Skip to content
জুলাই 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী সদ্য জেল ফেরত রাকেশ সিং

কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী সদ্য জেল ফেরত রাকেশ সিং

Online Desk এপ্রিল 8, 2026
RAKESH.jpg

ওঙ্কার ডেস্কঃ জোর জল্পনা কল্পনা ছিলই। সেই মতো কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হিসাবে রাকেশ সিংয়ের নাম ঘোষণা করল পদ্মশিবির। বুধবার বিজেপির ষষ্ঠ তালিকায় প্রার্থী হিসেবে নাম রয়েছে সদ্য জেলমুক্ত বিজেপি নেতার। গত কয়েকদিন আগেই কলকাতা হাই কোর্ট থেকে জামিন পান রাকেশ।
সূত্রের খবর, প্রার্থী হিসাবে নাম ঘোষণা হতেই ময়দানে নেমে পড়েছেন রাকেশ সিং। বুধবার সকাল থেকে বিভিন্ন ওয়ার্ডে প্রচার শুরু করেছেন তিনি।
উল্লেখ্য, ৬ এপ্রিল কলকাতা হাই কোর্টের বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চ বিজেপি নেতার জামিন মঞ্জুর করে। তারপর মঙ্গলবার তার জেল মুক্তি হয়। এরপরেই হাকিমের গড় হিসাবে পরিচিত কলকাতা বন্দরে প্রার্থী হিসাবে রাকেশ সিংয়ের নাম ঘোষণা করল বিজেপি।গত বিধানসভা নির্বাচনেও কলকাতা বন্দর এলাকা থেকে রাকেশ সিংয়ের প্রার্থী হওয়ার জল্পনা ছিল। কিন্তু সে বার তার প্রার্থী হওয়া হয়নি। এবার বিধানসভা ভোটে রাকেশ সিংকে টিকিট দিল বিজেপি।
প্রসঙ্গত, বিহারে রাহুল গান্ধীর মিছিল থেকে বেশ কিছু আপত্তিকর মন্তব্য করা হয়! তার প্রতিবাদে এই কলকাতায় কংগ্রেস দফতরে ভাঙচুর এবং রাহুল গান্ধী পোস্টারে কালি লেপে দেওয়ার ঘটনায় রাকেশ সিংয়ের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছিল। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইন-সহ একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের সূত্রেই গত বছর সেপ্টেম্বর মাসে ট্যাংরা এলাকা থেকে রাকেশ সিংকে গ্রেফতার করে পুলিশ। এমনকী বিজেপি নেতার ছেলে শিবম সিংকেও গ্রেফতার করা হয়। আগে ছেলে জামিন পেলেও, রাকেশ সিং পাননি। এবার জেল মুক্তি হতেই বিজেপির টিকিট পেলেন রাকেশ।

Post Views: 97

Continue Reading

Previous: আরএসএস সদর দফতরের কাছে বিস্ফোরক উদ্ধার, নাগপুরে চরম সতর্কতা ও চাঞ্চল্য
Next: জ্ঞানেশ কুমার ‘গেট লস্ট’ বলেছেন অভিযোগ ডেরেকের, পাল্টা অভিযোগ কমিশনের

সম্পর্কিত গল্প

wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
cjp.jpg

‘ছাত্রশক্তি দীর্ঘজীবী হোক’, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর প্রতিক্রিয়া ‘ককরোচ’দের

Online Desk জুলাই 25, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.