Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ৫০০ ড্রোন, ৪০ ক্ষেপানাস্ত্র হামলা ইউক্রেনের উপর; ট্রাম্প-জেলেনস্কি আলোচনার আগেই হামলা রাশিয়ার

৫০০ ড্রোন, ৪০ ক্ষেপানাস্ত্র হামলা ইউক্রেনের উপর; ট্রাম্প-জেলেনস্কি আলোচনার আগেই হামলা রাশিয়ার

Online Desk ডিসেম্বর 28, 2025
putin-zelenski.png

ওঙ্কার ডেস্ক: মার্কিন মুলুকে দ্বিতীয়বার প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়ার পর থেকেই রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধের অবসানের জন্য চেষ্টা করে চলেছেন ট্রাম্প। একাধিক দ্বিপাক্ষিক বৈঠকের পরো কোনো সুষ্ট সমাধানে পৌঁছায়নি দুই দেশ। ফ্লোরিডায় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির গুরত্বপুর্ণ বৈঠকের আগে শনিবার ইউক্রেনের উপর ৫০০ ডোন এবং ৪০টিরও বেশি ক্ষেপনাস্ত্র হামলা চালায় রাশিয়া। আর এতেই দুই দেশের শান্তি-সমঝোতা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।
প্রায় চার বছর ধরে চলা এই যুদ্ধে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা নিয়ে যখন আন্তর্জাতিক মহলে আলোচনা চলছে, ঠিক তখনই পুতিন স্পষ্ট করে জানিয়ে দিলেন কিয়েভ যদি শান্তি আলোচনায় আগ্রহ না দেখায়, তবে রাশিয়া রণক্ষেত্রেই নিজের লক্ষ্য পূরণ করবে। এই বার্তা আসার সঙ্গে সঙ্গেই ইউক্রেনের বিভিন্ন এলাকায় হামলার তীব্রতা আরও বাড়িয়েছে রুশ বাহিনী।
সম্প্রতি ইউক্রেনের রাজধানী কিয়েভ ও আশপাশের অঞ্চলে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। একাধিক ঘণ্টা ধরে চলা এই আক্রমণে শত শত ড্রোন এবং বহু দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে ইউক্রেনীয় প্রশাসনের দাবি। রাতভর সাইরেনের শব্দ, বিস্ফোরণ এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থার পাল্টা প্রতিক্রিয়ায় আতঙ্কিত হয়ে পড়ে সাধারণ মানুষ। বহু আবাসিক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে, বিদ্যুৎ ও পরিকাঠামোয় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর মিলেছে। এই হামলার মধ্যেই পুতিন জানান, শান্তি আলোচনা নিয়ে ইউক্রেনের তরফে কোনও বাস্তব আগ্রহ দেখা যাচ্ছে না বলেই রাশিয়া সামরিক পথেই এগোতে বাধ্য হচ্ছে। তাঁর বক্তব্যে স্পষ্ট, মস্কো আর অপেক্ষার পথে হাঁটতে রাজি নয় এবং নিজেদের কৌশলগত লক্ষ্য অর্জনে প্রয়োজন হলে শক্তি প্রয়োগ করতেও দ্বিধা করবে না।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই আক্রমণকে নিষ্ঠুর ও অমানবিক বলে আখ্যা দিয়েছেন। তাঁর বক্তব্য, রাশিয়ার এই হামলাই প্রমাণ করে তারা শান্তি চায় না। একই সঙ্গে তিনি পশ্চিমী দেশগুলির কাছে আরও সামরিক সহায়তা এবং কূটনৈতিক চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছেন। বর্তমানে আন্তর্জাতিক সফরে থাকা জেলেনস্কি বিভিন্ন রাষ্ট্রনেতার সঙ্গে বৈঠকে যুদ্ধ পরিস্থিতি এবং ভবিষ্যৎ শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা চালাচ্ছেন।

Post Views: 241

Continue Reading

Previous: ঘন কুয়াশার প্রকোপ, একাধিক শহরে বাতিল ইন্ডিগো, এয়ার ইন্ডিয়ার ফ্লাইট
Next: কাকলির অভিযোগ ভিত্তিহীন, আনম্যাপড ভোটার বলেই ডাকা হয়েছে, কড়া জবাব কমিশনের

সম্পর্কিত গল্প

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.