Skip to content
জুলাই 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • জ্ঞানেশ কুমার ‘গেট লস্ট’ বলেছেন অভিযোগ ডেরেকের, পাল্টা অভিযোগ কমিশনের

জ্ঞানেশ কুমার ‘গেট লস্ট’ বলেছেন অভিযোগ ডেরেকের, পাল্টা অভিযোগ কমিশনের

Online Desk এপ্রিল 8, 2026
DEREK.jpg

ওঙ্কার ডেস্কঃ জ্ঞানেশ কুমার ও ডেরেক সংঘাত। দিল্লিতে কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে তৃণমূলের বৈঠক ঘিরে ফের উত্তপ্ত হল পরিস্থিতি। তৃণমূলের প্রতিনিধি দলের সদস্য তথা সাংসদ ডেরেক ও’ব্রায়েন দাবি করেন, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তাঁদের ‘গেস্ট লস্ট’ বলে কমিশন থেকে বার করে দিয়েছেন। বৈঠক শুরুর ৭ মিনিটের মধ্যে বেরিয়ে যেতে বলেছেন। বেশিক্ষণ কথাও বলেননি।
তৃণমূলের এই দাবি নিয়ে সরাসরি কিছু না-বললেও কমিশন পাল্টা দাবি করে, বৈঠকের সময় তৃণমূলের প্রতিনিধি দলের সদস্যেরা চিৎকার-চেঁচামেচি করছিলেন। অন্য দিকে, তৃণমূলের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতের বিষয়টি জানিয়ে কমিশন দাবি করেছে, তৃণমূলকে তারা স্পষ্ট জানিয়েছে এ বারের নির্বাচন ভয়মুক্ত, অবাধ, শান্তিপূর্ণ চায় কমিশন। শুধু তা-ই নয়, বৈঠকে ডেরেককে সংযত থাকার কথা বলেছেন জ্ঞানেশ কুমার, তেমনটাই খবর।

এত কান্ডের পরও লক্ষ লক্ষ নাম বাদ গিয়েছে। নির্বাচন কমিশন নাম বাদের তথ্য জানানোর পর তৃণমূল জানায়, তারা দিল্লির নির্বাচন সদনে গিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করবে। সেই মতো বুধবার সকাল ১০টায় তৃণমূলের চার জনের প্রতিনিধি দল কমিশনের সদর দফতরে যায়। তবে কিছু ক্ষণের মধ্যেই তারা বেরিয়ে আসে। তারপর ডেরেক ও’ব্রায়েন জানান, ‘গেস্ট লস্ট’ বলে কমিশন দফতর থেকে তাঁদের বার করে দিয়েছেন জ্ঞানেশ!

মুখ্য নির্বাচন কমিশনারকে হুঁশিয়ারি দিয়ে ডেরেক বলেন, ‘‘বৈঠকে কিচ্ছু হয়নি। একটাও কথা বলেনি। আমি বলছি, বৈঠকে কোনও কথা হয়নি। উনি নিজের সঙ্গে কথা বলেছেন।’’ বৈঠকের বিষয় উল্লেখ করে ডেরেক বলেন, ‘‘আমরা ছ’টি উদাহরণ দিয়েছিলাম। ভিডিও, ছবি দিয়ে এভিডেন্স দেখিয়েছি। একই সঙ্গে এ-ও বলেছি আমাদের মুখ্যমন্ত্রী ন’টি চিঠি দিয়েছেন। কিন্তু কমিশন কোনও উত্তর দেননি।’’ জ্ঞানেশকে ‘ক্রিমিনাল’ বলেও আক্রমণ ডেরেকের।

উল্লেখ্য, তৃণমূলের প্রতিনিধি দলে ডেরেক ছাড়াও ছিলেন রাজ্যসভার আরও দুই তৃণমূল সাংসদ মেনকা গোস্বামী এবং সাগরিকা ঘোষ। এ ছাড়াও ছিলেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ সকেত গোখলে। কমিশনে তাঁরা স্মারকলিপি জমা দেন।
উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি জ্ঞানেশের সঙ্গে দেখা করতে দিল্লি গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকেও উত্তেজনার সৃষ্টি হয়েছিল। সে দিন বৈঠক মাঝপথে ‘বয়কট’ করে বেরিয়ে এসেছিলেন মমতা। তার মাস দুয়েক আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও যখন কমিশনের সদর দফতরে গিয়েছিলেন, তখনও একই অভিযোগ উঠেছিল।

Post Views: 114

Continue Reading

Previous: কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী সদ্য জেল ফেরত রাকেশ সিং
Next: ইরান যুদ্ধবিরতিতে ট্রাম্পকে সমর্থন নেতানিয়াহুর, তবে লেবাননে অভিযান জারি রাখার হুঁশিয়ারি

সম্পর্কিত গল্প

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.