Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ধর্ষকের অকুতোভয় উক্তি; ধর্ষিতার সামনেই ভিডিওতে বলেন, ‘আমার কিছু হবেনা’

ধর্ষকের অকুতোভয় উক্তি; ধর্ষিতার সামনেই ভিডিওতে বলেন, ‘আমার কিছু হবেনা’

Online Desk ডিসেম্বর 28, 2025
ashok-singh.png

ওঙ্কার ডেস্ক: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও ঘিরে তোলপাড় মধ্যপ্রদেশের রাজ্য রাজনীতি। সমাজ মাধ্যমে ছড়িয়ে পর একটি ভিডিওতে দেখা গেছে, মধ্যপ্রদেশের সাতনা জেলার রামপুর বাঘেলান এলাকায় বিজেপি নেতা অশোক সিং-কে দেখা যায়। ভিডিও-র তথ্য অনুযায়ী সিং- দ্বারা ধর্ষিত এক তরুণীকে প্রকাশ্যে হুমকি দিচ্ছেন ঐ বিজেপি নেতা। এমনকি বলে যাচ্ছে, কেউ কিছু করতে পারবে না তার।
অভিযোগকারি এক মহিলা দাবি করেছেন, স্থানীয় এক বিজেপি নেতা তাঁকে ভয় দেখিয়ে শারীরিক নির্যাতন ও যৌন হেনস্তা করেছেন। অভিযুক্ত ব্যক্তি রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে তাঁকে চুপ করিয়ে রাখার চেষ্টা করছিলেন বলেও অভিযোগ উঠেছে। মহিলার বক্তব্য অনুযায়ী, কয়েক মাস আগে অভিযুক্ত তাঁকে একা পেয়ে ছুরি দেখিয়ে ভয় দেখান এবং জোর করে শারীরিক নির্যাতন চালান। শুধু তাই নয়, ঘটনার সময় আপত্তিকর ভিডিও রেকর্ড করে তা প্রকাশ করার হুমকি দিয়ে তাঁকে মানসিকভাবে কোণঠাসা করে রাখা হয়। এতেও থামেনি ঐ বিজেপি নেতা। নির্যাতিতার পরিবারকে খুন করার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। এই ভয় ও আতঙ্কের কারণেই এতদিন তিনি প্রকাশ্যে আসতে পারেননি বলে জানিয়েছেন ওই মহিলা।
এই ঘটনার প্রেক্ষিতে সম্প্রতি একটি ভিডিও প্রকাশ্যে আসে, যেখানে অভিযুক্তকে হুমকিস্বরূপ কথা বলতে এবং পুলিশকে অবমাননাকর ভাষায় আক্রমণ করতে শোনা যাচ্ছে বলে দাবি। এই ভিডিও সামনে আসার পরই ঘটনাটি নতুন করে বিতর্কের কেন্দ্রে উঠে আসে এবং প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। অভিযোগকারি এরপর জেলা পুলিশের শীর্ষ কর্তাদের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে এবং ভাইরাল ভিডিওটির সত্যতা খতিয়ে দেখা হচ্ছে। সমস্ত তথ্য ও প্রমাণ খতিয়ে দেখে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ প্রশাসন। তবে অভিযুক্তের রাজনৈতিক পরিচয় ও প্রভাব তদন্তে কোনও প্রভাব ফেলবে কি না, তা নিয়েই সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এই ঘটনাকে ঘিরে সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন বহু মানুষ। নারীর নিরাপত্তা, রাজনৈতিক প্রভাব খাটিয়ে অপরাধ আড়াল করার অভিযোগ এবং প্রশাসনিক জবাবদিহি নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

Post Views: 101

Continue Reading

Previous: কাকলির অভিযোগ ভিত্তিহীন, আনম্যাপড ভোটার বলেই ডাকা হয়েছে, কড়া জবাব কমিশনের
Next: পুলিশের ওয়াটসঅ্যাপে সাহায্যের বার্তা; ২৩ জন পর্যটককে মাঝ সমুদ্র থেকে উদ্ধার করল পুলিশ

সম্পর্কিত গল্প

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.