Skip to content
অক্টোবর 19, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • জামিন পেলেন ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ দীপক, ৫০ হাজার টাকার বন্ডে মুক্তি

জামিন পেলেন ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ দীপক, ৫০ হাজার টাকার বন্ডে মুক্তি

Online Desk অক্টোবর 17, 2026
New-Project-32.webp

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি: অবশেষে জামিন পেলেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। শর্তসাপেক্ষে তাঁর জামিন মঞ্জুর করেছে দিল্লির আদালত। আদালতের নির্দেশ, ৫০ হাজার টাকার বন্ড দিতে হবে এবং শান্তিভঙ্গ করবেন না বলে মুচলেকায় সই করতে হবে তাঁকে।

পুলিশ সূত্রে খবর, গত শুক্রবার ‘তেরঙ্গা যাত্রা’য় যোগ দিতে দিল্লির বাড়ি থেকে বেরনোর মুহূর্তেই আটক হন দীপক। সারাদিন আটক করে রাখার পর তাঁকে গ্রেফতার করা হয়। শনিবার ভোরে দিল্লি পুলিশ জানায়, শান্তিভঙ্গের আশঙ্কায় তাঁকে ‘প্রিভেন্টিভ অ্যারেস্ট’ করা হয়েছে। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১২৬ এবং ১৭০ ধারায় এই গ্রেফতারি। ১৭০ ধারায় পরোয়ানা বা ম্যাজিস্ট্রেটের নির্দেশ ছাড়াই সম্ভাব্য অপরাধ ঠেকাতে কাউকে গ্রেফতার করতে পারে পুলিশ। শনিবার তাঁকে স্পেশাল একজিকিউটিভ ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করানো হলে জামিন মঞ্জুর হয়।

প্রসঙ্গত, এর আগেই সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কাকে গ্রেফতার করা হয়। গত সোমবার তেরঙ্গা হাতে গেট টপকে যন্তর মন্তরে ঢোকার চেষ্টার অভিযোগে তাঁদের গ্রেফতার করা হয়। দিল্লি পুলিশ আগেই ঘোষণা করেছিল, যন্তর মন্তরে আর কোনও প্রতিবাদ কর্মসূচি করা যাবে না, সেজন্য রাজধানীতে তিনটি নির্দিষ্ট জায়গা চিহ্নিত করা হয়েছে। বর্তমানে সৌরভ এবং রাঙ্কা তিহাড় জেলে বন্দি রয়েছেন। তাঁদের মুক্তির দাবিতেই শুক্রবার বিকেলে কনট প্লেসে ‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচির ডাক দিয়েছিলেন দীপক।

এই অবস্থায় জামিনে মুক্তি পেয়ে সঙ্গী তথা সিজেপির আরও দুই কর্ম কর্তার জামিনের দাবিতে অভিজিৎ ফের নতুন আন্দোলনের পথে হাঁটেন কিনা, তার দিকে নজর থাকবে।

Continue Reading

Previous: দুর্গাপুরে চণ্ডীদাসের দুর্গাপুজোয় প্রসেনজিৎ, প্রিয় তারকাকে দেখতে উপচে পড়ল ভিড়
Next: নতুন করে SIR-এর দাবি শমীক ভট্টাচার্যের! তৃণমূল আমলে ভোটার তালিকা সংশোধনে হিংসার অভিযোগ

সম্পর্কিত গল্প

accident.jpg

গোয়ালিয়রে মন্দিরের বাইরে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় মৃত অন্তত ১৩, জখম ২৬

Online Desk অক্টোবর 18, 2026
noida-suicide.webp

নয়ডায় পরিবারের মৃত্যুতে নয়া মোড়, সম্পত্তির বিবাদে নুডলসে বিষ মেশায় বাবা!

Online Desk অক্টোবর 18, 2026
death-f.jpg

আসানসোলে বিদ্যুৎকেন্দ্রে নির্মীয়মাণ চিমনি ধসে পড়ে মৃত্যু ৪ জনের

Online Desk অক্টোবর 18, 2026

You may have missed

IMG-20261018-WA0005.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 18, 2026
WhatsApp-Image-2026-10-18-at-15.48.41.jpeg

ই-কমার্স কিংবা অনলাইনের দাপটে মার খাচ্ছে মেট্রো শহরগুলির ব্যবসায়ীরা, স্বহস্তে বাজার না করে খাঁটি, ভেজাল চেনার সুযোগ হারাচ্ছে গ্রাহকরা

Online Desk অক্টোবর 18, 2026
accident.jpg

গোয়ালিয়রে মন্দিরের বাইরে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় মৃত অন্তত ১৩, জখম ২৬

Online Desk অক্টোবর 18, 2026
suvendu-nabanna.jpg

চোরবাগান বিপর্যয়: ভবানীভবনে উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী, রয়েছেন মুখ্যসচিব ও ডিজি

Online Desk অক্টোবর 18, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.