Skip to content
অক্টোবর 1, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাষ্ট্র
  • নতুন ভোটারদের জন্য ফর্ম ৬-এ বদল আনল কমিশন

নতুন ভোটারদের জন্য ফর্ম ৬-এ বদল আনল কমিশন

Online Desk সেপ্টেম্বর 30, 2026
1000244161.jpg

ওঙ্কার ডেস্ক: দেশের নতুন ভোটারদের নাম তালিকায় তোলার আবেদনপত্র ফর্ম ৬-এ ফের পরিবর্তন আনল নির্বাচন কমিশন। বুধবার রাত থেকে কমিশনের ‘ইসিআইনেট’ পোর্টালে নতুন ফর্মটি দেখা যাচ্ছে। সেখানে আবেদনকারীকে আর এসআইআর সংক্রান্ত তথ্য দিতে হচ্ছে না। তবে এই পরিবর্তন সব জায়গায় কার্যকর হয়নি। যে ১০টি রাজ্য এবং তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর প্রক্রিয়া শেষ হয়েছে, আপাতত সেখানেই এই নতুন ফর্মটি প্রযোজ্য।

শনিবার নির্বাচন কমিশন জানিয়েছিল, যে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর হচ্ছে না অথবা ইতিমধ্যেই শেষ হয়েছে, সেখানে ১৯৬০ সালের ভোটার আইন অনুযায়ী ফর্ম ৬ ব্যবহার করা হবে। অর্থাৎ, এসআইআর চালুর আগে যে ধরনের ফর্ম ৬ ছিল, সেই পুরনো কাঠামোতেই আবেদন নেওয়া হবে। সেই ঘোষণার তিন দিনের মধ্যেই কমিশনের পোর্টালে পরিবর্তিত ফর্মটি দেখা গেল। নতুন ফর্মে এসআইআর সংক্রান্ত কোনও নথি বা তথ্য চাওয়া হচ্ছে না। এর আগে ফর্ম ৬-এর জে এবং কে বিভাগে এসআইআর নিয়ে একাধিক প্রশ্নের উত্তর দিতে হত নতুন ভোটারদের। বর্তমানে এসআইআর শেষ হওয়া ১০টি রাজ্য এবং তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলের ক্ষেত্রে সেই তথ্য দিতে হচ্ছে না।

অন্যদিকে, দেশের ১৬টি রাজ্য এবং চারটি কেন্দ্রশাসিত অঞ্চলে এখনও এসআইআর প্রক্রিয়া চলছে। সেখানে ফর্ম ৬-এর কাঠামোয় কোনও পরিবর্তন করা হয়নি।
ফর্ম ৬-এর এই পরিবর্তন নিয়ে নির্বাচন কমিশনের অন্দরেও আপত্তি উঠেছিল বলে ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর প্রতিবেদনে দাবি করা হয়েছে। গত বুধবার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, গত ১০ মাসে কমিশনের একাধিক সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন দুই নির্বাচন কমিশনার সান্ধু এবং জোশী। ফর্ম ৬ বদলের বিষয়েও তাঁদের আপত্তি ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অবশেষে দেশজুড়ে সমালোচনার মুখে পড়ার পর নিজেদের সিদ্ধান্তে বদল আনল কমিশন।

Continue Reading

Previous: বীজ থেকে ডায়ান্থাসের চারা তৈরি ও প্রচুর ফুল পাওয়ার উপায়
Next: গুজরাট উপকূলে ৩ হাজার কোটি টাকার মাদক উদ্ধার, গ্রেফতার ৫ পাকিস্তানি

সম্পর্কিত গল্প

EB-Pujnajb.jpg

পাঞ্জাবের কাছে হার ইস্টবেঙ্গলের, সেমিতে হতে পারে ডার্বি

Online Desk সেপ্টেম্বর 30, 2026
India.jpg

নির্বাচনী প্রক্রিয়ার ওপর আস্থা ফেরাতে পুনরায় ব্যালট পেপারে ভোটগ্রহণের দাবি ‘ইন্ডিয়া’ জোটের

Online Desk সেপ্টেম্বর 30, 2026
New-Project-8.webp

জ্ঞানেশ কুমারকে ‘চোর’ তোপ মমতার, CEC-র বিরুদ্ধে এবার দিল্লির রাজপথে INDIA

Online Desk সেপ্টেম্বর 30, 2026

You may have missed

EB-Pujnajb.jpg

পাঞ্জাবের কাছে হার ইস্টবেঙ্গলের, সেমিতে হতে পারে ডার্বি

Online Desk সেপ্টেম্বর 30, 2026
India.jpg

নির্বাচনী প্রক্রিয়ার ওপর আস্থা ফেরাতে পুনরায় ব্যালট পেপারে ভোটগ্রহণের দাবি ‘ইন্ডিয়া’ জোটের

Online Desk সেপ্টেম্বর 30, 2026
New-Project-8.webp

জ্ঞানেশ কুমারকে ‘চোর’ তোপ মমতার, CEC-র বিরুদ্ধে এবার দিল্লির রাজপথে INDIA

Online Desk সেপ্টেম্বর 30, 2026
ChatGPT-Image-Sep-30-2026-04_45_06-PM.png

কোলন ক্যান্সার: লক্ষণ ও প্রতিরোধ

Online Desk সেপ্টেম্বর 30, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.