Skip to content
অক্টোবর 12, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাষ্ট্র
  • কুম্ভমেলার স্থানের কাছেই ভূগর্ভস্থ জলে মিলল ক্যানসার সৃষ্টিকারী রাসায়নিক!

কুম্ভমেলার স্থানের কাছেই ভূগর্ভস্থ জলে মিলল ক্যানসার সৃষ্টিকারী রাসায়নিক!

Online Desk অক্টোবর 12, 2026
kumbh.jpg

ওঙ্কার ডেস্ক: মহারাষ্ট্রের নাসিকের কাছেই বসতে চলেছে কুম্ভমেলার আসর। আর সেখানেই ভূগর্ভস্থ জলে মিলল ক্যানসার সৃষ্টিকারী বিষাক্ত রাসায়নিক পদার্থ! যা ঘিরে সাধারণের মনে আতঙ্ক তৈরি হয়েছে। ওই রাসায়নিকের মাত্রা নিরাপদ সীমার চেয়ে হাজার গুণ বেশি বলে রিপোর্টে দাবি করা হয়েছে। রিপোর্ট প্রকাশ্যে আসার পরই উদ্বেগ ছড়িয়েছে প্রশাসনের আধিকারিকদের মধ্যেও।

জানা গিয়েছে, মহারাষ্ট্রের নাসিকের আম্বাদ নামের যে অঞ্চলে বিষাক্ত রাসায়নিকের হদিশ মিলেছে সেটি আসলে শিল্পাঞ্চল। সেখানকার ভূর্গভস্থ জলেই ক্যানসার সৃষ্টিকারী রাসায়নিক হেক্সাভ্যালেন্ট ক্রোমিয়াম পাওয়া গিয়েছে। আশঙ্কা, আসন্ন কুম্ভমেলায় গোদাবরীর জলে এই উপাদান মিশে থাকতে পারে। যার ফলে বিষাক্ত হয়ে উঠতে পারে নদীর জল। পরীক্ষাগারে দেখা গিয়েছে, প্রতি লিটারে ক্রোমিয়ামের পরিমাণ ৫০.৫ মিলিগ্রাম। এর মধ্যে হেক্সাভ্যালেন্ট ক্রোমিয়ামই রয়েছে ৫০.৩ মিলিগ্রাম। নিরাপদ সীমা থাকা উচিত ০.০৫ মিলিগ্রাম প্রতি লিটার। নিরাপদ মাত্রার চেয়ে এক হাজার গুণেরও বেশি পরিমাণে ‘বিষ’ মিশে রয়েছে বলে বিশেষজ্ঞদের মত।

কী ভাবে সামনে এলো এই রিপোর্ট? জানা গিয়েছে, ওই অঞ্চলের কুয়োর জলে হলুদ রঙের জল পাওয়া যাচ্ছিল। যা দেখার পর পরীক্ষা করতে পাঠানো হয়। ল্যাবরেটরি থেকে রিপোর্ট হাতে আসার পর বিষয়টি প্রকাশ্যে আসে। পরিবেশবিদরা বলছেন, শিল্পবর্জ্য শোধন না করা হলে এই ধরনের দূষণ ছড়াতে পারে। ফলে কেবলই স্থানীয় বাসিন্দারাই নয়, আসন্ন কুম্ভমেলায় তীর্থযাত্রীরাও বিপদে পড়তে পারেন বলে আশঙ্কা তৈরি হয়েছে।

Continue Reading

Previous: পাঁচ হাজার জলাশয় ভরাটের অভিযোগে সরব শুভেন্দু, নিশানায় প্রাক্তন সরকারের কাউন্সিলররা
Next: জীবনের সঙ্গে লড়াই করে শতরান করে বাংলাকে বাঁচালেন অভিষেক

সম্পর্কিত গল্প

New-Project-55.webp

খাদ্যপণ্যের দামে ধাক্কা, সেপ্টেম্বরে খুচরো মূল্যবৃদ্ধি বেড়ে ৫.৫৪ শতাংশ, পকেটে টান মধ্যবিত্তের

Online Desk অক্টোবর 12, 2026
New-Project-54.webp

রবীন্দ্রনাথের প্রতিকৃতি বিকৃতির অভিযোগ, বাংলাদেশে চারজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা

Online Desk অক্টোবর 12, 2026
FotoJet.jpg

জীবনের সঙ্গে লড়াই করে শতরান করে বাংলাকে বাঁচালেন অভিষেক

Online Desk অক্টোবর 12, 2026

You may have missed

New-Project-55.webp

খাদ্যপণ্যের দামে ধাক্কা, সেপ্টেম্বরে খুচরো মূল্যবৃদ্ধি বেড়ে ৫.৫৪ শতাংশ, পকেটে টান মধ্যবিত্তের

Online Desk অক্টোবর 12, 2026
New-Project-54.webp

রবীন্দ্রনাথের প্রতিকৃতি বিকৃতির অভিযোগ, বাংলাদেশে চারজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা

Online Desk অক্টোবর 12, 2026
FotoJet.jpg

জীবনের সঙ্গে লড়াই করে শতরান করে বাংলাকে বাঁচালেন অভিষেক

Online Desk অক্টোবর 12, 2026
kumbh.jpg

কুম্ভমেলার স্থানের কাছেই ভূগর্ভস্থ জলে মিলল ক্যানসার সৃষ্টিকারী রাসায়নিক!

Online Desk অক্টোবর 12, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.