Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • যোগী রাজ্যে ১৭ বছর বয়সী দলিত কিশোরীকে গণধর্ষণ, অপমানে আত্মঘাতী নির্যাতিতা

যোগী রাজ্যে ১৭ বছর বয়সী দলিত কিশোরীকে গণধর্ষণ, অপমানে আত্মঘাতী নির্যাতিতা

Online Desk এপ্রিল 16, 2026
harras.jpg

ওঙ্কার ডেস্ক: গণধর্ষণের অভিযোগে ফের সংবাদ শিরোনামে উত্তরপ্রদেশ। সে রাজ্যের চিত্রকূট জেলার এক ১৭ বছর বয়সী দলিত কিশোরীকে গণধর্ষণের অভিযোগ। অপমান সইতে না পেরে ওই নির্যাতিতা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে পরিবারের দাবি।

নির্যাতিতার পরিবারের অভিযোগ, চলতি বছরে হোলির দিন তিন স্থানীয় যুবক মিলে তাকে গণধর্ষণ করে। যে ঘটনায় পুলিশ কোনও সক্রিয় ভূমিকা না নেওয়ায় এই চরম পদক্ষেপ নিয়েছে নাবালিকা। তবে, পুলিশের দাবি, নির্যাতিতার পরিবারের তরফে যে অভিযোগ দায়ের করা হয়েছিল, তাতে কেবল জোর করে রং মাখানোর কথা উল্লেখ করা হয়েছিল। চিত্রকূটের পুলিশ সুপার অরুণ কুমার সিং বুধবার জানান, মঙ্গলবারের ঘটনার পর তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক তথ্য অনুসারে, হোলির দিনে জোর করে রং মাখানোর বিষয়ে মৌখিক অভিযোগ করেছিলেন নির্যাতিতার মা। কিন্তু কোনও আইনি ব্যবস্থা না নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছিলেন তিনি। বাবা এবং মা এ বিষয়ে একটি লিখিত বিবৃতিও জমা দিয়েছিলেন।

মেয়েটির মৃত্যুর পর, পরিবারের দায়ের করা নতুন অভিযোগের ভিত্তিতে পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা দায়ের করেছে। যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে গণধর্ষণের তিন জনই নাবালক বলে পুলিশ জানিয়েছে। পুলিশ সুপার বলেন, তদন্ত চলছে। তাঁর আশ্বাস, কোনও পুলিশ আধিকারিকের কর্তব্যে অবহেলা প্রমাণিত হলে সংলিষ্ট আধিকারিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভয়াবহ এই গণধর্ষণের ঘটনার পর সরব হয়েছেন চিত্রকূট সদরের সমাজবাদী পার্টির বিধায়ক অনিল প্রধান। তিনি নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করে গণধর্ষণের ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য পুলিশকে আক্রমণ করেছেন। পরিবারটির জন্য আর্থিক সহায়তা, আইনি সুরক্ষা এবং দোষী আধিকারিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ওই বিধায়ক।

Post Views: 105

Continue Reading

Previous: ইরানের সঙ্গে নতুন করে আলোচনায় রাজি যুক্তরাষ্ট্র, সামনে দুই কঠোর শর্ত
Next: গরমের মাঝে আবারও স্বস্তির বৃষ্টি, একাধিক জেলায় জারি হলুদ সর্তকতা

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.