Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ফেব্রুয়ারির শুরুতেই কেন্দ্রীয় বাজেট পেশ করা হবে লোকসভায়; তার আগে পেশ অর্থনৈতিক সমীক্ষা রিপোর্ট

ফেব্রুয়ারির শুরুতেই কেন্দ্রীয় বাজেট পেশ করা হবে লোকসভায়; তার আগে পেশ অর্থনৈতিক সমীক্ষা রিপোর্ট

Online Desk জানুয়ারি 8, 2026
nirmala-sitaraman-budget.png

ওঙ্কার ডেস্ক: ২০২৬-এর শুরুতেই ফের নয়া বাজেট পেশ করতে চলেছে অর্থ মন্ত্রণালয়। জানানো হয়েছে আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম দিনই পেশ করা হবে কেন্দ্রীয় বাজেট। তার আগে জানুয়ারি মাসের ২৯ তারিখে পেশ করা হবে কেন্দ্রীয় অর্থনৈতিক সমীক্ষার রিপোর্ট। জানা গিয়েছে, ভারতের কর্পোরেট বিষয়ক মন্ত্রী নির্মালা সিতারামন এই বাজেট পেশ করবেন। এই সভা শুরু হবে রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মুর ভাষণের মধ্যদিয়ে বলে জানা গেছে।
সুত্রের খবর অনুযায়ী, কেন্দ্রীয় বাজেট ২০২৬–২৭ পেশ হতে চলেছে আগামী ১ ফেব্রুয়ারি। সংসদের বাজেট অধিবেশনে ওই দিনই দেশের আর্থিক রূপরেখা তুলে ধরবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই বাজেট পেশের মাধ্যমে তিনি টানা নবমবারের মতো কেন্দ্রীয় বাজেট পেশ করবেন। সংসদের বাজেট অধিবেশন শুরু হতে পারে জানুয়ারির শেষ সপ্তাহে। বাজেট পেশের আগের ২৯ এ ফেব্রুয়ারি সংসদে পেশ করা হবে অর্থনৈতিক সমীক্ষা। সেই সমীক্ষায় দেশের আর্থিক পরিস্থিতি, বৃদ্ধির হার, রাজস্ব আদায়, কর্মসংস্থান ও বিভিন্ন খাতের সার্বিক চিত্র তুলে ধরা হবে। তারই ভিত্তিতে বাজেটে সরকারের অগ্রাধিকার ও ভবিষ্যৎ পরিকল্পনার ইঙ্গিত মিলবে বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা।
২০১৭ সাল থেকে ফেব্রুয়ারির শুরুতেই বাজেট পেশ করার প্রথা চালু হয়েছে। এর উদ্দেশ্য ছিল নতুন আর্থিক বছরের শুরু হওয়ার আগেই বাজেট অনুমোদনের প্রক্রিয়া সম্পন্ন করা, যাতে এপ্রিল থেকেই নীতিগুলির বাস্তবায়ন শুরু করা যায়। সেই ধারাবাহিকতা বজায় রেখেই এবছরও ১ ফেব্রুয়ারি বাজেট পেশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হল, ২০২৬ সালে ১ ফেব্রুয়ারি রবিবার পড়লেও সেই দিনই বাজেট পেশ করার সিদ্ধান্তে সিলমোহর দেওয়া হয়েছে।
নির্মলা সীতারামনের বাজেট পেশের ধারাবাহিকতা ইতিমধ্যেই নজর কেড়েছে রাজনৈতিক ও অর্থনৈতিক মহলের। বিভিন্ন আন্তর্জাতিক অনিশ্চয়তা, মূল্যবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং পরিকাঠামো উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জের মধ্যে দাঁড়িয়ে এই বাজেট অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। পাশাপাশি, মধ্যবিত্তের করছাড়, কৃষি ও সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ, শিল্প ও বিনিয়োগে গতি আনার মতো বিষয়গুলিও বাজেটে বিশেষ গুরুত্ব পেতে পারে বলে জল্পনা।

Post Views: 137

Continue Reading

Previous: মোদীর সঙ্গে ফোনালাপের পর ভারত সফরে আসতে পারেন নেতিনয়াহু
Next: হোটেলের ঘরে নিয়ে গিয়ে ১৭ বছর বয়সী শ্যুটারকে যৌন হেনস্থা, সাসপেন্ড জাতীয় কোচ

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.