Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • শৌচাগারে মাসের পর মাস আটকে রেখে বধূকে নির্যাতন, খেতে দেওয়া হতো কাঁচা চাল, দেরাদুনে শ্বশুরবাড়ির লোকের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ

শৌচাগারে মাসের পর মাস আটকে রেখে বধূকে নির্যাতন, খেতে দেওয়া হতো কাঁচা চাল, দেরাদুনে শ্বশুরবাড়ির লোকের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ

Online Desk জুন 2, 2026
up-police-sized.jpg

ওঙ্কার ডেস্ক: মাসের পর মাস ধরে শৌচাগারে আটকে রেখে চলত নির্যাতন। খেতে দেওয়া হতো কাঁচা চাল, ভয়াবহ ঘটনা দেরাদুনে। শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে ১০ মাস ধরে এই অত্যাচারের অভিযোগ তুলেছেন এক মহিলা। তাঁকে গত ১০ মাস ধরে একটি ঘর ও শৌচাগারে আটকে রাখা হয়েছিল। নির্যাতিতার বাবা পুলিশের কাছে দায়ের করা অভিযোগে জানিয়েছেন, শুধু কাঁচা চাল খেতে দেওয়া হতো তাঁর মেয়েকে। সেই সঙ্গে গোপনাঙ্গে বোতল ও লাঠি দিয়ে আঘাত করা হতো বলে অভিযোগ করেছেন তিনি।

অভিযোগের ভিত্তিতে সেলাকুই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে ইতিমধ্যে। যেখানে নির্যাতিতার বাবা অভিযোগপত্রে ওই মহিলার স্বামী রাহুল খান্দুরি এবং তাঁর বাবা-মায়ের নাম অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দু বছর আগে এই দম্পতির বিয়ে হয়। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে তাদের যমজ সন্তান হয়। ওই নারী শ্বশুরবাড়িতে থাকতেন। কাজের সূত্রে তাঁর স্বামী দিল্লিতে কর্মরত ছিলেন। মহিলার বাবার অভিযোগ, গত জুলাই মাস থেকে তাঁর মেয়েকে একটিমাত্র ঘর ও শৌচালয়ে আটকে রাখা হয়েছিল। শ্বশুরবাড়ির লোকজন নিয়মিত তাঁর ওপর শারীরিক নির্যাতন ও অত্যাচার চালাত।

অভিযোগ, মহিলার স্বামী ছুটিতে বাড়ি ফিরলেই শারীরিকভাবে নির্যাতন করতেন তাঁকে। ওই বধূকে নির্যাতন করার পাশাপাশি কাঁচা চাল, পেঁয়াজ এবং লঙ্কা খেতে দেওয়া হতো। ক্রমাগত অত্যাচারের ফলে মেয়ের মানসিক স্বাস্থ্যের উপরও প্রভাব পড়েছিল। নির্যাতিতার বাবা আরও অভিযোগে বলেন, যখন তাঁরা মেয়ের খবর নিতে শ্বশুরবাড়িতে ফোন করতেন, তখন কখনও তারা বলতেন ‘ঘুমাচ্ছে’ কখনও বলতেন ‘স্নান’ করছেন।

Post Views: 67

Continue Reading

Previous: তৃণমূলের করুণ দশা, ধরনায় ১০ বিধায়কের দেখা মিলল না, খোঁচা মুখ্যমন্ত্রীর
Next: কাটমানির টাকা ফেরত চেয়ে তৃণমূল কাউন্সিলরের নামে পোস্টার

সম্পর্কিত গল্প

GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.