Skip to content
অক্টোবর 21, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • উত্তরপ্রদেশে ১২৫ আসনে নজর কংগ্রেসের, অখিলেশের সঙ্গে জোট আলোচনা সামলাবেন প্রিয়াঙ্কা

উত্তরপ্রদেশে ১২৫ আসনে নজর কংগ্রেসের, অখিলেশের সঙ্গে জোট আলোচনা সামলাবেন প্রিয়াঙ্কা

Online Desk অক্টোবর 20, 2026
priyanka.webp

ওঙ্কার ডেস্ক: উত্তরপ্রদেশের আসন্ন বিধানসভা নির্বাচনে সমাজবাদী পার্টির সঙ্গে জোট গড়তে তৎপর কংগ্রেস। জোটের আসন সমঝোতায় অন্তত ১২৫টি আসন পাওয়ার লক্ষ্য নিয়েছে হাত শিবির। এই আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। সোমবার উত্তরপ্রদেশের কংগ্রেস নেতাদের সঙ্গে প্রায় তিন ঘণ্টার বৈঠক করেন প্রিয়াঙ্কা। মূল আলোচ্য ছিল আসন বণ্টন। রিপোর্ট অনুসারে, বৈঠকে প্রায় ১৭৫টি আসন নিয়ে আলোচনা হয়েছে।

সূত্রের খবর, কংগ্রেস ইতিমধ্যেই আসনগুলিকে তিনটি বিভাগে ভাগ করে একটি তালিকা তৈরি করেছে। ‘ক্যাটেগরি এ’-তে রয়েছে প্রায় ১০০টি আসন। ‘ক্যাটেগরি বি’-তে ৪০ থেকে ৫০টি এবং ‘ক্যাটেগরি সি’-তে ২৫ থেকে ৩৫টি আসন রাখা হয়েছে। চলতি সপ্তাহেই প্রিয়াঙ্কা ও রাজ্য কংগ্রেস নেতৃত্বের মধ্যে আরও একটি বৈঠক হওয়ার কথা। তার পর সমাজবাদী পার্টির কাছে ১২৫ থেকে ১৫০টি আসনের তালিকা পেশ করতে পারে কংগ্রেস। দলীয় সূত্রের দাবি, নভেম্বরের মধ্যে আসন সমঝোতা চূড়ান্ত করাই তাদের লক্ষ্য। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের সঙ্গে আসন বণ্টন নিয়ে আলোচনায় প্রিয়াঙ্কা গান্ধী গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। ২০২২ সালের বিধানসভা নির্বাচনেও উত্তরপ্রদেশে কংগ্রেসের প্রচারের নেতৃত্ব দিয়েছিলেন তিনি। তবে সেই নির্বাচনে একা লড়ে মাত্র দু’টি আসনে জয় পেয়েছিল দল।

এ বার জোটের অঙ্ক কষতে অতীতের নির্বাচনী ফলাফলকে গুরুত্ব দিচ্ছে কংগ্রেস। ২০২৪ সালের লোকসভা নির্বাচন এবং ২০১৭ সালের বিধানসভা নির্বাচনের তথ্য বিশ্লেষণ করে আসনের তালিকা তৈরি করা হচ্ছে। প্রতিটি লোকসভা কেন্দ্রের অন্তত একটি বিধানসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যও রয়েছে হাত শিবিরের। উল্লেখ্য, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে সমাজবাদী পার্টির সঙ্গে জোট বেঁধে লড়েছিল কংগ্রেস। সেই নির্বাচনে ১৭টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ছ’টিতে জয় পায় দল। বিধানসভা কেন্দ্রের হিসাবেও কংগ্রেসের ফলাফল আগের তুলনায় ভালো হয়েছিল।

Continue Reading

Previous: ‘অশুভ শক্তি’ ভারতে জমানা পরিবর্তনের চেষ্টা করছে, সফল হবে না, বিজয়া দশমীর মঞ্চ থেকে বার্তা মোহন ভাগবতের
Next: সোনার চেনের জন্য সহকর্মী নার্সকে খুন! তামিলনাড়ুতে গ্রেফতার যুবক

সম্পর্কিত গল্প

Guarding-the-Durga-Puja-Entrance.jpg

দুর্গাপূজায় ব্যাপক পুলিশি নিরাপত্তা ! বাংলাদেশের সংবিধান ও তার মূল চেতনার সঙ্গে এটা কী সম্পর্কিত ?

Online Desk অক্টোবর 20, 2026
1000436200.webp

পাঁচ মাসে দ্বিতীয়বার ভারতে মার্কো রুবিয়ো, ২৬/১-এ শ্রদ্ধা, জয়শঙ্করের সঙ্গে বৈঠকে বাণিজ্য-জ্বালানি-প্রতিরক্ষা

Online Desk অক্টোবর 20, 2026
italy-protest-1.jpg

ইতালিতে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, হিংসা থেকে দূরে থাকতে ভারতীয় নাগরিকদের সতর্ক করল দূতাবাস, চালু হেল্পলাইন নম্বর

Online Desk অক্টোবর 20, 2026

You may have missed

Guarding-the-Durga-Puja-Entrance.jpg

দুর্গাপূজায় ব্যাপক পুলিশি নিরাপত্তা ! বাংলাদেশের সংবিধান ও তার মূল চেতনার সঙ্গে এটা কী সম্পর্কিত ?

Online Desk অক্টোবর 20, 2026
1000436200.webp

পাঁচ মাসে দ্বিতীয়বার ভারতে মার্কো রুবিয়ো, ২৬/১-এ শ্রদ্ধা, জয়শঙ্করের সঙ্গে বৈঠকে বাণিজ্য-জ্বালানি-প্রতিরক্ষা

Online Desk অক্টোবর 20, 2026
italy-protest-1.jpg

ইতালিতে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, হিংসা থেকে দূরে থাকতে ভারতীয় নাগরিকদের সতর্ক করল দূতাবাস, চালু হেল্পলাইন নম্বর

Online Desk অক্টোবর 20, 2026
Ghostly-Portrait-Over-a-Distant-Couple.jpg

‘জেন জি’দের কাছে শিক্ষনীয় রুকমাবাঈ ! যিনি ব্রেক আপের ইতিহাসে নজির সৃষ্টিকারী প্রথম ভারতীয় মহিলা চিকিৎসক

Online Desk অক্টোবর 20, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.