Skip to content
জুন 18, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • রাষ্ট্রপতির অনুরোধেও উত্তরীয় পরেননি, রাহুল গান্ধীকে তোপ বিজেপির, তুঙ্গে আসন বিতর্ক

রাষ্ট্রপতির অনুরোধেও উত্তরীয় পরেননি, রাহুল গান্ধীকে তোপ বিজেপির, তুঙ্গে আসন বিতর্ক

Online Desk জানুয়ারি 27, 2026
rahul.jpg

ওঙ্কার ডেস্কঃ ৭৭তম সাধারণতন্ত্র দিবসে গণতন্ত্রের উৎসবেও বিতর্ক পিছু ছাড়ল না।
রাজনৈতিক চাপানউতোর চরম আকার নিল। লোকসভার বিরোধী দলনেতাকে তৃতীয় সারির আসনে বসতে দেওয়ার অভিযোগে মোদি সরকারের বিরুদ্ধে সরব হল কংগ্রেস। পালটা বিজেপি অভিযোগ তুলল, রাষ্ট্রপতির অনুরোধ সত্ত্বেও উত্তর-পূর্ব ভারতের ট্রেড মার্ক উত্তরীয় ‘পাটকা’ পরেননি রাহুল।

সাধারণ তন্ত্র দিবসের অনুষ্ঠানে বসার আসন নিয়ে সমস্যার সূত্রপাত। সোমবার সকালে কুচকাওয়াজের সময় লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে বসতে দেওয়া হয় তৃতীয় সারির আসনে। অথচ বিজেপি নেতাদের আসন ছিল প্রথমে। এই ঘটনায় প্রশ্ন তোলে কংগ্রেস। এই ঘটনাকে ‘প্রোটোকল এবং সৌজন্যের চরম অভাব’ বলে তোপ দাগে কংগ্রেস। বিরোধী দলনেতার সঙ্গে এমন আচরণ কোনও ব্যক্তির অপমান নয়, গোটা দেশের লজ্জা বলে জানায় দল।

এরপর দ্বিতীয় ঘটনার সূত্রপাত রাষ্ট্রপতি ভবনে। রাষ্ট্রপতি ভবনে আয়োজিত ‘অ্যাট হোম’ সংবর্ধনায় রাহুলকে উত্তর-পূর্ব ভারতের ট্রেড মার্ক উত্তরীয় ‘পাটকা’ দেওয়া হয়েছিল। বিজেপির অভিযোগ, রাষ্ট্রপতি নিজে সেটি রাহুলকে পরতে বলেন। সেখানে উপস্থিত বাকিরা উত্তরীয় পরলেও, রাহুল তা পরেননি। বিজেপির এই অভিযোগ উড়িয়ে কংগ্রেসের দাবি, অনেকেই উত্তরীয় পরেননি। দুটি ছবি সামনে এনে কংগ্রেসের দাবি, রাজনাথ সিং, নির্মলা সীতারামনের গলাতেও উত্তরীয় নেই।

কুচকাওয়াজের সময় আসন বিতর্কে বিজেপির পালটা দাবি, আসন নির্ধারণের নির্দিষ্ট নিয়ম রয়েছে। রাহুল গান্ধীর পিছনেও অনেক সিনিয়র মন্ত্রীরা বসেছিলেন। অথচ তাঁদের কেউ এই বিষয়ে কোনও অভিযোগ করেননি।

Post Views: 156

Continue Reading

Previous: গ্যাংস্টার গোল্ডি ব্রারের বাবা-মাকে গ্রেফতার করল পাঞ্জাব পুলিশ, কান টেনে কি মাথা পেতে চায় পুলিশ!
Next: রাহুল গান্ধীকে ‘ভীরু’ বলায় প্রাণনাশের হুমকি প্রাক্তন কংগ্রেস নেতাকে

সম্পর্কিত গল্প

CAB-2.jpg

ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করে অভিষেকের বিরুদ্ধে নালিশ সৌরভের ! বেজে গেলো সিএবির যুগ্ম সচিব দামামা

Online Desk জুন 17, 2026
sushanta-ghosh.jpg

গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ

Online Desk জুন 17, 2026
202606173828800.jpg

মধ্যপ্রদেশে নির্মিয়মান কুয়োতে পরে আটক শাশুরি-বধু; উদ্ধারের পর চিকিৎসাধীন আহতেরা

Online Desk জুন 17, 2026

You may have missed

CAB-2.jpg

ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করে অভিষেকের বিরুদ্ধে নালিশ সৌরভের ! বেজে গেলো সিএবির যুগ্ম সচিব দামামা

Online Desk জুন 17, 2026
sushanta-ghosh.jpg

গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ

Online Desk জুন 17, 2026
FotoJet-8.jpg

ফলতা থেকে পুস্পাকে আল্টিমেটাম দিলেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 17, 2026
202606173828800.jpg

মধ্যপ্রদেশে নির্মিয়মান কুয়োতে পরে আটক শাশুরি-বধু; উদ্ধারের পর চিকিৎসাধীন আহতেরা

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.