশে দলিত মহিলাকে খুনের পর সরব কংগ্রেস

‘বিজেপির শাসনে জাতি-ধর্মের ভিত্তিতে ঘৃণা ছড়ানো হচ্ছে’: উত্তরপ্রদেশে দলিত মহিলাকে খুনের পর সরব কংগ্রেস

Online Desk জানুয়ারি 12, 2026
congress.jpg

ওঙ্কার ডেস্ক: বিজেপির শাসনে জাতি ও ধর্মের নামে ঘৃণা ছড়ানো হচ্ছে, এমনটাই অভিযোগ কংগ্রেসের। মীরাটে এক দলিত নারীকে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে হাত শিবির উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকারকে নিশানা করেছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে মীরাটের একটি গ্রামে ২২ বছর বয়সী এক যুবক এক দলিত নারীকে খুন করেছে বলে অভিযোগ। এর পর নিহতের মেয়েকেও অপহরণ করা হয়। যে ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়লে তা নিয়ন্ত্রণের জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করতে হয়। তদন্তকারীরা জানিয়েছেন, নিহত মহিলা ২০ বছর বয়সী এক তরুণীর মা। পুলিশ সূত্রে খবর, সরধানা এলাকার কাপসাদ গ্রাম থেকে অপহৃত হওয়া ২০ বছর বয়সী ওই দলিত তরুণীকে সাহারানপুর জেলা থেকে উদ্ধার করা হয়েছে শনিবার। পাশাপাশি অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় সরব হয়েছে হাত শিবির। সোমবার কংগ্রেসের এসসি বিভাগের প্রধান রাজেন্দ্র পাল গৌতম সাংবাদিক বৈঠকে অভিযোগ করেন, ‘দেশে জাতি ও ধর্মের ভিত্তিতে ঘৃণা ছড়ানো হচ্ছে এবং এটি বিজেপি সরকারের মদতে ঘটছে।’

তিনি বলেন, ‘উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগীজি দলিত, আদিবাসী এবং অনগ্রসর শ্রেণীকে দমন করার জন্য প্রকাশ্যে সম্পদের ব্যবহার করছেন। মুখ্যমন্ত্রী যোগীর বুলডোজার প্রায়শই জাতি ও ধর্ম বিবেচনা করে চলে। যখন রাজ্যে একজন দলিত নির্যাতিত হন, তখন তাদের বুলডোজার নড়ে না।’ গৌতম দাবি করেন, ‘দেশের পাঁচটি বিজেপি-শাসিত রাজ্য—উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র এবং বিহার—দলিত নির্যাতনের ঘটনার ৭৬ শতাংশ এই পাঁচ রাজ্যের। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল, শুধু উত্তরপ্রদেশেই দলিত নির্যাতনের ২৬ শতাংশ ঘটনা ঘটেছে।’

Post Views: 266

Continue Reading

Previous: এসআইআর নিয়ে প্রক্রিয়াগত ত্রুটির অভিযোগে নির্বাচন কমিশনকে চিঠি মুখ্যমন্ত্রীর
Next: প্রধানমন্ত্রীর জীবনে স্বামী বিবেকানন্দের প্রভাব, প্রাণিত করেছে ‘নিজের চেয়ে সেবা’র আদর্শ

সম্পর্কিত গল্প

people.jpg

ডিজিটাল জনগণনায় পোর্টালে নিজেই জানাতে পারবেন নিজের তথ্য, শনিবার থেকে শুরু হচ্ছে বঙ্গে

Online Desk জুলাই 29, 2026
jyoti-ff.jpg

পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু পিএইচডি গবেষকের, পড়ুয়াদের বিক্ষোভ সামলাতে নামানো হল পুলিশ

Online Desk জুলাই 28, 2026
death-leg.jpg

চরম আর্থিক সঙ্কট, গুজরাটে একই পরিবারের তিন জনের আত্মহত্যা

Online Desk জুলাই 28, 2026

You may have missed

GH.png

উত্তর থেকে দক্ষিণ রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস

Online Desk জুলাই 29, 2026
people.jpg

ডিজিটাল জনগণনায় পোর্টালে নিজেই জানাতে পারবেন নিজের তথ্য, শনিবার থেকে শুরু হচ্ছে বঙ্গে

Online Desk জুলাই 29, 2026
East-Bengal.jpg

কলকাতা লিগে জয়ের রথ অব্যাহত ইস্টবেঙ্গলের, পাঠচক্রকে হারালো ৫ গোলে

Online Desk জুলাই 28, 2026
M.jpg

ইউনাইটেডকে কষ্ট করে হারালো বাগান

Online Desk জুলাই 28, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.