Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘দলিত হয়ে ঘোড়ায় চড়ার সাহস কীভাবে?’ মোদীরাজ্যে যুবকের উপর হামলা

‘দলিত হয়ে ঘোড়ায় চড়ার সাহস কীভাবে?’ মোদীরাজ্যে যুবকের উপর হামলা

Online Desk ফেব্রুয়ারি 2, 2026
police-d.jpg

ওঙ্কার ডেস্ক: বিশ্বের প্রযুক্তি ও বিজ্ঞানের মানচিত্রে গুরুত্বপূর্ণ জায়গা করে নিচ্ছে ভারত। একুশ শতকের এমন সময়েও জাতপাত সমস্যা দেশ থেকে দূর হয়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাতের পাতন জেলায় এক দলিত যুবকের উপর হামলা চালানোর অভিযোগ উঠল। ওই যুবকের ‘অপরাধ’ বিয়ে উপলক্ষে ঘোড়ায় চড়েছিলেন।

রিপোর্ট অনুসারে, আক্রান্ত দলিত যুবকের নাম বিশাল চাভদা। তাঁর বিয়ে উপলক্ষে সোমবার চন্দ্রুমানা গ্রামের রাস্তা দিয়ে ঘোড়ায় চড়ে যাচ্ছিলেন। সঙ্গে ছিল তাঁর বিয়ের শোভাযাত্রা। অভিযোগ, সেই সময় ধারালো তলোয়ার হাতে হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বিয়ের শোভাযাত্রা চলাকালীন এলাকার প্রভাবশালী সম্প্রদায়ের একদল লোক তাতে বাধা দেয়। দলিত হয়ে কেন ওই যুবক ঘোড়ায় চড়েছেন তা নিয়ে প্রশ্ন তোলে সেই লোকগুলি। এক হামলাকারী চিৎকার করে বলে, ‘এই গ্রামে এক জন দলিত ঘোড়ায় চড়ার সাহস দেখায় কীভাবে?’ তলোয়ার হাতে ওই দলটি বরকে হুমকি দেয়। শোভাযাত্রায় থাকা লোকজনের উপর আক্রমণ করে।

উল্লেখ্য, গুজরাতে ঘোড়ায় চড়ার কারণে দলিতদের উপর হামলা এই প্রথম নয়। এর আগেও এমন ঘটনা ঘটেছে। এদিনের ঘটনার পর স্থানীয় প্রশাসন অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মোতায়েন করা হয়েছে। আনন্দের দিনে এমন ঘটনা ঘটায় আতঙ্কিত বিয়ে করতে চলা ওই যুবক এবং তাঁর পরিবার।

Post Views: 62

Continue Reading

Previous: হাইকোর্টে স্বস্তি শুভেন্দুর, বিরোধী দলের কর্মসূচিতে নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ বিচারপতির
Next: বালুচিস্তানে আত্মঘাতী হামলায় নিযুক্ত দুই মহিলা; ছবি প্রকাশ করল বালুচিস্তান লিবারেশন আর্মি

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.