Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ঘন কুয়াশার প্রকোপ, একাধিক শহরে বাতিল ইন্ডিগো, এয়ার ইন্ডিয়ার ফ্লাইট

ঘন কুয়াশার প্রকোপ, একাধিক শহরে বাতিল ইন্ডিগো, এয়ার ইন্ডিয়ার ফ্লাইট

Online Desk ডিসেম্বর 28, 2025
pln.jpg

ওঙ্কার ডেস্কঃ একেই এবছর ঠান্ডার পাল্লা ভারি। তার উপর ঘন কুয়াশার প্রকোপ। কুয়াশার জন্য দেশের বিমান পরিষেবা ব্যাহত হয়েছে। রবিবার ভোর থেকে কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় একাধিক বিমানবন্দরগুলো কার্যত কুয়াশার কবলে ঢাকা পড়েছে। ফলে একাধিক শহরে বাতিল হয়েছে ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া, স্পাইসজেটের ফ্লাইট। কিছু কিছু ক্ষেত্রে বিমান সংস্থাগুলোকে সূচীতেও বদল করতে হয়েছে।
সূত্রের খবর, ইন্ডিগো শনিবার ৫৭টি ফ্লাইট বাতিল করার পর রবিবারও দিল্লি, চণ্ডীগড়, আমেদাবাদ, অমৃতসর, জয়পুর, গয়া ও কলকাতার মতো শহরগুলো থেকে একাধিক উড়ান বাতিল করেছে। এয়ার ইন্ডিয়া এক্স হ্যান্ডেলে জানিয়েছে, চণ্ডীগড়, অমৃতসর, বারাণসী ও দিল্লির মতো শহরে উড়ান পরিষেবা ব্যাহত হয়েছে।
স্পাইসজেট সতর্ক করেছে দিল্লি, জম্মু, অযোধ্যা, গোরক্ষপুর, দ্বারভাঙ্গা, পাটনা, গুয়াহাটি এবং বাগডোগরা বিমানবন্দর থেকে উড়ান চলাচলে বিঘ্ন ঘটতে পারে। জানা যাচ্ছে, পরিষেবা স্বাভাবিক রাখতে এয়ারলাইনগুলো প্রয়োজনীয় পদক্ষেপ নিলেও কুয়াশা না কমা পর্যন্ত পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা খুবই কম।
দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের পক্ষ থেকে যাত্রীদের জন্য বিশেষ ‘ট্র্যাভেল অ্যাডভাইজরি’ জারি করা হয়েছে। বিমানের সমস্যা হতে পারে, এই সম্ভাবনার কথা জানিয়ে যাত্রীদের সংশ্লিষ্ট সংস্থার ওয়েবসাইট বা অ্যাপে ‘ফ্লাইট স্ট্যাটাস’ যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Post Views: 245

Continue Reading

Previous: বিহারে লাইনচ্যুত মালগাড়ি, নদীতে পড়ে গেল বেশ কিছু কামরা, ব্যাহত ট্রেন পরিষেবা
Next: ৫০০ ড্রোন, ৪০ ক্ষেপানাস্ত্র হামলা ইউক্রেনের উপর; ট্রাম্প-জেলেনস্কি আলোচনার আগেই হামলা রাশিয়ার

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.