Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • রাহুল গান্ধীকে ‘ভীরু’ বলায় প্রাণনাশের হুমকি প্রাক্তন কংগ্রেস নেতাকে

রাহুল গান্ধীকে ‘ভীরু’ বলায় প্রাণনাশের হুমকি প্রাক্তন কংগ্রেস নেতাকে

Online Desk জানুয়ারি 27, 2026
20260127_161152.jpg

ওঙ্কার ডেস্ক: সম্পতি কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে ভীরু বলে আক্রমণ করেছিলেন হাত শিবিরের প্রাক্তন নেতা শাকিল আহমেদ। শুধু তাই নয় সনিয়াতনয়কে নিরাপত্তাহীন রাজনীতিবিদ বলে তোপ দেগেছিলেন তিনি। যা নিয়ে কংগ্রেস শিবিরে জোর শোরগোল শুরু হয়। এই আবহে শাকিল অভিযোগ করলেন, তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।

বিহারের তিনবারের বিধায়ক এবং দুইবারের সাংসদ শাকিল আহমেদ বলেন, তাঁর কংগ্রেস সহকর্মীরা তাঁকে “গোপনে” জানিয়েছেন, দলের জাতীয় স্তরের নেতৃত্ব নির্দেশ দিয়েছে, মঙ্গলবার পাটনা এবং মধুবনীতে তাঁর বাসভবনে কুশপুতুল পোড়ানোর অজুহাতে “হামলা চালানোর”। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘এটি গণতন্ত্রের পরিপন্থী।’ আরেকটি আলাদা পোস্টে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটের স্ক্রিনশট শেয়ার করেছেন শাকিল, যেখানে একজন ব্যক্তি গ্রুপের সদস্যদের পরামর্শ দিচ্ছেন, রাহুল গান্ধীর বিরুদ্ধে কথা বলার জন্য আহমেদের কুশপুতুল পোড়ানোর।

মঙ্গলবার সংবাদ মাধ্যমকে শাকিল আহমেদ বলেন, কংগ্রেসের ভিতরে থাকা তাঁর “বন্ধুদের” কাছ থেকে তিনি একাধিক ফোন কল পেয়েছেন। তাঁরা শাকিলকে জানিয়েছেন, দলের কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে আক্রমণ করার জন্য। তিনি বলেন, তাঁর মতামত ভুল হতে পারে, কিন্তু এটি প্রকাশ করার “পুরো অধিকার” তাঁর রয়েছে। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং কংগ্রেসের প্রাক্তন সাধারণ সম্পাদক আরও বলেন, এই “নির্দেশের” পেছনে গান্ধীই রয়েছেন এটা “স্পষ্ট”। উল্লেখ্য, গত শনিবার শাকিল আহমেদ রাহুল গান্ধীকে ‘ভীরু’ বলে আক্রমণ করেছিলেন। তাঁর দাবি, রাহুল কংগ্রেসে থাকা সেই সমস্ত নেতাদেরকেই উৎসাহিত করছেন যারা তাঁর গুনগান করেন।

Post Views: 73

Continue Reading

Previous: রাষ্ট্রপতির অনুরোধেও উত্তরীয় পরেননি, রাহুল গান্ধীকে তোপ বিজেপির, তুঙ্গে আসন বিতর্ক
Next: ভারত ইউরোপীয় ইউনিয়নের মুক্ত বাণিজ্যচুক্তি চূড়ান্ত, ‘সব চুক্তির জননী’ বললেন মোদী

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.