Skip to content
জুলাই 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • জীবন প্রদীপের আলো… ব্রেন ডেথ হওয়া কৃষকের অঙ্গে বাঁচল সাতটি প্রাণ

জীবন প্রদীপের আলো… ব্রেন ডেথ হওয়া কৃষকের অঙ্গে বাঁচল সাতটি প্রাণ

Online Desk এপ্রিল 17, 2026
organ.jpg

ওঙ্কার ডেস্ক: পথ দুর্ঘটনায় গুরুতর জখম হওয়ার পর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু মস্তিষ্কে গুরুতর চোট পাওয়ার কারণে গুজরাটের কৃষককে ব্রেন ডেথ হিসেবে ঘোষণা করেছেন চিকিৎসকরা। এই পরিস্থিতি থেকে আর জীবনে ফেরা সম্ভব নয়। আর সে কারণে ওই কৃষকের পরিবার অঙ্গ দানের সিদ্ধান্ত নিয়েছিল। যার ফলে সাত জন রোগীর প্রাণ বেঁচেছে।

রিপোর্ট অনুসারে, ব্রেন ডেথ হওয়া ওই কৃষকের নাম মনুভাই পারমার। ৩৯ বছর বয়স তাঁর। গত ১২ এপ্রিল একটি পথ দুর্ঘটনায় মাথায় গুরুতর চোট পান। এর পর আহমেদাবাদের একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। ব্রেন ডেথ হিসেবে ঘোষণা করার পর হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতাল তাঁর স্ত্রী অর্খবেনের সঙ্গে কথা বলে। পরিবারকে অঙ্গদানের জন্য পরামর্শ দেয়। নিজেদের মধ্যে আলাপ আলোচনার পর পরিবারটি তাঁর হৃৎপিণ্ড, যকৃত, কিডনি, চোখ এবং ত্বক দান করতে রাজি হয়। যার ফলে জরুরিভাবে সাত জন রোগীর দেহে তা প্রতিস্থাপন করা হয়। ওই ব্যক্তির যকৃত এবং কিডনি আহমেদাবাদ সিভিল হাসপাতাল রোগীদের দেহে প্রতিস্থাপন করা হয়। হৃৎপিণ্ডটি প্রতিস্থাপন করা হয় আহমেদাবাদের সিআইএমএস হাসপাতালে ভর্তি থাকা এক রোগীর দেহে। তাঁর চোখ দুটি এম অ্যান্ড জে চক্ষু হাসপাতালে দান করা হয়। ত্বকটি সিভিল হাসপাতালের স্কিন ব্যাংকে সংরক্ষণ করা হয়।

আহমেদাবাদ সিভিল হাসপাতালের সুপার রাকেশ জোশী পরিবারের এই সিদ্ধান্তের প্রশংসা করেন। তিনি বলেন, মনুভাই পেশায় কৃষক হলেও। তাঁর বিদায় বেলায় পরিবারের এই মানবিক পদক্ষেপ সাতজনকে নতুন জীবন দিয়েছে। তিনি আরও বলেন যে, ব্রেন-ডেথ হওয়া রোগীদের পরিবারের মধ্যে অঙ্গদান সম্পর্কে সচেতনতা বাড়ছে। এখনও পর্যন্ত, আহমেদাবাদ সিভিল হাসপাতাল ২৩৪ জন ব্রেন-ডেথ রোগীর অঙ্গদানের ব্যবস্থা করেছে। যার ফলে ৪৩১টি কিডনি, ২০৮টি লিভার, ৭৪টি হৃৎপিণ্ড এবং ৩৪টি ফুসফুস-সহ মোট ৭৭৪টি অঙ্গ সংগ্রহ করা হয়েছে।

Post Views: 103

Continue Reading

Previous: পোলিং অফিসার নিয়োগের বিষয়ে নির্বাচন কমিশনকে তীব্র সমালোচনা কলকাতা হাইকোর্টের
Next: ভোটের মুখে দেবাশিস কুমারের বাড়িতে আইটি হানা, কেন্দ্রকে নিশানা মমতার

সম্পর্কিত গল্প

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.