Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • হোটেলের ঘরে নিয়ে গিয়ে ১৭ বছর বয়সী শ্যুটারকে যৌন হেনস্থা, সাসপেন্ড জাতীয় কোচ

হোটেলের ঘরে নিয়ে গিয়ে ১৭ বছর বয়সী শ্যুটারকে যৌন হেনস্থা, সাসপেন্ড জাতীয় কোচ

Online Desk জানুয়ারি 8, 2026
coach.jpg

ওঙ্কার ডেস্ক: পারফরম্যান্স কেমন হচ্ছে তা মূল্যায়ন করার জন্য জাতীয় স্তরের ১৭ বছর বয়সী কিশোরী শ্যুটারকে হোটেলের ঘরে নিয়ে গিয়ে যৌন হেনস্থার অভিযোগ কোচের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হরিয়ানার ফরিদাবাদে। ইতিমধ্যে অভিযোগ সামনে আসায় ওই কোচকে সাসপেন্ড করা হয়েছে।

রিপোর্ট অনুসারে, অভিযুক্ত কোচের নাম অঙ্কুশ ভরদ্বাজ। তিনি জাতীয় স্তরের শুটিং কোচ। অভিযোগ, নয়াদিল্লির ডক্টর কর্নি সিং শুটিং রেঞ্জে একটি জাতীয় স্তরের শুটিং প্রতিযোগিতা চলছিল। সেই সময় নাবালিকা শ্যুটারকে যৌন হেনস্থার ঘটনা ঘটে। অভিযোগে বলা হয়েছে, অঙ্কুশ ভরদ্বাজ ওই শুটারের পারফরম্যান্স মূল্যায়নের অজুহাতে ফরিদাবাদের একটি হোটেলের ঘরে নিয়ে যান। সেখানেই তাঁকে নির্যাতন করেন। ইতিমধ্যে পরিবারের অভিযোগের ভিত্তিতে ওই কোচের বিরুদ্ধে মামলা দায়ের করেছে হরিয়ানা পুলিশ। মঙ্গলবার এফআইআর দায়ের করার পর গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সাক্ষীদের জবানবন্দি রেকর্ড করার পাশাপাশি তদন্তকারীরা সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা করছে।

এনআইটি ফরিদাবাদের মহিলা থানায় পকসো আইনে এবং ভারতীয় ন্যায় সংহিতার ৩৫১(২) ধারার আওতায় মামলা দায়ের করেছে পুলিশ। বিষয়টি নিয়ে ফরিদাবাদ পুলিশের জনসংযোগ আধিকারিক যশপাল যাদব বলেন, ‘মামলার গুরুত্ব বিবেচনা করে, আমরা ইতিমধ্যেই হোটেল কর্তৃপক্ষকে ঘটনার দিনের সমস্ত সিসিটিভি ক্যামেরার ফুটেজ দিতে বলেছি, যাতে নাবালিকা মেয়েটির অভিযোগের সত্যতা যাচাই করা যায়।’ অভিযুক্ত কোচ ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (এনআরএআই)-এর দ্বারা নিযুক্ত। ১৩ জন জাতীয় পিস্তল কোচের মধ্যে অভিযুক্ত এক জন। অভিযোগের পর তাঁকে সাসপেন্ড করা হয়েছে। এনআরএআই-এর সেক্রেটারি জেনারেল পবন কুমার সিং বলেন, ‘সংবাদ মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোচ অঙ্কুশকে সব দায়িত্ব থেকে সাসপেন্ড করা হল, তাঁকে কোনও নতুন দায়িত্ব দেওয়া হবে না।’

Post Views: 180

Continue Reading

Previous: ফেব্রুয়ারির শুরুতেই কেন্দ্রীয় বাজেট পেশ করা হবে লোকসভায়; তার আগে পেশ অর্থনৈতিক সমীক্ষা রিপোর্ট
Next: ইডি অভিযানের মাঝেই প্রতীক জৈনের বাড়িতে ও আইপ্যাকের অফিসে মমতা, বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রীর

সম্পর্কিত গল্প

M-2.jpg

উত্তরপ্রদেশের আমরোহায় একই ছেলেকে বিয়ে করল তিন বোন ! বিয়ের ভিডিও ভাইরাল হতেই বিতর্কের ঝড়

Online Desk জুলাই 26, 2026
cm-shubhendu.png

রামনগরের ক্ষতিগ্রস্তদের পাশে শুভেন্দু, নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও চাকরির ঘোষণা

Online Desk জুলাই 26, 2026
terrorist.png

পাঞ্জাবে নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ; উদ্ধার বিপুল বিস্ফোরক, বাব্বর খালসা ও পাক যোগের সম্ভাবনা

Online Desk জুলাই 26, 2026

You may have missed

M-2.jpg

উত্তরপ্রদেশের আমরোহায় একই ছেলেকে বিয়ে করল তিন বোন ! বিয়ের ভিডিও ভাইরাল হতেই বিতর্কের ঝড়

Online Desk জুলাই 26, 2026
cm-shubhendu.png

রামনগরের ক্ষতিগ্রস্তদের পাশে শুভেন্দু, নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও চাকরির ঘোষণা

Online Desk জুলাই 26, 2026
terrorist.png

পাঞ্জাবে নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ; উদ্ধার বিপুল বিস্ফোরক, বাব্বর খালসা ও পাক যোগের সম্ভাবনা

Online Desk জুলাই 26, 2026
shanklar.png

এবার সুন্দরবন হবে গ্লোবাল ডেস্টিনেশন; বড় ঘোষণা পর্যটন মন্ত্রকের

Online Desk জুলাই 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.