Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • গ্যাংস্টার গোল্ডি ব্রারের বাবা-মাকে গ্রেফতার করল পাঞ্জাব পুলিশ, কান টেনে কি মাথা পেতে চায় পুলিশ!

গ্যাংস্টার গোল্ডি ব্রারের বাবা-মাকে গ্রেফতার করল পাঞ্জাব পুলিশ, কান টেনে কি মাথা পেতে চায় পুলিশ!

Online Desk জানুয়ারি 27, 2026
gnc

ওঙ্কার ডেস্কঃ গ্যাংস্টার গোল্ডি ব্রার। ২০২২ সালে গায়ক সিধু মুসেওয়ালা খুনের অন্যতম প্রধান অভিযুক্ত গোল্ডি। বিদেশে বসে অপরাধচক্র চালানোর অভিযোগে পরিচিত গ্যাংস্টার গোল্ডি ব্রারের বাবা-মাকে গ্রেফতার করল পাঞ্জাব পুলিশ। কান টেনে মাথা পাওয়ার আশায় এই গ্রেফতার কিনা প্রশ্ন উঠছে।
২০২৪ সালের এক চাঁদাবাজির মামলায় তাঁদের নাম ছিল, তারপর থেকেই খুঁজছিল পুলিশ। এদিন মুকতসর জেলা থেকে পাকড়াও করা হয়। মুকতসর এসএসপি অভিমন্যু রানা জানান, গ্রেফতার হয়েছেন গোল্ডি ব্রারের বাবা শমশের সিং এবং মা প্রীতপাল কউর। তাঁদের বাড়ি মুকতসর শহরের আদেশ নগর এলাকায়। ২০২৪ সালে মুকতসরের এক বাসিন্দা অভিযোগ দায়ের করেন, তার ভিত্তিতে এই মামলাটি রুজু হয়েছিল।
পুলিশ জানিয়েছে, এই গ্রেফতারের ঘটনা পাঞ্জাবে গ্যাংস্টারবিরোধী বৃহত্তর অভিযানেরই অংশ। পুলিশ ইতিমধ্যেই ৬০ জন বিদেশে বসে থাকা গ্যাংস্টারের সঙ্গে যুক্ত প্রায় ১,২০০ জন সহযোগী এবং তাদের প্রায় ৬০০ জন পরিবারের সদস্যের অবস্থান চিহ্নিত ও ম্যাপিং করেছে।
তদন্তকারীদের দাবি, গোল্ডি ব্রার বর্তমানে আমেরিকাতে রয়েছে বলে মনে করা হচ্ছে। একসময় কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সক্রিয় সদস্য ছিল ব্রার। তবে গত বছর সেই গোষ্ঠী থেকে আলাদা হয়ে সে বর্তমানে ব্রার-রোহিত গোদারা-কলা জাঠেরি গ্যাংয়ের সঙ্গে যুক্ত হয়েছেন।
প্রসঙ্গত, ২০২৪-এ কেন্দ্রীয় সরকার ব্রারকে সন্ত্রাসবাদ দমন আইনের আওতায় ‘সন্ত্রাসবাদী’ হিসেবে ঘোষণা করে। অভিযোগ, ড্রোনের মাধ্যমে উচ্চক্ষমতাসম্পন্ন অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক পাচারে জড়িত ছিল ব্রার। যা ভারতে খুনোখুনি চালানোর জন্য ব্যবহার করা হতো।

Post Views: 180

Continue Reading

Previous: অপারেশন সিঁদুর নিয়ে মিথ্যা দাবি পাকিস্তানের, রাষ্ট্রসঙ্ঘে নিন্দা ভারতের
Next: রাষ্ট্রপতির অনুরোধেও উত্তরীয় পরেননি, রাহুল গান্ধীকে তোপ বিজেপির, তুঙ্গে আসন বিতর্ক

সম্পর্কিত গল্প

M-2.jpg

উত্তরপ্রদেশের আমরোহায় একই ছেলেকে বিয়ে করল তিন বোন ! বিয়ের ভিডিও ভাইরাল হতেই বিতর্কের ঝড়

Online Desk জুলাই 26, 2026
cm-shubhendu.png

রামনগরের ক্ষতিগ্রস্তদের পাশে শুভেন্দু, নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও চাকরির ঘোষণা

Online Desk জুলাই 26, 2026
terrorist.png

পাঞ্জাবে নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ; উদ্ধার বিপুল বিস্ফোরক, বাব্বর খালসা ও পাক যোগের সম্ভাবনা

Online Desk জুলাই 26, 2026

You may have missed

M-2.jpg

উত্তরপ্রদেশের আমরোহায় একই ছেলেকে বিয়ে করল তিন বোন ! বিয়ের ভিডিও ভাইরাল হতেই বিতর্কের ঝড়

Online Desk জুলাই 26, 2026
cm-shubhendu.png

রামনগরের ক্ষতিগ্রস্তদের পাশে শুভেন্দু, নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও চাকরির ঘোষণা

Online Desk জুলাই 26, 2026
terrorist.png

পাঞ্জাবে নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ; উদ্ধার বিপুল বিস্ফোরক, বাব্বর খালসা ও পাক যোগের সম্ভাবনা

Online Desk জুলাই 26, 2026
shanklar.png

এবার সুন্দরবন হবে গ্লোবাল ডেস্টিনেশন; বড় ঘোষণা পর্যটন মন্ত্রকের

Online Desk জুলাই 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.