Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • তেলেঙ্গানায় বাস-লরির মুখোমুখি সংঘর্ষে ২০ জনের মৃত্যু

তেলেঙ্গানায় বাস-লরির মুখোমুখি সংঘর্ষে ২০ জনের মৃত্যু

Online Desk নভেম্বর 3, 2025
accident-symbolic.jpg

ওঙ্কার ডেস্ক: ভয়াবহ দুর্ঘটনা তেলেঙ্গানার রঙ্গা রেড্ডি জেলায়। সোমবার সকালে বাস ও লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ২০ জনের। জখম হয়েছেন বহু। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে যাত্রীদের নিয়ে যাচ্ছিল একটি বাস। সেই যাত্রাপথে চেভেল্লা ব্লকের মির্জাগুড়া গ্রামের কাছে একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় যানবাহনটির। বাসটিতে ৭০ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। দুর্ঘটনার ফলে বহু যাত্রী গুরুতর ভাবে জখম হন। তড়িঘড়ি স্থানীয়রা উদ্ধারকাজে হাত লাগান। জখম যাত্রীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা ২০ জনকে মৃত বলে ঘোষণা করেন। এক প্রত্যক্ষদর্শী বলেন, সংঘর্ষ এতটাই তীব্র ছিল যার ফলে লরিটি বাসের সঙ্গে ধাক্কা লেগে পড়ে যায়। অনেকে আটকে পড়েন গাড়িটির মধ্যে। পুলিশ জানিয়েছে, বাস এবং লরির চালকের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে বেশ কয়েক জন মহিলাও রয়েছেন। মৃত্যু হয়েছে দশ মাস বয়সি এক শিশু এবং তার মায়ের।

এই ঘটনার খবর দেওয়া হয় পুলিশকে। জানানো হয় স্থানীয় পুরসভাতেও। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। আটকে পড়া যাত্রীদের উদ্ধার করতে হাত লাগায় পুলিশ। ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Post Views: 100

Continue Reading

Previous: বাদশা’র জন্মদিনেই প্রকাশ্যে ‘কিং’ ছবির টিজার, প্রথম ঝলকেই নজর কাড়ল দর্শকদের
Next: বিহারের ভোটে বাকযুদ্ধে তেজপ্রতাপ-তেজস্বী

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.