Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • কাকলির অভিযোগ ভিত্তিহীন, আনম্যাপড ভোটার বলেই ডাকা হয়েছে, কড়া জবাব কমিশনের

কাকলির অভিযোগ ভিত্তিহীন, আনম্যাপড ভোটার বলেই ডাকা হয়েছে, কড়া জবাব কমিশনের

Online Desk ডিসেম্বর 28, 2025
kkkk.jpg

ওঙ্কার ডেস্কঃ খসড়া তালিকা প্রকাশের পর থেকেই বিস্তর জলঘোলা হচ্ছে। এসআইআর প্রক্রিয়ার খসড়া তালিকায় নাম না থাকায় শুনানিতে ডাকা হয়েছে বারাসতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের পরিবারের চার সদস্যকে। এই ঘটনায় ক্ষুব্ধ হয়েছেন সাংসদ। গোটা এসআইআর প্রক্রিয়া নিয়েই অভিযোগ তুলেছেন কাকলি ঘোষ দস্তিদার। তবে তাঁর আনা সমস্ত অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর।
সূত্রের খবর, নোটিশ পাঠানো হয়েছে কাকলি ঘোষ দস্তিদারের দুই ছেলেকে। পাশাপাশি ডাকা হয়েছে সাংসদের বৃদ্ধা মাকে এবং বোনকে। শনিবার সকালে কাকলি ঘোষ দস্তিদার অভিযোগ করেন, খসড়া ভোটার তালিকায় তাঁর দুই ছেলে, বয়স্ক মা এবং ছোট বোনের নাম নেই। তাঁর দাবি, তাঁর স্বামী রাজ্যের প্রাক্তন মন্ত্রী ছিলেন এবং তিনি নিজে ২০০৯ সাল থেকে চারবারের লোকসভা সদস্য। তা সত্ত্বেও তাঁর পরিবারের সদস্যদের হয়রানির স্বীকার হতে হচ্ছে। এটা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়রানি। তিনি বলেন, “স্পেশাল ইনটেনসিভ রিভিশনের নামে আসলে মানুষকে হেনস্থা করা হচ্ছে।”
সাংসদের অভিযোগের প্রেক্ষিতে পাল্টা একটি বিবৃতি জারি করেছে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। তাঁদের অফিশিয়াল ‘এক্স’ হ্যান্ডেলে জানানো হয় যে, সাংসদের আনা হয়রানির দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। গোটা প্রক্রিয়াটি আইন মেনেই সম্পন্ন হচ্ছে। কমিশন জানিয়েছে, কাকলি ঘোষ দস্তিদারের পরিবারের সদস্যদের ‘আনম্যাপড’ ভোটার হিসেবে শুনানিতে ডাকা হয়েছে। কারণ ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে তাঁদের কোনও ‘সেলফ-ম্যাপিং’ বা ‘প্রজেনি-ম্যাপিং’ পাওয়া যায়নি।

Post Views: 253

Continue Reading

Previous: ৫০০ ড্রোন, ৪০ ক্ষেপানাস্ত্র হামলা ইউক্রেনের উপর; ট্রাম্প-জেলেনস্কি আলোচনার আগেই হামলা রাশিয়ার
Next: ধর্ষকের অকুতোভয় উক্তি; ধর্ষিতার সামনেই ভিডিওতে বলেন, ‘আমার কিছু হবেনা’

সম্পর্কিত গল্প

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.